Home খবর 8GB RAM, 48MP ডুয়েল সেলফি ও 64MP কোয়াড রেয়ার ক‍্যামেরার সঙ্গে ভারতে লঞ্চ হল এই সুন্দর স্মার্টফোন

8GB RAM, 48MP ডুয়েল সেলফি ও 64MP কোয়াড রেয়ার ক‍্যামেরার সঙ্গে ভারতে লঞ্চ হল এই সুন্দর স্মার্টফোন

টেকনো আজ ভারতে তাদের প্রোডাক্টের লিস্টে Tecno Camon 16 Premier নামের একটি নতুন স্মার্টফোন যোগ করেছে। স্টাইলিশ লুক ও শক্তিশালী স্পেসিফিকেশনের সঙ্গে এতে ছয়টি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে Tecno Camon 16 Premier ফোনটি 16,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে যা আগামী 16 জানুয়ারি থেকে শপিং সাইট ফ্লিপকার্ট এবং আগামী দিনে অফলাইন রিটেইল স্টোরে সেল করা হবে।

ক‍্যামেরার কামাল

ফোটোগ্রাফির জন্য Tecno Camon 16 Premier এ ব‍্যাক প‍্যানেলে চারটি এবং ফ্রন্ট প‍্যানেলে দুটি মোট ছয়টি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। ফোনের ফ্রন্ট প‍্যানেলে 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের সঙ্গে 105 ডিগ্রি ফিল্ড অফ ভিউয়ের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আছে।

এক‌ইভাবে Tecno Camon 16 Premier এর ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে 64 মেগাপিক্সেলের প্রাইমারি Sony IMX686 সেন্সরের সঙ্গে 8 মেগাপিক্সেলের সুপার ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর ও আরেকটি 2 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর আছে। এই ফোনের ক‍্যামেরা 30fps 4K ভিডিও এবং 960fps সুপার স্লো মোশান ভিডিও রেকর্ড করতে সক্ষম।

স্পেসিফিকেশন

Tecno Camon 16 Premier ফোনটিতে 20.5:9 আসপেক্ট রেশিওযুক্ত 6.85 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। কোম্পানির এই নতুন ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে 2.05 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসর ও মিডিয়াটেক হেলিও জি90টি চিপসেটে রান করে। উন্নত গ্ৰাফিক্সের জন্য এই ফোনে মালী জি76 জিপিইউ যোগ করা হয়েছে।

এই ফোনে 8 জিবি র‍্যাম ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। Tecno Camon 16 Premier একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। বেসিক কানেক্টিভিটির পাশাপাশি সিকিউরিটির জন্য এতে সাইড প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 18 ওয়াট ফাস্ট চার্জিং টেকনিকযুক্ত 4,500 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। ফোনটি Glacier Silver কালার ভেরিয়েন্টে সেল করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন