বড় ব্যাটারি সহ আসতে চলেছে সস্তা Vivo 5G স্মার্টফোন, প্রকাশ্যে এল T5 Lite ফোনের ডিটেইলস

গত বছর জুন মাসে ভিভো ব্যাটারি সহ কম দামে তাদের Vivo T4 Lite 5G ফোনটি ভারতের বাজারে লঞ্চ করেছিল। এই ফোনটি 10 হাজার টাকার চেয়ে কম দামে 6000mAh ব্যাটারি সহ পেশ করা হয়েছিল। কোম্পানি Vivo T4 Lite 5G ফোনের সাক্সেসার Vivo T5 Lite 5G ফোনটি লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। শীঘ্রই ফোনটি বাজারে পেশ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo T5 Lite 5G ফোনের ডিটেইলস সম্পর্কে।

প্যাশনেটগিক্স ওয়েবসাইট Vivo T5 Lite 5G ফোনের ডিটেইলস শেয়ার করেছে। IMEI ডেটাবেসে ফোনটি V2557 মডেল নাম্বার সহ দেখা গেছে। এছাড়াও এই সার্টিফিকেশন সাইটের মাধ্যমে ফোনের মার্কেটিং Vivo T5 Lite 5G নামটি প্রকাশ্যে এসেছে। অর্থাৎ ভিভো তাদের Vivo T5 Lite 5G ফোনটি V2557 মডেল নাম্বার সহ লঞ্চ করতে চলেছে। এবার কোনো লিস্টিং এবং সার্টিফিকেশন প্রকাশ্যে এলে তাঁর সঙ্গে আপকামিং Vivo T5 Lite ফোনটির ডিটেইলস পাওয়া যাবে।

IMEI ডেটাবেসের মাধ্যমে ফোনটির নাম এবং মডেল নাম্বার সহ চার্জিং ক্যাপাসিটি সম্পর্কেও জানানো হয়েছে। লিস্টিং অনুযায়ী এই ফোনটি 44W ফাস্ট চার্জিং ফিচার সহ লঞ্চ করা হবে। জানিয়ে রাখি আগের Vivo T4 Lite ফোনটিতে 15W চার্জিং ফিচার দেওয়া হয়েছিল। অর্থাৎ এই দিক দিয়ে আপকামিং Vivo T5 Lite ফোনটিতে বড় আপগ্রেড দেখা যাবে। এছাড়া চার্জিং ফিচারের পাশাপাশি কোম্পানি ফোনের ব্যাটারির ক্ষেত্রে বিশেষ পরিবর্তন করতে পারে বলে আশা করা হচ্ছে।

জানিয়ে রাখি পাওয়ার ব্যাকআপের জন্য Vivo T4 Lite 5G ফোনটিতে 6,000mAh ব্যাটারি দেওয়া হয়েছিল। এই ফোনটি কোম্পানির 10 হাজার টাকার চেয়েও কম দামে সবচেয়ে বড় ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছিল। তাই কোম্পানি তাদের আসন্ন Vivo T5 Lite 5G স্মার্টফোনটি 7,000mAh এর চেয়েও বড় ব্যাটারি সহ লঞ্চ করতে পারে বলে আশা করা হচ্ছে। বর্তমান ট্রেন্ডের কথা মাথায় রেখে এটি Vivo এর প্রথম 8,000mAh ব্যাটারি সহ ফোন হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।

Vivo T4 Lite ফোনটি Android বেস্ড Funtouch OS 15 সহ লঞ্চ করা হয়েছিল। প্রসেসিঙের জন্য এই লো-বাজেট 5G ফোনটিতে 6nm ফ্যাব্রিকেশনে তৈরি 2.4GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 6300 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে।

কোম্পানির স্মার্টফোনটিতে 8GB এক্সপ্যান্ডেবল RAM ফিচার দেওয়া হয়েছে। এই ফিচারের মাধ্যমে ফোনের ফিজিক্যাল RAM এবং অতিরিক্ত ভার্চুয়াল RAM এর ব্যাবহারে মোট 16GB RAM (8GB + 8GB) এর পারফরমেন্স পাওয়া যায়। একইসঙ্গে Vivo T4 Lite ফোনটিতে LPDDR4X RAM এবং UFS 2.2 স্টোরেজ রয়েছে।

Vivo T4 Lite 5G ফোনটিতে 1600 × 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.74 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই LCD প্যানেলে তৈরি ওয়াটারড্রপ নচ স্টাইলের স্ক্রিনে 90Hz রিফ্রেশ রেট এবং 1000 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে। একইসঙ্গে এই বাজেট 5G ফোনটি আই প্রোটেকশন (TÜV Rheinland) সার্টিফিকেশন পেয়েছে।

ফটোগ্রাফির জন্য Vivo T4 Lite 5G ফোনেটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশ এবং f/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP Sony সেন্সর এবং f/2.4 অ্যাপার্চারযুক্ত 2MP বোকে লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই বাজেট Vivo 5G ফোনে f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 5MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here