সময়ের সাথে সাথে ইলেকট্রিক টু হুইলারের চাহিদা অনেকটাই বেড়েছে। এই চাহিদার যোগান দেওয়ার জন্য একই সঙ্গে নতুন ও পুরাতন অটোমোবাইল কোম্পানিগুলোও প্রায়ই নতুন নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ করছে। বাজাজ অটো থেকে ওলা পর্যন্ত, অনেক টু – হুইলার গাড়ির নির্মাতারা ইলেকট্রিক গাড়ির লঞ্চ করেছে। এছাড়াও, আগামী দিনে, অনেক নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ হওয়ার জন্য প্রস্তুত, যার মধ্যে Honda Activa ইলেকট্রিক অবতারে লঞ্চ হতে চলেছে। আপনি যদি একটি নতুন ইলেকট্রিক স্কুটি কেনার প্ল্যান করেন, তাহলে এই পোস্টটি আপনাদের অনেক কাজে আসবে।
ভারতে আসন্ন ইলেকট্রিক স্কুটার
- HERO Vida Electric Scooter
- Honda Benly-e
- Activa Electric Scooter
- Yamaha Neo Electric Scooter
- Vespa e-scooter
- LML e-scooter
- Dispatch Electric Scooter
- Bajaj Blade
- Hindustan Motors Electric Scooter
- Suzuki Burgman Electric
- TVS Creon
1. Hero Vida Electric Scooter
Hero MotorCorp শীঘ্রই তাদের নতুন ইলেকট্রিক স্কুটার পেশ করার জন্য প্রস্তুত, যদিও কোম্পানি অফিসিয়ালি এই ইলেকট্রিক স্কুটারের ডিটেইল প্রকাশ করেনি। কিন্তু, কোম্পানিটি সম্প্রতি নতুন এবং আসন্ন ইলেকট্রিক গাড়ির ব্র্যান্ড Vida (Vida) এর লোগো উন্মোচন করেছে। কোম্পানির তাদের নতুন ব্র্যান্ডিং এর প্রথম ঝলক শেয়ার করেছে। Vida এই মাসের শেষের দিকে বা আগামী মাসের মধ্যে ভারতে তাদের প্রথম ইলেকট্রিক টু-হুইলার লঞ্চ করবে। কয়েক মাস আগে, Hero MotoCorp-এর চেয়ারম্যান এবং CEO ডঃ পবন মুঞ্জালকে কোম্পানির প্রথম প্রি-প্রোডাকশন ইলেকট্রিক স্কুটার, প্রোটোটাইনের সাথে দেখা গিয়েছিল৷ বর্তমানে Hero MotoCorp-এর প্রথম ইলেকট্রিক স্কুটারের দাম, লুক এবং ফিচার সম্পর্কে জানার জন্য আরও একটু অপেক্ষা করতে হতে পারে।
2. Honda Benly-e
Honda BENLY e ইলেকট্রিক স্কুটার (ব্যাটারি সহ স্কুটি) এর ভারত লঞ্চ সম্পর্কে অনেক দিন ধরেই বিভিন্ন তথ্য সামনে আসছে। তবে এই বিষয়ে কোম্পানির তরফে এখনও কোনো অফিসিয়াল তথ্য সামনে আসেনি। কিন্তু, লিক রিপোর্ট সামনে আসার পরে এটা স্পষ্ট যে শীঘ্রই এই ইলেকট্রিক স্কুটারটি ভারতে লঞ্চ হতে পারে। এখন Honda Benly e কে বেঙ্গালুরুতে টেস্টিং এর সময় দেখা গেছে। এই ই স্কুটারটি দুটি ব্যাটারি প্যাক সহ আসে, প্রতিটি ব্যাটারির আকার 0.99kWh পাওয়ার সাপোর্ট করে। এই দুটি ব্যাটারিই interchangeable যা রাইডারকে এক মিনিটের মধ্যে ফুল চার্জ দিয়ে স্কুটারটি পুনরায় ব্যবহার করার সুবিধা প্রদান করে।
3. Activa Electric Scooter
