স্টাইলিশ লুক এবং 144Hz AMOLED ডিসপ্লে সহ গ্লোবাল বাজারে লঞ্চ হল Tecno Spark 40 Pro এবং 40 Pro+ স্মার্টফোন, জেনে নিন ফিচার ডিটেইলস

গতকাল টেক মঞ্চে টেকনো তাদের ‘স্পার্ক 40’ সিরিজ লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে এই সিরিজের অধীনে Tecno Spark 40, Spark 40 Pro এবং Spark 40 Pro+ স্মার্টফোনগুলি পেশ করা হয়েছে। এই স্মার্টফোন তিনটি আফ্রিকার বাজারে লঞ্চ করা হয়েছে, তবে ভবিষ্যতে ভারতের বাজারেও পেশ করা হতে পারে। Tecno Spark 40 স্মার্টফোনের ডিটেইলস জানার জন্য এখানে ক্লিক করুন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Tecno Spark 40 Pro এবং Tecno Spark 40 Pro+ স্মার্টফোনের স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

Tecno Spark 40 Pro সিরিজের স্পেসিফিকেশন

Tecno Spark 40 Pro+

ডিসপ্লে: Tecno Spark 40 Pro+ 5G স্মার্টফোনটিতে 6.78 ইঞ্চির 1.5কে ডিসপ্লে দেওয়া হয়েছে। এই কার্ভড এমোলেড ডিসপ্লেতে 144 হার্টস রিফ্রেশ রেট এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাপোর্ট করে।

প্রসেসর: Tecno Spark 40 Pro+ স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং HiOS 15.1 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য স্মার্টফোনটিতে মিডিয়াটেক হ্যালিও জি200 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এই প্রসেসর 2GHz থেকে 2.2GHz ক্লক স্পীডে কাজ করে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য স্মার্টফোনটির ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি এআই লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য স্মার্টফোনটিতে 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Tecno Spark 40 Pro+ স্মার্টফোনটিতে 45 ওয়াট ফাস্ট চার্জিং এবং 30 ওয়াট ওয়্যারলেস চার্জিং ও 5 ওয়াট রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 5,200এমএএইচ ব্যাটারি যোগ করা হয়েছে।

Tecno Spark 40 Pro

ডিসপ্লে: Tecno Spark 40 Pro 5G স্মার্টফোনটিতে Pro+ মডেলের মতো 6.78 ইঞ্চির 1.5কে ডিসপ্লে দেওয়া হয়েছে। এই কার্ভড এমোলেড ডিসপ্লেতে 144 হার্টস রিফ্রেশ রেট এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাপোর্ট করে।

প্রসেসর: Tecno Spark 40 Pro+ স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং HiOS 15.1 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য স্মার্টফোনটিতে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.2GHz ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক হ্যালিও জি100 আল্টিমেট অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে।

ক্যামেরা: Tecno Spark 40 Pro 5G স্মার্টফোনটিতে Pro+ মডেলের মতো ক্যামেরা সেটআপ রয়েছে। ফটোগ্রাফির জন্য স্মার্টফোনটির ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য স্মার্টফোনটিতে 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Tecno Spark 40 Pro 5G স্মার্টফোনটিতে 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,200এমএএইচ ব্যাটারি যোগ করা হয়েছে।

Tecno Spark 40 Pro সিরিজের দাম

Tecno Spark 40 Pro+ এর দাম

Tecno Spark 40 Pro+ স্মার্টফোনটি উগান্ডার বাজারে UGX 769,000 দামে লঞ্চ করা হয়েছে। অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী 18 হাজার টাকার কাছাকাছি। গ্লোবাল বাজারে স্মার্টফোনটি Nebula Black, Aurora White, Moon Titanium ও Tundra Green এর মতো কালার অপশনে সেল করা হবে।

Tecno Spark 40 Pro এর দাম

Tecno Spark 40 Pro স্মার্টফোনটি গ্লোবাল বাজারে UGX 679,000 দামে পেশ করা হয়েছে। অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী 16 হাজার টাকার কাছাকাছি। উগান্ডার বাজারে স্মার্টফোনটি Ink Black, Moon Titanium, Lake Blue এবং Bamboo Green এর মতো কালার অপশনে সেল করা হবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here