Tecno নিশ্চিত করেছে যে কোম্পানি শীঘ্রই ভারতে একটি নতুন বাজেট স্মার্টফোন লঞ্চ করবে। Techno-এর নতুন স্মার্টফোন Spark 9T নামে ভারতের মার্কেটে আনা হবে। এই ফোনটি কবে নাগান লঞ্চ হবে সেটা আপাতত জানা যায়নি। যদিও কোম্পানি নিশ্চিত করেছে যে আসন্ন Spark 9T Amazon থেকে কেনা যাবে। এই ফোনের মাইক্রোসাইট অ্যামাজনে লাইভ হয়েছে, আর সেখান থেকেই আসন্ন ফোনের ডিজাইন এবং স্পেসিফিকেশন সামনে এসেছে।Tecno-এর এই ফোনটি ডুয়াল টোন ডিজাইন এবং ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ সহ পেশ করা হবে। এই পোস্টে আপনাদের Tecno Spark 9T স্মার্টফোনের স্পেসিফিকেশন এবং ডিজাইন সম্পর্কে বিস্তারিত জানাবো।
ভারতে কবে লঞ্চ হবে Tecno Spark 9T স্মার্টফোন?
Tecno নিশ্চিত করেছে যে Spark 9T স্মার্টফোনটি শীঘ্রই ভারতে লঞ্চ হবে। এটি কোম্পানির Spark 9 সিরিজের দ্বিতীয় বাজেট স্মার্টফোন। এই ফোনে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার ক্যামেরা মডিউল একটি গ্লসি ফিনিশের সাথে আসে। ক্যামেরা মডিউলের পরে অবশিষ্ট অংশ একটি ম্যাট ফিনিশ এবং ভার্টিকাল স্ট্রাইপ সহ আসে।
Tecno Spark 9T এর স্পেসিফিকেশন
এই Tecno ফোনটি MediaTek Helio G35 প্রসেসরের সাথে আসবে। টেকনোর এই ফোনে 4GB RAM এবং 3GB ভার্চুয়াল RAM সাপোর্ট দেওয়া হবে। অনুমান করা হচ্ছে যে এই ফোনটি 64GB এবং 128GB ইন্টারনাল স্টোরেজ সহ পেশ করা হবে। Tecno Spark 9T এর ডিসপ্লের কথা বলতে গেলে এই ফোনটিতে একটি 6.6-ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে দেওয়া হবে। এই ফোনে সেলফি ক্যামেরার জন্য ওয়াটারড্রপ স্টাইলের নচ দেওয়া হবে। ফোনটিতে 60Hz রিফ্রেশরেট সহ একটি IPS LCD ডিসপ্লে থাকবে। এই ফোনে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হবে। এই ফোনটি 5000mAh ব্যাটারি এবং 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
Tecno এর আসন্ন ফোনটি নীল এবং সবুজ রঙের কালার অপশনে পেশ করা হবে। টেকনোর এই ফোনটি আরও বেশ কিছু কালার অপশনে পেশ করা হতে পারে। Tecno Spark 9T স্মার্টফোনে একটি 50MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হবে, যার সাথে দুটি ক্যামেরা সেন্সর – 2MP ডেপথ এবং 2MP মাইক্রো ক্যামেরা লেন্স পাওয়া যাবে। অর্থাৎ টেকনোর এই ফোনে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স পাওয়া যাবে না।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










