Home খবর 5200mAh ব্যাটারি এবং 1.5K AMOLED ডিসপ্লে সহ লিক হল Tecno Spark 40 Pro+ স্মার্টফোনের স্পেসিফিকেশন

5200mAh ব্যাটারি এবং 1.5K AMOLED ডিসপ্লে সহ লিক হল Tecno Spark 40 Pro+ স্মার্টফোনের স্পেসিফিকেশন

বেশ কিছু দিন ধরেই টেক জগতে কানাঘুষো চলছে টেকনো শীঘ্রই তাদের ‘স্পার্ক 40’ সিরিজ লঞ্চ পেশ করবে। সম্প্রতি এই সিরিজের Tecno Spark 40 এবং Spark 40 Pro স্মার্টফোনের সম্পর্কে লিক প্রকাশ্যে এসেছিল। এবার সিরিজের টপ মডেল Tecno Spark 40 Pro+ স্মার্টফোনের তথ্যও ইন্টারনেটের মাধ্যমে জানা গেছে। প্যাশনেটগীক্স ওয়েবসাইটের মাধ্যমে আপকামিং টেকনো স্মার্টফোনের ফটো এবং স্পেসিফিকেশন জানানো হয়েছে। কোম্পানির পক্ষ থেকে 7 জুলাই অফিসিয়ালি স্মার্টফোনদুটি লঞ্চ করা হতে পারে বলে সমালোচনা রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Tecno Spark 40 Pro+ স্মার্টফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

Tecno Spark 40 Pro+ এর স্পেসিফিকেশন (লিক)

ডিসপ্লে

লিক অনুযায়ী Tecno Spark 40 Pro+ স্মার্টফোনটি 6.78 ইঞ্চির বড় ডিসপ্লে সহ লঞ্চ করা হবে। রিপোর্টের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী স্মার্টফোনটিতে 1.5কে রেজোলিউশন সাপোর্টেড এমোলেড প্যানেল থাকবে। এই স্মার্টফোনটির স্ক্রিনে 144 হার্টস রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। স্মার্টফোনটিতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে বলে লিকের মাধ্যমে জানা গেছে।

প্রসেসর

Tecno Spark 40 Pro+ স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 15 অপারেটিং সিস্টেম সহ পেশ করা হবে। লিক অনুযায়ী এটি বিশ্বের প্রথম মিডিয়াটেক হ্যালিও জি200 অক্টাকোর প্রসেসর সহ স্মার্টফোন হতে চলেছে। এই প্রসেসরে 2GHz ক্লক স্পীডযুক্ত Cortex-A55 এবং 2.2GHz ক্লক স্পীডযুক্ত Cortex-A76 কোর রয়েছে। মে মাসে এই মিডিয়াটেক সিপিইউ লঞ্চ করা হয়েছে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য Tecno Spark 40 Pro+ স্মার্টফোনটিতে 68 ওয়াট চার্জিং সাপোর্টেড 5,200এমএএইচ বড় ব্যাটারি দেওয়া হবে। একইসঙ্গে স্মার্টফোনটিতে 45 ওয়াট ওয়্যারলেস চার্জিং ফিচার দেওয়া হতে পারে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য Tecno Spark 40 Pro+ 5G স্মার্টফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এই ক্যামেরা সেটআপে EIS ইলেক্ট্রনিক ফিচার সাপোর্টেড 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকতে পারে। এছাড়া অন্য দুটি রেয়ার লেন্স সম্পর্কে এখনও পর্যন্ত জানা যায়নি।

অন্যান্য ফিচার

লিক অনুযায়ী জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য Tecno Spark 40 Pro+ 5G স্মার্টফোনটিতে IP64 রেটিং দেওয়া হবে। একইসঙ্গে AI ফিচার যোগ করা হবে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী স্মার্টফোনটিতে FreeLink থাকবে, এর ফলে নেটওয়ার্ক ছাড়াই কাজ করতে সক্ষম। অন্যদিকে মিউজিকের জন্য এতে Dolby Atmos ডুয়েল স্পিকার থাকবে। লিক অনুযায়ী স্মার্টফোনটি Moonlight Black এবং Frost Silver এর মতো কালার অপশনে সেল করা হতে পারে।

Tecno Spark 40 Pro এর স্পেসিফিকেশন (লিক)

প্রসেসর: লিক অনুযায়ী স্মার্টফোনটিতে 2.2GHz ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি জি100 আল্টিমেট অক্টাকোর প্রসেসর দেওয়া হতে পারে।

স্টোরেজ: Spark 40 Pro 5G স্মার্টফোনটি 8GB RAM সহ দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে। এতে 8GB RAM এক্সপেন্ডেবল ফিচার থাকতে পারে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী স্মার্টফোনটিতে 128GB এবং 256GB স্টোরেজ অপশন দেওয়া হতে পারে।

ক্যামেরা: Spark 40 Pro 5G স্মার্টফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা থাকতে পারে। এই ক্যামেরা সেটআপে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + 2 মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স দেওয়া হতে পারে। একইভাবে সেলফির জন্য 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।

ব্যাটারি: Spark 40 Pro 5G স্মার্টফোনটিতে 5,200এমএএইচ ব্যাটারি সহ 45 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে।