Home খবর 4GB RAM ও 48MP Rear Camera এর সঙ্গে লঞ্চ হলো সস্তা স্মার্টফোন Tecno Camon 18i

4GB RAM ও 48MP Rear Camera এর সঙ্গে লঞ্চ হলো সস্তা স্মার্টফোন Tecno Camon 18i

Tecno গত মাসে আন্তর্জাতিক মার্কেটে তাদের নতুন ‘ক‍্যামোন 18’ সিরিজ লঞ্চ করে Tecno Camon 18 Premier, Tecno Camon 18 এবং Tecno Camon 18P ফোন তিনটি পেশ করেছিল। কোম্পানি তাদের এই স্মার্টফোন সিরিজের পরিধি আরও বিস্তার করে এবার নাইজেরিয়াতে Tecno Camon 18i নামের একটি নতুন ফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি MediaTek Helio G85 চিপসেট, 4GB RAM ও 48MP Rear Camera সহ মিড বাজেট সেগমেন্টে পেশ করা হয়েছে।

ফিচার ও স্পেসিফিকেশন

কোম্পানির পক্ষ থেকে তাদের Tecno Camon 18i ফোনটিতে 1600 x 720 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.6 ইঞ্চির আইপিএস ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনটির ডিসপ্লের তিন দিক বেজল এবং নিচের দিকে কিছুটা চিন পার্ট আছে। এই ফোনে অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সঙ্গে অক্টাকোর প্রসেসরযুক্ত MediaTek Helio G85 চিপসেট যোগ করা হয়েছে। এছাড়া হাই কোয়ালিটি গ্ৰাফিক্সের জন্য এতে আছে মালী-জি52 জিপিইউ।

ফোটোগ্ৰাফির জন্য Tecno Camon 18i তে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ আছে। এই সেট‌আপে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এছাড়াও এতে একটি 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর এবং একটি 2 মেগাপিক্সেলের‌ই তৃতীয় ক‍্যামেরা সেন্সর যোগ করা হয়েছে। আপাতত Tecno Camon 18i এর ফ্রন্ট ক‍্যামেরা সম্পর্কে কিছু জানা যায়নি, তবে শোনা যাচ্ছে এতে 16 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা রয়েছে।

Tecno Camon 18i ফোনটি 4জি ভোএলটিই সাপোর্টেড একটি ডুয়েল সিম স্মার্টফোন। বেসিক কানেক্টিভিটির পাশাপাশি সিকিউরিটির জন্য এতে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এম‌এএইচের ব‍্যাটারি রয়েছে।

দাম ও সেল

Tecno Camon 18i ফোনটি আপাতত নাইজেরিয়ার মার্কেটে পেশ করা হয়েছে। ভারতে ফোনটির লঞ্চ ও সেল সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। নাইজেরিয়ায় ফোনটি 4 জিবি র‍্যাম, 128 জিবি ইন্টারনাল স্টোরেজ ও মাইক্রোএসডি কার্ড সাপোর্ট সহ একটি মাত্র ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। সেখানে ফোনটির দাম রাখা হয়েছে N84,500, যা ভারতীয় দরে প্রায় 14,000 টাকার কাছাকাছি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন