OPPO A31 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Mon, 18 Apr 2022 06:35:40 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 15,000 টাকার নিচে হেডফোন জ্যাক সহ সেরা স্মার্টফোন খুঁজছেন? দেখে নিন তালিকা https://www.91mobiles.com/bengali/best-smartphones-under-rs-15000-with-headphone-jack/ https://www.91mobiles.com/bengali/best-smartphones-under-rs-15000-with-headphone-jack/#respond Mon, 11 Apr 2022 15:15:21 +0000 https://www.91mobiles.com/bengali/?p=24507 15,000 টাকার কম দামে কয়েকটি সেরা স্মার্টফোন

The post 15,000 টাকার নিচে হেডফোন জ্যাক সহ সেরা স্মার্টফোন খুঁজছেন? দেখে নিন তালিকা first appeared on 91Mobiles Bengali.

]]>
স্মার্টফোন নির্মানকারী কয়েকটি কিছু কোম্পানি বেশ কিছুদিন ধরেই হেডফোন জ্যাক দিচ্ছে না। Apple কোম্পানিই প্রথম ফোন থেকে হেডফোন জ্যাক সরিয়ে দিয়েছিল। 2022 সালে, অনেক স্মার্টফোন ব্র্যান্ড তাদের স্মার্টফোন থেকে হেডফোন জ্যাক সরানো শুরু করেছে। যেহেতু এখন বেশিরভাগ ইউজাররা ওয়্যারলেস হেডফোন ব্যবহার করতে শুরু করেছেন। তাই কোম্পানিগুলো তাদের স্মার্টফোনে হেডফোন জ্যাক দিচ্ছে না। যদিও অনেক ইউজার এখনও ওয়্যার হেডফোনই বেশি পছন্দ করেন। এই পোস্টে আপনাদের হেডফোন জ্যাক সহ 15,000 টাকার মধ্যে সেরা কয়েকটি স্মার্টফোনের কথা জানাবো। এই ফোন গুলো আপনারা Amazon থেকেও কিনতে পারবেন।

হেডফোন জ্যাক সহ 15,000 টাকার নিচে সেরা কিছু স্মার্টফোন

1. Samsung Galaxy M32

আমাদের তালিকার প্রথম স্মার্টফোনটি হল Samsung Galaxy M32। এই Samsung স্মার্টফোনটিতে একটি 6.4-ইঞ্চি FHD সুপার AMOLED ডিসপ্লে প্যানেল রয়েছে। এই ডিসপ্লে প্যানেলের রিফ্রেশ রেট 90Hz এবং ব্রাইটনেস 800 নিটস। এই Samsung ফোনের ডিসপ্লে Gorilla Glass 5 প্রোটেকশন সহ আসে। এই Samsung ফোনে একটি 20MP ফ্রন্ট ক্যামেরা আছে। এই ফোনে 64MP রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এর সাথে ফোনটিতে একটি 6,000mAh ব্যাটারি আছে। Amazon এ এই ফোনটি 12999 টাকায় পাওয়া যাচ্ছে।

2. POCO M3

User recommended

POCO M3 স্মার্টফোনটি হল একটি প্রিমিয়াম মিড রেঞ্জ ফিচার প্যাকড ডিভাইস, যেখানে Qualcomm Snapdragon 662 প্রসেসর দেওয়া হয়েছে। এর সাথে এই ফোনটিতে 6,000mAh এর একটি বড় ব্যাটারি দেওয়া হয়েছে। এই Poco স্মার্টফোনটিতে 48MP ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। Poco M3 স্মার্টফোনটিতে একটি 6.53-ইঞ্চি FHD+ ডিসপ্লে রয়েছে। এই Poco স্মার্টফোনটি TUV Rheinland সার্টিফিকেশন সহ আসে। আপনি যদি বাজেট প্রাইসে একটি ফিচার স্মার্টফোন কেনার প্ল্যান করেন তাহলে POCO M3 আপনার জন্য সেরা অপশন হতে পারে। এই ফোনটি Amazon এ 14549 টাকায় পাওয়া যাচ্ছে।

