লঞ্চ হল Tecno Pova 5, রয়েছে 6000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা

Highlights

  • ফোনটির ফ্রি ফায়ার স্পেশাল এডিশনও পেশ করা হয়েছে।
  • এতে MediaTek Helio G99 প্রসেসর রয়েছে।
  • ফোনটিতে যথেষ্ট প্রিমিয়াম লুক দেওয়া হয়েছে।

কম দামে সুন্দর স্মার্টফোন লঞ্চ করার জন্য অত্যন্ত জনপ্রিয় কোম্পানি টেকনো তাদের ‘পোভা 5’ সিরিজের প্রথম স্মার্টফোন Tecno Pova 5 লঞ্চ করেছে। এর সঙ্গে কোম্পানি এই ফোনের ফ্রি ফায়ার স্পেশাল এডিশনও পেশ করেছে। এই ফোনটির ডিজাইন ব্যাটেল রয়্যাল গেমের প্রস্ততকারি কোম্পানি গ্যারিনার সঙ্গে হাত মিলিয়ে তৈরি করা হয়েছে। নিচে এই ফোনের ডিজাইন, ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: লঞ্চ হল Redmi Note 12R 5G স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন এবং দাম

Tecno Pova 5 এর ডিজাইন

কোম্পানির পক্ষ থেকে এই ফোনের ডিজাইনের নাম ‘Turbo Mecha’ রাখা হয়েছে। ফোনের ব্যাক প্যানেলে আকর্ষণীয় লাইনিং এবং বড় মাপের ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে। এই ক্যামেরা মডিউলের মধ্যেই এলইডি ফ্ল্যাশ রয়েছে। ব্যাক প্যানেলে ক্যামেরা মডিউলের সোজাসুজি নিচের দিকে টেকনোর ব্র্যান্ডিং দেওয়া হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে ফোনটি যথেষ্ট প্রিমিয়াম লুকের সঙ্গে পেশ করা হয়েছে। Pova 5 এবং এর ফ্রি ফায়ার এডিশনের স্পেসিফিকেশন একই রকম।

Tecno Pova 5 স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: টেকনো পোভা 5 ফোনে 6.78 ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লের রেজলিউশন 1080 × 2460 পিক্সেল এবং এটি 120Hz রিফ্রেশরেট ও 240Hz টাচ স্যাম্পেলিং রেটে কাজ করে।
  • প্রসেসর: এই ফোনটি 6mm ফেব্রিকেশনে তৈরি MediaTek Helio G99 চিপসেটে রান করে। হাই কোয়ালিটি পারফরমেন্সের জন্য এতে Z অ্যাক্সেস লিনিয়ার ভাইব্রেশন মোটরও দেওয়া হয়েছে।
  • স্টোরেজ: এই ফোনে 8GB পর্যন্ত RAM দেওয়া হয়েছে। এর সঙ্গে এতে 256GB পর্যন্ত স্টোরেজ রয়েছে।
  • ব্যাটারি: দীর্ঘ সময় ধরে চলার জন্য এই ফোনে 6000mAh ব্যাটারি এবং 45 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি মাত্র 21 মিনিটের মধ্যে 50% পর্যন্ত চার্জ হয়ে যায়। এছাড়া এই ফোনটি 10W পর্যন্ত রিভার্স চার্জিং ফিচারও সাপোর্ট করে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি ডেপ্থ সেন্সর রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
  • অন্যান্য ফিচার: এই ফোনে ডুয়েল স্পিকার এবং ডিটিএস সাউন্ড রয়েছে।
  • OS: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমে কাজ করে।

Tecno Pova 5 এর দাম এবং কালার ভেরিয়েন্ট

কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি হারিকেন ব্লু, এম্বার গোল্ড এবং মেচা ব্ল্যাক কালারে কিছু বাছাই করা মার্কেটে পেশ করা হয়েছে। এখনও পর্যন্ত এই ফোনের দাম সম্পর্কে কিছু জানা যায়নি। তবে খুব তাড়াতাড়ি এই বিষয়ে কোম্পানির তরফ থেকে আলোকপাত করা হবে বলে মনে করা হচ্ছে। আরও পড়ুন: লঞ্চ হল Nokia G42 5G স্মার্টফোন, সুন্দর স্টাইলের সঙ্গে আছে দারুণ স্পেসিফিকেশন, দেখে নিন ডিটেইলস

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here