স্যামসাং একটি একদম নতুন স্মার্টফোন সিরিজ ‘গ্যালাক্সি এফ’ নামে লঞ্চ করবে ঘোষণা করার পর থেকেই ভারতীয় স্মার্টফোন প্রেমীরা অধীর আগ্রহে লঞ্চের জন্য অপেক্ষা করে আছে। সবার আগে এই সিরিজ ভারতে লঞ্চ করা হবে এবং এই সিরিজের প্রথম স্মার্টফোনের নাম হবে Samsung Galaxy F41। শক্তিশালী ব্যাটারী ও দুর্দান্ত ক্যামেরার সঙ্গে এই স্মার্টফোন আগামী 8 অক্টোবর ভারতে লঞ্চ করা হবে। লঞ্চের আগেই কোম্পানি তাদের আগামী Samsung Galaxy F41 ফোনটি সম্পর্কে অনেক কিছু জানিয়ে দিয়েছে। আজ আমরা এই ফোনটির পাঁচটি বিশেষত্ব নিয়ে কথা বলব।
আরও পড়ুন: আবার বাড়বে স্মার্টফোনের দাম, এখনই কিনে নিন পছন্দের ফোন
ডিজাইন
টীজারের মাধ্যমে Samsung Galaxy F41 এর ফোটো শেয়ার করা হচ্ছে যার থেকে ফোনটির লুক ও ডিজাইন সম্পর্কে ধারণা করা গেছে। এই ফোনটি ওয়াটারড্রপ নচ ডিছাইনে তৈরি এবং এটি বেজল লেস হবে। ফোনটির স্ক্রিন সাইডের দিকে সাইড বডি পর্যন্ত ছড়ানো এবং নিচের দিকে হালকা চিন পার্ট আছে। Samsung Galaxy F41 এর ব্যাক প্যানেলে ওপরের বাঁদিকে স্কোয়ার শেপে তিনটি ক্যামেরা সেন্সর ও একটি ফ্ল্যাশ লাইটসহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ক্যামেরা সেন্সরগুলি ভার্টিক্যাল শেপে অবস্থিত। Samsung Galaxy F41 এর ব্যাক প্যানেলে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং সাইড প্যানেলে ভলিউম রকার ও পাওয়ার বাটন আছে।
ডিসপ্লে
কোম্পানির পক্ষ থেকে Samsung Galaxy F41 ফোনটি ইনফিনিটি ‘ইউ’ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হবে। অর্থাৎ ফোনের নচটি ‘ইউ’ শেপের হবে। কোম্পানির কথা অনুযায়ী এই ফোনে সুন্দর ভিজুয়ালের জন্য সুপার এমোলেড ডিসপ্লে ব্যবহার করা হবে। স্যামসাং এর আগে কম দামে পাঞ্চ হোল ডিসপ্লেযুক্ত স্মার্টফোন লঞ্চ করেছে, অথচ এই ফোনে ওয়াটারড্রপ নচ দেওয়া ফোনটির আরও কম দামের প্রতি ইঙ্গিত করছে।
আরও পড়ুন: Exclusive: 49,999 টাকা দামে লঞ্চ হবে Samsung Galaxy S20 FE, শীঘ্রই আসছে
ক্যামেরা
ভারতে Samsung Galaxy F41 ফোনটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে লঞ্চ করা হবে। কোম্পানি জানিয়েছে এই ফোনে 64 মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেন্সর দেওয়া হবে। তবে এই সেন্সরের অ্যাপার্চার সম্পর্কে কিছু জানা যায়নি। ফোনটির বাকি দুটি সেন্সরের মধ্যে একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও একটি ডেপ্থ সেন্সর থাকবে বলে মনে করা হচ্ছে। এই সেটআপে এলইডি ফ্ল্যাশ লাইট থাকবে।
ব্যাটারী
Samsung Galaxy F41 ফোনটি ক্যামেরা ছাড়া ব্যাটারীর দিক থেকেও অনবদ্য হতে চলেছে। কোম্পানি স্পষ্ট জানিয়ে দিয়েছে এই ফোনে 6,000 এমএএইচের ব্যাটারী দেওয়া হবে। আশা করা হচ্ছে এতে কোনো ফাস্ট চার্জিং টেকনোলজি যোগ করা হবে।
আরও পড়ুন: ভারতে 1,24,999 টাকা দামে লঞ্চ হল Motorola স্মার্টফোন, জেনে নিন এর দামের কারণ
দাম
Samsung Galaxy F41 ফোনটি মিড বাজেট ক্যাটাগরিতে লঞ্চ করা হবে। কিন্তু এই ফোনে কোন চিপসেট থাকবে এবং এতে কত জিবি র্যাম দেওয়া হবে সেবিষয়ে কিছু জানা যায়নি। আমরা মনে করছি ফোনটি একাধিক র্যাম ভেরিয়েন্টে লঞ্চ করা হবে এবং Samsung Galaxy F41 এর বেস ভেরিয়েন্টে 8 জিবি র্যাম থাকবে। আশা করা হচ্ছে ফোনটির দাম 15 হাজার টাকা থেকে 17 হাজার টাকার মধ্যে হতে পারে। তবে যাই হোক, ফোনটির সঠিক স্পেসিফিকেশন ও দাম জানতে 8 অক্টোবরের অপেক্ষা করা হচ্ছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