3. Redmi Note 11

Redmi Note 11 স্মার্টফোনটি Xiaomi-এর একটি সাশ্রয়ী স্মার্টফোন। এই Redmi স্মার্টফোনটিতে একটি 6.43-ইঞ্চি FHD 90Hz AMOLED ডিসপ্লে রয়েছে। Xiaomi-এর এই ফোনে একটি 50MP কোয়াড রেয়ার ক্যামেরা রয়েছে। সেলফি ক্যামেরার জন্য এই ফোনে 13MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। Redmi Note 11 স্মার্টফোনে একটি বিশাল 5,000mAh ব্যাটারি আছে, যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। Redmi Note 11 স্মার্টফোনে ডুয়াল স্পিকার এবং IR ব্লাস্টার দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটিতে Qualcomm এর Snapdragon 680 প্রসেসর দেওয়া হয়েছে। Amazon এ এই ফোনটির দাম 12,999 টাকা।

4. realme narzo 50

হেডফোন জ্যাক সহ সেরা স্মার্টফোনের তালিকায় চতুর্থ নম্বরে আছে Realme-এর Realme narzo 50। Realme narzo 50 স্মার্টফোনটি MediaTek-এর Helio G96 প্রসেসরের সাথে পেশ করা হয়েছে। এই ফোনটি 120Hz FHD+ ডিসপ্লে এবং 180Hz টাচ স্যাম্পলিং রেট সহ পেশ করা হয়েছে। এই ফোনে একটি বড় 5000mAh ব্যাটারি আছে যা 33W ডার্ট চার্জ সাপোর্ট করে। Rearmi এর এই ফোনটি 50MP AI ট্রিপল রেয়ার ক্যামেরা এবং 16MP ফ্রন্ট ক্যামেরার সাথে পেশ করা হয়েছে। realme narzo 50 স্মার্টফোনটি 64GB স্টোরেজ এবং 4G RAM সহ পেশ করা হয়েছে। Realme-এর এই ফোনটি Android 11-এর উপর ভিত্তি করে realme UI 2.0-এ চলে। Amazon এ এই ফোনটির দাম 12,999 টাকা।

5. Redmi Note 10s

Redmi Note 10 স্মার্টফোনটিতে MediaTek Helio G95 চিপসেট দেওয়া হয়েছে। এই ফোনটি 6GB RAM এবং 64GB স্টোরেজ সহ পেশ করা হয়েছে। এই ফোনটি সুপার AMOLED ডিসপ্লের সাথে পেশ করা হয়েছে যা Android 11 ভিত্তিক MIUI 12-এ চলে। এই ফোনে সাইড মাউন্ট রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। Redmi Note 10 স্মার্টফোনটিতে 5000mAh ব্যাটারি আছে যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এর সাথে ফোনটিতে 64MP কোয়াড রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। Amazon এ এই ফোনটির দাম 12,999 টাকা।

6. Vivo Y20G 2021

7. realme 9i

Best value

8. Infinix Note 11

9. Tecno POVA 2

10. Oppo A31

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 15,000 টাকার নিচে হেডফোন জ্যাক সহ সেরা স্মার্টফোন খুঁজছেন? দেখে নিন তালিকা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/best-smartphones-under-rs-15000-with-headphone-jack/feed/ 0
6 জিবি র‍্যাম, 4230 এম‌এএইচ ব‍্যাটারী ও ট্রিপল রেয়ার ক‍্যামেরার সঙ্গে ভারতে লঞ্চ হল OPPO A31  https://www.91mobiles.com/bengali/oppo-a31-officially-launched-in-india-triple-rear-camera-6gb-ram-p35-chipset-full-specifications-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oppo-a31-officially-launched-in-india-triple-rear-camera-6gb-ram-p35-chipset-full-specifications-in-bengali/#respond Fri, 28 Feb 2020 09:06:31 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=10580 ভারতে লঞ্চ হল OPPO A31 

The post 6 জিবি র‍্যাম, 4230 এম‌এএইচ ব‍্যাটারী ও ট্রিপল রেয়ার ক‍্যামেরার সঙ্গে ভারতে লঞ্চ হল OPPO A31  first appeared on 91Mobiles Bengali.