Honda তাদের সর্বাধিক বিক্রিত স্কুটার Activa কে ইলেকট্রিক অবতারে পেশ করার প্রস্তুতি নিচ্ছে৷ কিছু অটো নিউজ সাইট অনুযায়ী, হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়ার প্রেসিডেন্ট আতসুশি ওগাটা দেশে HMSI EV প্রোডাক্ট লঞ্চ করার বিষয়টি নিশ্চিত করেছেন। অন্যদিকে, Honda Benly eকে সম্প্রতি ARAI পুনেতে ব্যাটারি-সোয়াপিং টেকনোলজি এর টেস্ট করতে দেখা গেছে। এর পাশাপাশি, কিছু রিপোর্টে বলা হয়েছে যে Honda Activa ইলেকট্রিক স্কুটারটি ভারতে আগামী বছর অর্থাৎ 2023 সালে লঞ্চ হতে পারে।
4. Yamaha Neo Electric Scooter
Yamaha কয়েক মাস আগে ইউরোপের মার্কেটে তাদের ইলেকট্রিক স্কুটার Neo লঞ্চ করেছে। খবর অনুযায়ী Yamaha Motor India ভারতে শীঘ্রই এই Neo ইলেকট্রিক স্কুটারটি পেশ করতে চলেছে, যা সম্প্রতি ভারতীয় ডিলারদের সামনে পেশ করা হয়েছে। যদিও এটি কবে নাগাদ দেশে লঞ্চ হবে তা এখনও ঠিক করা হয়নি। যদি আমরা এই ইলেকট্রিক চালিত স্কুটারটি সম্পর্কে কথা বলি, তাহলে এটি একটি হাব-মাউন্টেড ইলেকট্রিক স্কুটার সহ আসে। যা শহরে যাতায়াতের জন্য প্রয়োজনীয় টপ স্পিড প্রদান করে। এটি একটি Swappable লিথিয়াম-আয়ন ব্যাটারি প্যাক সহ আসে।
5. Vespa e-scooter
আপনারা জেনে খুশি হবেন যে কিছু সময় আগে Piaggioও অফিসিয়ালি জানিয়েছে যে কোম্পানিটি EV স্পেসে কাজ করছে। বর্তমানে, Piaggio ভারতে তিন চাকার যানবাহন তৈরি করে। Vespa এবং Aprulia ব্র্যান্ডগুলি দেশে দুই চাকার যানবাহন তৈরি করে। কোম্পানি একটি মিডিয়া ওয়েবসাইটকে বলেছিল যে তারা Vespa ব্র্যান্ডের অধীনে ভারতে একটি ইলেকট্রিক স্কুটার চালু করতে চায়। বর্তমানে Vespa ইউরোপের মার্কেটে ইলেকট্রিক স্কুটার সেল করে। লিক হওয়া রিপোর্ট অনুসারে, আশা করা হচ্ছে যে কোম্পানি 2023 সালের শেষের আগে ভারতে Vespa ব্র্যান্ডের ইলেকট্রিক স্কুটারটি চালু করবে।
6. LML e-scooter
LML কোম্পানি তাদের নতুন ইউনিট LML ইলেকট্রিক পেশ করেছে এবং এখন ভারতীয় ইভি বাজারে একটি শক্তিশালী এন্ট্রি নিতে চলেছে। ইভি ব্যবসার জন্য, কোম্পানিটি টু-হুইলার manufacturing কোম্পানি Saera ইলেকট্রিক অটোর সাথে পার্টনারশিপ করেছে। এই পার্টনারশিপ এর অধীনে, LML-এর ইলেকট্রিক স্কুটারগুলি হরিয়ানায় তাদের প্ল্যান্টে তৈরি করা হবে। পরবর্তী সময়ে সম্পূর্ণরূপে মেড ইন ইন্ডিয়া LML ইলেকট্রিক স্কুটারও মার্কেটে আসতে পারে। আপনাদের জানিয়ে রাখি যে Saera ইলেকট্রিক বিশ্ব বিখ্যাত Harley Davidson এর জন্যও গাড়ি তৈরি করেছে। LML কোম্পানি তাদের নতুন প্রোডাক্ট লঞ্চের প্ল্যানিং এবং স্ট্র্যাটেজি নিয়েও কাজ শুরু করেছে এবং আশা করা হচ্ছে যে আগামী কয়েক মাসের মধ্যে, কোম্পানি তাদের প্রথম ইলেকট্রিক গাড়ির সাথে সম্পর্কিত অন্যান্য ডিটেইলস শেয়ার করবে।
7. Dispatch Electric Scooter
