Highlights
- এই ফোনটি আর্টিস্টিক ডিজাইনের সঙ্গে পেশ করা হয়েছে।
- শপিং সাইট আমাজনের মাধ্যমে এই ফোনটি সেল করা হবে।
- এতে 8GB RAM + 256GB স্টোরেজ দেওয়া হয়েছে।
টেকনো ভারতীয় ইউজারদের জন্য নতুন TECNO CAMON 20 Avocado Art Edition লঞ্চ করেছে। এই ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব এই ফোনের ব্যাক প্যানেলের সুন্দর ডিজাইন। ছবিতে দেখতে পাবেন এই ফোনে লেদার ফিনিশ সহ অন্য ধরনের ডিজাইন দেওয়া হয়েছে। এই সিরিজে এর আগে টেকনো ক্যামোন 20 এবং টেকনো ক্যামোন 20 প্রো পেশ করা হয়েছে। এবার এই স্পেশাল এডিশন ফোনটি লঞ্চ হয়েছে। এই পোস্টে এই লেটেস্ট ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: লঞ্চের আগেই লিক হল Moto G54 5G এর স্পেসিফিকেশন, দেখে নিন ডিটেইলস
TECNO CAMON 20 Avocado Art Edition এর দাম
TECNO CAMON 20 Avocado Art Edition ফোনটির দাম রাখা হয়েছে মাত্র 15,999 টাকা। শপিং সাইট আমাজন ইন্ডিয়া এবং ভারতের বিভিন্ন বিখ্যাত রিটেইল আউটলেটের মাধ্যমে সেল করা শুরু হয়ে গেছে।
TECNO CAMON 20 Avocado Art Edition এর ডিজাইন
- নতুন TECNO CAMON 20 Avocado Art Edition ফোনটিতে প্রিমিয়াম লেদার ফিনিশ এবং ব্যাক প্যানেলে গ্রীন কালার, ইউনিক টেক্সচার ও আর্টিস্টিক ডিজাইন রয়েছে।
- ফোনটির ব্যাক প্যানেলে স্টাইলিশ ক্যামেরা মডিউলও দেওয়া হয়েছে। এতে দুটি ক্যামেরা সার্কুলার ক্যামেরা কাটআউট এবং একটি এলইডি ফ্ল্যাশ লাইট রয়েছে। নিচের দিকে টেকনোর ব্র্যান্ডিং দেওয়া হয়েছে।
- ফোনটির ফ্রন্ট চ্যানেলে পাঞ্চ হোল ডিসপ্লে রয়েছে। এর ডানদিকের প্যানেলে পাওয়ার বাটন এবং ভলিউম রকার বাটন অবস্থিত।
- জানিয়ে রাখি এই ফোনের স্পেসিফিকেশন আগের মডেলের মতোই রাখা হয়েছে। স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত জানানো হল।
TECNO CAMON 20 Avocado Art Edition এর স্পেসিফিকেশন
- ডিসপ্লে: এই নতুন ফোনে 6.67-ইঞ্চির ফুল HD+ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে 1080 x 2400 পিক্সেল রেজলিউশন এবং 120Hz রিফ্রেশরেট রয়েছে।
- প্রসেসর: TECNO CAMON 20 Avocado Art Edition ফোনটিতে 12nm ফেব্রিকেশনে তৈরি অক্টাকোর মিডিয়াটেক হেলিও G85 প্রসেসর এবং মালী-G52 2EEMC2 জিপিইউ রয়েছে।
- স্টোরেজ: এই ফোনে 8GB RAM + 256GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB virtual RAM যোগ করা হয়েছে।
- ক্যামেরা: এই ফোনের ব্যাক প্যানেলে ডুয়েল রেয়ার ক্যামেরা এবং কোয়াড LED ফ্ল্যাশ রয়েছে। এতে 64MP প্রাইমারি ক্যামেরা এবং 2MP ডেপ্থ সেন্সর যোগ করা হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে ডুয়েল এলইডি ফ্ল্যাশ সহ 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5000mAh ব্যাটারি এবং 33W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।
- অন্যান্য: মোবাইল ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল সিম 4জি, ওয়াইফাই 802.11, ব্লুটুথ ভি5/2, জিপিএস, এনএফসি, 3.5 এমএম অডিও জ্যাক, স্টেরিও স্পিকার, এফএম রেডিও এবং ইউএসবি টাইপ সির মতো ফিচার রয়েছে।
- ওএস: নতুন TECNO CAMON 20 Avocado Art Edition ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং HiOS 13 এ রান করে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









