Home খবর শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে সস্তা Tecno Pova 7 5G স্মার্টফোন, BIS সার্টিফিকেশন সাইটে হল লিস্টেড

শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে সস্তা Tecno Pova 7 5G স্মার্টফোন, BIS সার্টিফিকেশন সাইটে হল লিস্টেড

Tecno তাদের নতুন স্মার্টফোন সিরিজ লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। শীঘ্রই ভারতে কোম্পানি তাদের Tecno Pova 7 5G ফোনটি লঞ্চ করতে পারে। সম্প্রতি BIS (Bureau of Indian Standards) ওয়েবসাইটে ফোনটি লিস্টেড হয়েছে। তাই খুব তাড়াতাড়ি ফোনটি ভারতীয় বাজারে পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। প্রকাশ্যে আসা রিপোর্ট অনুযায়ী কোম্পানি আপকামিং ফোনটি Pova Curve 5G ফোনের পর লঞ্চ করতে পারে, আগেই কোম্পানির পক্ষ থেকে ফোনটি টিজ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Tecno Pova 7 5G ফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।

Tecno Pova 7 5G এর বিআইএস সার্টিফিকেশন

Tecno Pova Curve 5G এর স্পেসিফিকেশন

বর্তমানে Tecno তাদের Pova Curve 5G ফোনটির টিজার জারি করছে এবং Pova 7 সিরিজ এরপর লঞ্চ করা হবে বলে জানা গেছে। তবে রিপোর্ট অনুযায়ী Curve 5G ফোনটিতে নিচে দেওয়া স্পেসিফিকেশনগুলি থাকতে পারে।

Pova 7 সিরিজের ভেরিয়েন্ট

Pova 7 সিরিজের অধীনে বেশ কয়েকটি মডেল থাকতে পারে। এতে Pova 7 5G (LJ7), Pova 7 Pro 5G (LJ8), Pova 7 Curve 5G (LJ8k) এবং Pova 7 Pro+ 5G (LJ9) মডেলগুলি পেশ করা হতে পারে। এই সিরিজের অধীনে কোন কোন মডেলগুলি ভারতে লঞ্চ করা হবে সেই বিষয়ে এখনও পর্যন্ত জানা যায়নি, তবে BIS সার্টিফিকেশনের মাধ্যমে Tecno Pova 7 5G ফোনটি ভারতে লঞ্চ করা হতে পারে বলে কনফার্ম জানা গেছে।