EV স্টার্টআপ কোম্পানি Dispatch Vehicles সম্প্রতি ঘোষণা করেছে যে তারা ভারতে তাদের প্রথম মডুলার ইলেকট্রিক স্কুটার লঞ্চ করতে চলেছে। এটি আগামী আর্থিক বছরের 2023 এর প্রথম কোয়ার্টারে পেশ করা হবে। এটি একটি এর্গোনমিক বডি ফ্রেমের সাথে আসবে।
8. Bajaj Blade
Bajaj তাদের Chetak ইলেকট্রিক স্কুটারের পরে আরেকটি নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। রিপোর্ট অনুযায়ী Bajaj Auto ভারতে Ather 450X কে কড় টক্কর দেওয়ার জন্য আগামী সময়ে Bajaj Blade নামে একটি নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ করতে পারে। কিছুদিন আগেই, Bajaj Auto অনেক নাম ট্রেডমার্ক করিয়েছে, যেগুলি ICE এবং EV সেগমেন্টের অন্তর্গত, যা দেখে মনে হচ্ছে এই কোম্পানি চলতি বছর Bajaj Blade নামে একটি নতুন ইলেকট্রিক স্কুটার আনতে পারে। মনে করা হয় যে আসন্ন Bajaj Blade ইভিতে অনেক ফিচার থাকতে পারে, যা বর্তমান সময়ে খুবই জরুরি হবে।
9. Hindustan Motors Electric Scooter
Hindustan Motors এর জনপ্রিয় গাড়ি অ্যাম্বাসেডর এখন বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু, আরও একবার আলোচনায় এই কোম্পানি। রিপোর্ট অনুযায়ী, HM অ্যাম্বাসেডর ইলেকট্রিক তৈরির কাজ করছে। বলা হচ্ছে যে কোম্পানি গুলো শুধুমাত্র ইলেকট্রিক গাড়ি নয়, ইলেকট্রিক দু-চাকার গাড়ির দিকেও নজর দিচ্ছে। খুব শীঘ্রই হিন্দুস্তান মোটরসের ইলেকট্রিক স্কুটারগুলিকে রাস্তায় চলতে দেখা যাবে বলে আশা করা হচ্ছে।
10. Suzuki Burgman Electric
Suzuki ইন্ডিয়া কয়েক বছর আগে Burgman স্কুটার লঞ্চ করেছিল এবং এখন একই মডেলটি দেশে ইলেকট্রিক অবতারে পাওয়া যাবে বলে মনে হচ্ছে। Burgman এই আসন্ন EV-র জন্য রোড টেস্টিং শুরু করেছে বলে জানা গেছে যা সম্ভবত 3 বা 4kWh লিথিয়াম-আয়ন ব্যাটারির সাথে একটি 5kW মোটর প্যাক সহ দেওয়া হবে। Burgman Electric Bajaj Chetak এবং Ather 450X কে কড়া টক্কর দেবে। যার দাম হবে প্রায় 1.2 লক্ষ টাকা।
11. TVS Creon
TVS এর কাছে ইতিমধ্যেই দেশের নির্বাচিত অংশে ক্রেতাদের জন্য i-Cube ইলেকট্রিক স্কুটার রয়েছে। এবার কোম্পানি গ্রাহকদের জন্য TVS Creon লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে বলে খবরও রয়েছে। আপনাদের জানিয়ে রাখি যে Creon কে অটো এক্সপো 2018-এ TVS স্টলে দেখা গিয়েছিল। যদিও এখনও আমদের কাছে TVS Creon এর লঞ্চ টাইমলাইন নেই, তবে এই আপডেটগুলি বিবেচনা করে মনে করা হচ্ছে যে TVS Creon এই বছরের মধ্যে পেশ করা যেতে পারে।
দ্রষ্টব্য: আপনাদের যে আমরা এখনও কোনও ইলেকট্রিক স্কুটার লঞ্চ এর বিষয়ে অফিসিয়াল তথ্য পাইনি। লিক হওয়া রিপোর্ট অনুযায়ী 91মোবাইল এর টিম এই তালিকাটি তৈরি করেছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন





















