Tecno নাইজিরিয়াতে Tecno Camon 18 Premier স্মার্টফোন লঞ্চ করেছে। টেক্নো খুব শীঘ্রই Camon 18 সিরিজের অন্য দুটি স্মার্টফোন Camon 18 এবং Camon 18P ও লঞ্চ করবে। Tecno Camon 18 Premier স্মার্টফোনকে কোম্পানি গিম্বেল স্টেবেলাইজেশান সহ 64-মেগাপিক্সেল ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে পেশ করেছে। এর সাথেই ফোনটিকে 120Hz AMOLED প্যানেল, ফ্রন্ট সেল্ফি ক্যামেরা সহ ডুয়াল ফ্ল্যাশ এবং মিডিয়াটেকের লেটেস্ট Helio G-series প্রসেসরের সাথে লঞ্চ করা হয়েছে।
Tecno Camon 18 Premier এর স্পেসিফিকেশন্স
Tecno Camon 18 Premier স্মার্টফোনের ব্যাক প্যানেলে AGC গ্লাস দেওয়া আছে। এর সাথেই ফোনটি 8.15mm মোটা। টেক্নোর এই ফোনে 6.7 ইঞ্চির AMOLED পাঞ্চহোল প্যানেল দেওয়া আছে, যার রেজল্যুশন 1080 × 2400 পিক্সেল Full HD+। ডিসপ্লের ব্রাইটনেস 550 নিটস এবং রিফ্রেশরেট 120Hz। টেক্নোর এই ফোনটি Android 11 এ আধারিত Hi OS 8.0 তে রান করে।
Tecno এর এই ফোনটিকে মিডিয়াটেকের Helio G96 চিপসেটের সাথে পেশ করা হয়েছে। Tecno Camon 18 Premier স্মার্টফোনটিকে 8GB র্যাম এবং 256GB ইনবিল্ট স্টোরেজের সাথে পেশ করা হয়েছে। এই ফোনটিকে 4,750mAh এর ব্যাটারী এবং 33W ফাস্ট চার্জিং সহ পেশ করা হয়েছে। কোম্পানি দাবি করেছে যে এই ফোনটি মাত্র 30 মিনিটেই 64 শতাংশ চার্জ হয়ে যাবে।
Tecno Camon 18 Premier স্মার্টফোনের ফ্রন্টে 32-মেগাপিক্সেলের সেল্ফি ক্যামেরা এবং ডুয়াল LED ফ্ল্যাশ দেওয়া আছে। রেয়ার ক্যামেরা সেটআপের কথা বললে এই ফোনটিতে 64-মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 12-মেগাপিক্সেলের গিম্বেল স্টেবেলাইজ্ড ক্যামেরা লেন্স এবং 8 মেগাপিক্সেলের পেরিস্কোপ জুম লেন্স দেওয়া আছে যা 60X হাইপার জুম সাপোর্ট করে। এই জুম লেন্সটি গেলিলিও অ্যাল্গোরিথম ইঞ্জিনে চাঁদের ফোটো তুলতে সক্ষম। ফোনটির অন্যান্য ফিচারের কথা বললে এতে প্রোট্রেট ভিডিও বুকে, নাইট প্রোট্রেট ভিডিও এবং আল্ট্রাওয়াইড ভিডিওয়ের মতো ফিচারও আছে।
Tecno Camon 18 Premier স্মার্টফোনটিতে কানেক্টিভিটির জন্য ডুয়াল সিম, 4G VoLTE, Wi-Fi 5, Bluetooth, GPS, NFC, USB-C এবং 3.5mm অডিও জ্যাক দেওয়া আছে। ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া আছে।
Tecno Camon 18 Premier এর দাম
Tecno Camon 18 Premier স্মার্টফোনের দাম সম্পর্কে আপাতত কোম্পানি কিছুই জানায়নি। টেক্নোর এই ফোনটিকে দুটি কালার অপশন যথাক্রমে পোলার নাইট এবং বাস্ট স্কাই কালারে বিক্রির জন্য উপলব্ধ করা হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