]]>
টেক কোম্পানি OPPO কিছু দিন আগে আন্তর্জাতিক মার্কেটে তাদের ‘এ’ সিরিজের ফোনের সংখ্যা বাড়িয়ে নতুন ফোন  OPPO A31 পেশ করেছিল। আকর্ষণীয় লুক ও দুর্দান্ত স্পেসিফিকেশনের সঙ্গে এই ফোনটি এবার কোম্পানির পক্ষ থেকে ভারতীয় মার্কেটে অফিসিয়ালি লঞ্চ করে দেওয়া হয়েছে। OPPO এর অফিসিয়াল ওয়েবসাইটে OPPO A31 এর প্রোডাক্ট পেজ বানানো হয়েছে এবং এখানে ফোনটির সমস্ত ডিটেইলস লেখা আছে। কোম্পানি তাদের OPPO A31 ফোনটি অফিসিয়ালি পেশ করা হলেও ফোনটির দাম সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি। আশা করা হচ্ছে আগামী কয়েক দিনের মধ্যেই এই ফোনটির দাম সম্পর্কে জানা যাবে।

আরও পড়ুন: 6000 এম‌এএইচ ব‍্যাটারী, 6 জিবি র‍্যাম ও 64 মেগাপিক্সেল ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হল Samsung Galaxy M31, দাম শুরু 14999 টাকা থেকে

OPPO A31 

কোম্পানির পক্ষ থেকে OPPO A31 ফোনটি ওয়াটারড্রপ নচ ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। ফোনটির ডিসপ্লের তিনদিক বেজল লেস হলেও নিচের দিকে অপেক্ষাকৃত চ‌ওড়া চিন পার্ট আছে। OPPO A31 ফোনটি 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে যা 1600 × 720 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.5 ইঞ্চির বড় এইচডি+ ডিসপ্লেযুক্ত। ফোনটির ডিসপ্লে সুরক্ষিত রাখার জন্য এতে কর্নিং গোরিলা গ্লাস 3 ব‍্যবহার করা হয়েছে। OPPO A31 অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত কালার ওএস 6.1.2 এর সঙ্গে পেশ করা হয়েছে যা 2.3 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে 12 এন‌এম টেকনিকে তৈরি হেলিও পি35 চিপসেটে রান করে। উন্নত গ্ৰাফিক্সের জন্য এতে জিই8320 জিপিইউ আছে।

ভারতীয় মার্কেটে OPPO A31 ফোনটি দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 4 জিবি র‍্যাম দেওয়া হয়েছে এবং দ্বিতীয় ভেরিয়েন্টে 6 জিবি র‍্যাম যোগ করা হয়েছে। এক‌ইভাবে OPPO A31 এ 64 জিবি ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। উভয় ভেরিয়েন্টের স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 256 জিবি পর্যন্ত বাড়ানো যায়।

আরও পড়ুন: 12 জিবি র‍্যাম, 4,440 এম‌এএইচ ব‍্যাটারী ও কোয়াড রেয়ার ক‍্যামেরার সঙ্গে ভারতে লঞ্চ হল iQOO 3, পেশ হল 4G ও 5G দুটি মডেল

ফোটোগ্রাফির জন্য OPPO A31 এর ব‍্যাক প‍্যানেলে ওপরের ডানদিকে ভার্টিক‍্যাল শেপে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেলের প্রাইমারি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনে এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স এবং এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের‌ই ডেপ্থ সেন্সর আছে। এক‌ইভাবে এই ফোনে সেলফি ও ভিডিও কলের জন্য এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

কোম্পানির ওয়েবসাইটে OPPO A31 ফোনটি Mystery Black ও Fantasy White কালার ভেরিয়েন্টে লিস্টেড করা হয়েছে। সিকিউরিটির জন্য OPPO A31 এর ব‍্যাক প‍্যানেলে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য OPPO A31 এ 4,230 এম‌এএইচের ব‍্যাটারী আছে। তবে এই ফোনটি কবে থেকে সেল করা হবে এবং ফোনটির দাম কত হবে তা জানার জন্য কোম্পানির আগামী ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 6 জিবি র‍্যাম, 4230 এম‌এএইচ ব‍্যাটারী ও ট্রিপল রেয়ার ক‍্যামেরার সঙ্গে ভারতে লঞ্চ হল OPPO A31  first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-a31-officially-launched-in-india-triple-rear-camera-6gb-ram-p35-chipset-full-specifications-in-bengali/feed/ 0