দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে টেকনো ভারতের বাজারে তাদের Pova 7 সিরিজ লঞ্চ করে দিয়েছে। এই সিরিজের অধীনে TECNO Pova 7 5G এবং TECNO Pova 7 Pro 5G ফোনদুটি পেশ করা হয়েছে। জানিয়ে রাখি ফোনদুটিতে ইউনিক লুকের পাশাপাশি দুর্দান্ত স্পেসিফিকেশনও দেওয়া হয়েছে। সবচেয়ে বড় কথা শক্তিশালী ফিচার ও স্পেসিফিকেশন সহ এই ফোনগুলির দামও রাখা হয়েছে বাজেটের মধ্যেই। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Pova 7 5G ফোনের দাম এবং ফিচার ডিটেইলস সম্পর্কে। Pova 7 Pro 5G ফোনের ডিটেইলস জানার জন্য এখানে ক্লিক করুন।
TECNO Pova 7 5G এর দাম ও সেল
- ভারতে TECNO Pova 7 5G ফোনটি দুটি স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। লিমিটেড টাইম অফারে ফোনটির 8GB RAM + 128GB স্টোরেজ মডেল 12,999 টাকা এবং 8GB RAM + 256GB মেমরি ভেরিয়েন্ট 13,999 টাকার বিনিময়ে পাওয়া যাবে।
- TECNO Pova 7 5G ফোনটি Magic Silver, Oasis Green এবং Geek Black কালার অপশনে লঞ্চ করা হয়েছে।
- আগামী 10 জুলাই থেকে অনলাইন শপিং সাইটের মাধ্যমে এই ফোনটির সেল শুরু হবে।
- কোম্পানির পক্ষ থেকে এইডিএফসি, আইসিআইসিআই, এসবিআই, কোটাক এবং আক্সিস ব্যাঙ্কের মাধ্যমে অফার দেওয়া হচ্ছে।
TECNO Pova 7 5G এর স্পেসিফিকেশন
ডিসপ্লে
TECNO Pova 7 5G ফোনটিতে 1080×2460 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির বড় FHD+ LTPS IPS ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 144Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পেলিং রেট ও 900 নিটস হাই ব্রাইটনেস সাপোর্ট করে। অন্যদিকে এতে 91.5% স্ক্রিন-টু-বডি রেশিও এবং 396 PPI রয়েছে, এর ফলে দারুণ ভিডিও, গেমিং ও রিডিং উপভোগ করা যাবে।
প্রসেসর
TECNO Pova 7 5G ফোনটিতে 4nm ফেব্রিকেশনে তৈরি MediaTek Dimensity 7300 Ultimate প্রসেসর দেওয়া হয়েছে। এই প্রসেসর 2.5GHz ক্লক স্পীডযুক্ত 4x Cortex-A78 কোর এবং 2.0GHz ক্লক স্পীডযুক্ত 4x Cortex-A55 কোর সহ Mali-G615 GPU রয়েছে।
RAM ও স্টোরেজ
ফোনটিতে 8GB ফিজিক্যাল RAM এবং 8GB ভার্চুয়াল RAM এর সহযোগিতায় 16GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়। এই ফোনে 128GB এবং 256GB UFS 2.2 ইন্টারনাল স্টোরেজ অপশন দেওয়া হয়েছে।
ক্যামেরা
Tecno Pova 7 5G ফোনটির রেয়ার প্যানেলে 50MP প্রাইমারি ক্যামেরা রয়েছে। এতে AIGC পোট্রেট, সুপার নাইট, স্লো মোশন, 4K @30fps ভিডিও রেকর্ডিং এবং মোড যোগ করা হয়েছে। একইভাবে সেলফির জন্য ফোনে 13MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এতে ওয়াইড অ্যাঙ্গেল, Vlog মোড, Dual Video, 4K ভিডিও এবং AI ক্যাম মোড রয়েছে।
ব্যাটারি এবং চার্জিং
Pova 7 5G ফোনটিতে বড় 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য 45W ফাস্ট চার্জিং এবং এই সেগমেন্টে প্রথম 30W ওয়্যারলেস চার্জিং ফিচার যোগ করা হয়েছে।
সফটওয়্যার
ফোনটি Android 15 এবং HiOS 15 সহ লঞ্চ করা হয়েছে। ভারতীয় ইউজারদের জন্য এই UI তে AI ফিচার দেওয়া হয়েছে। এর মাধ্যমে স্মার্ট রিপ্লাই, ভয়েস ইনপুট এবং ভারতীয় ভাষার সাপোর্ট পাওয়া যাবে। এই প্রথম এই ফিচার ফোনে ব্যাবহার করা হয়েছে।
AI ফিচার
POVA 7 5G ফোনটিতে সেগমেন্টের প্রথম Multi-Functional Delta Light Interface রয়েছে, এর ফলে ভলিউম, মিউজিক এবং নোটিফিকেশনের ক্ষেত্রে লাইটিং এফেক্ট উপভোগ করা যাবে। এছাড়া টেকনো প্রথম তাদের ফোনে ভারতীয় ভাষাতে AI ফিচারের ব্যাবহার করেছে।
কানেক্টিভিটি
Tecno Pova 7 5G ফোনটিতে 4×4 MIMO ফিচার সহ Intelligent Signal Hub System দেওয়া হয়েছে, এর ফলে দুর্বল নেটওয়ার্ক এলাগুলিতেও দারুণ কলিং এবং ডেটা কানেকশন পাওয়া যাবে। VOWiFi Dual Pass ফিচারের সাহায্যে SIM 1 কল চলাকালীন SIM 2 কল মিস হবে না। এই ফিচার রিমোট এবং টিয়ার-3 লোকেশনের ক্ষেত্রে দুর্দান্ত কাজ করবে।
অন্যান্য ফিচার
দারুণ অডিও কোয়ালিটির জন্য ফোনটিতে ডুয়েল স্পিকার Dolby Atmos সাউন্ড দেওয়া হয়েছে। জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য ফোনে IP64 রেটিং রয়েছে। এই ফোনটিতে ইন-বিল্ট IR রিমোট কন্ট্রোল, TUV SUD এর 6 বছরের সার্টিফিকেশন এবং সেগমেন্টের প্রথম No Network Communication সাপোর্ট যোগ করা হয়েছে।
