আগামী 7 অক্টোবর থেকে ভারতের অন্যতম শপিং সাইট ফ্লিপকার্টের অ্যানুয়াল ফেস্টিভ্যাল সেল Big Billion Day এর সূচনা হতে চলেছে। এই সেলে যেমন বিভিন্ন ক্যাটাগরির নতুন নতুন প্রোডাক্ট লঞ্চ হতে চলেছে তেমনই পাওয়া যাবে বেশ কিছু ব্র্যান্ডের অনেক প্রোডাক্টে অভাবনীয় অফার। ঠিক এভাবেই মিড বাজেটে দুর্দান্ত স্মার্ট টিভি লঞ্চের জন্য জনপ্রিয় কোম্পানি Thomson তাদের ফ্যানদের কথা মাথায় রেখে নিয়ে এসেছে অসাধারণ অফার।
প্রথমেই জানিয়ে রাখি, এই সেলে যে কোনো Thomson প্রোডাক্ট কেনাকাটার সময় অ্যাক্সিস ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ড ব্যবহার করলে 10% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে এবং এই দুটি ব্যাঙ্ক ছাড়াও অন্যান্য উল্লেখ্য ব্যাঙ্কের কার্ডে থাকছে নো কস্ট ইএমাই অফার। এক্সচেঞ্জ অফারে পাওয়া যাবে 11,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ব্যবহার করলে পাওয়া যাবে অতিরিক্ত 5% ক্যাশব্যাক।
কোম্পানি এই উৎসবের মরশুমকে আরও আনন্দে ভরিয়ে তোলার জন্য তাদের বিভিন্ন টিভি মডেলের দামে অসাধারণ অফার এবং ডিসকাউন্ট দিচ্ছে। কোম্পানির 24TM2490 টিভি মডেলটি এই সেলে 9,999 টাকার বদলে 7,999 টাকার বিনিময়ে পাওয়া যাবে। একইভাবে 32PATH0011 টিভি মডেলটি 2,000 টাকা ডিসকাউন্ট দিয়ে 14,999 টাকার বদলে 12,999 টাকায় সেল করা হবে। 32TM3290 টিভিটি 12,999 টাকা দামে সেল করা হলেও এই সেলে টিভিটির দাম থাকবে 11,999 টাকা। একইভাবে 32PATH0011BL স্মার্ট টিভির দামে 2,000 টাকা ডিসকাউন্ট দিয়ে 13,499 টাকায় বেচা হবে।
এটুকুতেই শেষ নয়, আরও আছে। থমসনের 40PATH7777 এবং 42PATH1212 টিভি দুটি তাদের আসল দাম 20,999 এবং 22,499 টাকার বদলে যথাক্রমে 19,499 এবং 20,499 টাকা দামে সেল করা হবে। 43 OATHPRO 2000 টিভি মডেলটির দামে 3,000 টাকা ডিসকাউন্ট দিয়ে এটি 30,999 টাকার বদলে 27,999 টাকা দামে পাওয়া যাবে। কোম্পানি এই সেলে তাদের 43PATH0009BL এবং 43PATH4545 স্মার্ট টিভি মডেল দুটি যথাক্রমে 25,999 এবং 28,999 টাকার বদলে মাত্র 22,499 এবং 25,999 টাকার বিনিময়ে সেল করবে। এছাড়াও 50 OATHPRO 1212 টিভির দামে 3,000 টাকা ডিসকাউন্ট দিয়ে 37,999 টাকার বদলে 34,999 টাকা দামে বেচা হবে।
50PATH1010 টিভি মডেলের 35,999 টাকা দামে 3,000 টাকা ছাড় দিয়ে 32,999 টাকা দামে সেল করা হবে। 55 OATHPRO 0101 টিভিটি 4,000 টাকা ছাড় দিয়ে 40,999 টাকার বদলে 36,999 টাকা দামে বিক্রি করা হবে। একইভাবে কোম্পানির স্মার্ট টিভি মডেল 55PATH5050 টিতেও 4,000 টাকা ডিসকাউন্ট দিয়ে 34,999 টাকা দামে বেচা হবে। এছাড়া কোম্পানির প্রিমিয়াম সেগমেন্টের 65 OATHPRO 2020 এবং 75 OATHPRO2121 টিভি দুটি যথাক্রমে 57,999 টাকা এবং 1,14,999 টাকার বদলে যথাক্রমে 53,999 টাকা এবং 1,04,999 টাকা দামে সেল করা হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
