Home খবর 4 জুলাই ভারতে লঞ্চ হতে চলেছে Tecno Pova 7 5G সিরিজ, জেনে নিন বিস্তারিত

4 জুলাই ভারতে লঞ্চ হতে চলেছে Tecno Pova 7 5G সিরিজ, জেনে নিন বিস্তারিত

TECNO তাদের শক্তিশালী এবং ডায়নেমিক POVA 7 সিরিজের স্মার্টফোন ভারতে লঞ্চ করতে চলেছে। এই সিরিজের অধীনে Tecno Pova 7 এবং Tecno Pova 7 Pro 5G স্মার্টফোন পেশ করা হবে। কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে 2025 সালের 4 জুলাই Flipkart এর মাধ্যমে স্মার্টফোনদুটি লঞ্চ করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Tecno Pova 7 5G স্মার্টফোনের লঞ্চ ডিটেইলস সম্পর্কে।

Tecno Pova 7 5G সিরিজের ভারতীয় লঞ্চ ডেট

Tecno Pova 7 5G সিরিজের ডিজাইন

লঞ্চের আগেই প্রকাশ্যে আসা টিজারের মাধ্যমে স্পষ্ট বোঝা যাচ্ছে POVA 7 সিরিজের ডিজাইন স্টাইলিশ হওয়ার সঙ্গে সঙ্গে এতে একটি ফাংশনাল টুইস্টও যোগ করা হয়েছে। স্মার্টফোনে অল-নিউ মাল্টি ফাংশনাল Delta Light Interface দেওয়া হয়েছে, গ্রিক লেটার “Δ” (ডেল্টা) থেকে অনুপ্রাণিত হয়ে এই ডিজাইন দেওয়া হয়েছে। এটির উদ্দেশ্যও প্রগতি এবং ট্রান্সফরমেশন।

এই ইন্টারফেসের মাধ্যমে মিউজিক, ভলিউম কন্ট্রোল এবং নোটিফিকেশনের মতো প্রয়োজনীয় অপশনগুলি অ্যাক্সেস করা যাবে, যার ফলে ইউজাররা আরও ইন্টারেক্টিভ এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। একইসঙ্গে স্মার্টফোনটিতে জিওম্যাট্রিক প্যাটার্ন, সলিড বিল্ড কোয়ালিটি এবং রিফাইন্ড ইন-হ্যান্ড ফিল উপভোগ করা যাবে।

TECNO এর 3B ফিলসফি

কোম্পানি তাদের POVA 7 Series TECNO এর “3B” ফিলসফি মাথায় রেখে তৈরি করেছে, বেস্ট ডিজাইন, বেস্ট AI এবং বেস্ট সিগনাল। এই স্মার্টফোনের AI ফিচার স্থানীয় ইউজারদের জন্য অপ্টিমাইজ করা হয়েছে। এর ফলে TECNO এর AI অ্যাসিস্টেন্স Ella, এবার লোকাল ভাষাও সাপোর্ট করবে। একইসঙ্গে কানেক্টিভিটি উন্নত করার জন্য এতে স্মার্ট সিগনাল অপ্টিমাইজেশন ফিচার যোগ করা হয়েছে, যার ফলে দুর্বল নেটওয়ার্ক এরিয়াগুলিতেও ভালো সিগনাল পাওয়া যাবে।

Tecno Pova 7 5G সিরিজের সম্ভাব্য স্পেসিফিকেশন

গ্লোবাল বাজারে POVA 7 সিরিজের মডেল লঞ্চ করা হয়েছে। তাই ভারতীয় বাজারেও একই ফিচার সহ পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। ভ্যানিলা মডেল Pova 7 স্মার্টফোনে 7000mAh বড় ব্যাটারি, 45W ফ্ল্যাশ চার্জ, শক্তিশালী মিডিয়াটেক হ্যালিও জি100 আল্টিমেট প্রসেসর দেওয়া হয়েছে। স্মার্টফোনটিতে 8GB RAM+256GB স্টোরেজ এবং 8GB RAM+128GB স্টোরেজ ও 8GB এক্সন্টেড RAM সাপোর্ট করে।