দেখতে দেখতে 2025 সালের অর্ধেক পেরিয়ে গেছে এবং এবার জুলাই মাসের মধ্য দিয়ে বছরের দ্বিতীয়ার্ধ শুরু হতে চলেছে। বর্ষার অঝোর ধারায় বৃষ্টিপাতের সঙ্গেই এবার মোবাইল মার্কেটেও একাধিক নতুন স্মার্টফোন ঝরে পড়তে চলেছে। এই মাস্যা হাই-এন্ড স্পেসিফিকেশন সহ বিভিন্ন ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ হবে। এর সঙ্গেই বাজারে আসবে নতুন ফোল্ডেবল স্মার্টফোন। জুলাই মাসে আসন্ন Nothing, OnePlus, Samsung, Vivo, Motorola এবং Tecno ব্র্যান্ডের নতুন ফোনের ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
জুলাই মাসে আসন্ন স্মার্টফোন
Nothing Phone (3)
জুলাই মাসের শুরু হবে ভারতে 1 জুলাই Nothing Phone (3) স্মার্টফোন লঞ্চের মধ্য দিয়ে। এই দিন কোম্পানির পক্ষ থেকে একটি গ্লোবাল ইভেন্টের আয়োজন করা হয়েছে এবং এই ইভেন্টের মঞ্চ থেকেই ফোনটি গোটা বিশ্বে পেশ করা হবে। কোম্পানির আগের ফোনগুলির মতোই এই ফোনেও ট্রান্সপারেন্ট ডিজাইন দেওয়া হবে। এতে কাস্টোমাইজেবল Glyph Matrix যোগ করা হবে এবং এই ডিজাইনে LED লাইট থাকবে। এই ফোনে Snapdragon 8s Gen 4 প্রসেসর এবং 12GB RAM থাকতে পারে। এই ফোনটি 40 হাজার টাকার রেঞ্জে পেশ করা হবে বলে আশা করা হচ্ছে।
OnePlus Nord 5
আগামী 8 জুলাই ভারতে OnePlus Nord 5 5G ফোনটি লঞ্চ করা হবে। এই ফোনটির দাম 30 হাজার টাকার রেঞ্জে রাখা হতে পারে। প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী এই ফোনে Snapdragon 8s Gen 3 প্রসেসর যোগ করা হবে। এই ফোনে 16MP সেলফি ক্যামেরা সহ 50MP OIS ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য এই আপকামিং ফোনটিতে 6,650mAh ব্যাটারি দেওয়া হতে পারে।
OnePlus Nord CE 5
8 জুলাই OnePlus Nord 5 5G ফোনটির সঙ্গেই ভারতে OnePlus Nord CE 5 ফোনটিও পেশ করা হবে। এই ফোনটি 25 হাজার থেকে 30 হাজার টাকার রেঞ্জে পেশ করা হবে বলে শোনা যাচ্ছে। এই ফোনটিতে 8GB RAM এর সঙ্গে MediaTek Dimensity 8350 প্রসেসর থাকবে বলে আশা করা হচ্ছে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 16MP ফ্রন্ট ক্যামেরা এবং 50MP রেয়ার ক্যামেরা দেওয়া হতে পারে। একইভাবে পাওয়ার ব্যাকআপের জন্য এতে 80W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,200mAh ব্যাটারি যোগ করা হতে পারে।
OPPO Reno 14
জুলাই মাসের প্রথম সপ্তাহেই ভারতে OPPO Reno 14 5G স্মার্টফোন লঞ্চ করা হবে। ইতিমধ্যে গ্লোবাল বাজারে এই ফোনটি Mediatek Dimensity 8350 প্রসেসর সহ পেশ করা হয়েছে। এই ফোনে Crystal Shield Glass প্রোটেকশন সহ 6.59-ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য এতে 50MP+50MP+8MP রেয়ার ক্যামেরা সেটআপ এবং 50MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 80W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ভারতের বাজারেও ফোনটি একই স্পেসিফিকেশন সহ পেশ করা হবে বলে আশা করা হচ্ছে।
OPPO Reno 14 Pro
OPPO Reno 14 ফোনটির সঙ্গেই ভারতে OPPO Reno 14 Pro ফোনটিও লঞ্চ করা হবে। এই ফোনে Mediatek Dimensity 8450 প্রসেসর সহ 12GB RAM দেওয়া হতে পারে। ফটোগ্রাফির জন্য এতে তিনটি 50MP সেন্সর সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এবং ফোনটির ফ্রন্ট প্যানেলেও 50MP সেন্সর যোগ করা হয়েছে। এই ফোনে 6.83-ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 80W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,200mAh ব্যাটারি রয়েছে।
Samsung Galaxy Z Flip 7 এবং Flip 7 FE
আগামী 9 জুলাই Samsung Galaxy Unpacked ইভেন্টের আয়োজন করা হয়েছে এবং এই ইভেন্টের মঞ্চ থেকেই Samsung Galaxy Z Flip 7 এবং Flip 7 FE স্মার্টফোন লঞ্চ করা হবে বলে শোনা যাচ্ছে। বিভিন্ন লিক রিপোর্ট অনুযায়ী Z Flip 7 ফোনে Exynos 2500 প্রসেসর এবং Flip 7 FE ফোনে Exynos 2400e চিপসেট থাকতে পারে। ফোনগুলি লেটেস্ট Android 16 বেসড One UI 8 অপারেটিং সিস্টেমে কাজ করতে পারে। ফটোগ্রাফির জন্য এই ফোল্ডিং ফোনদুটিতে 12MP ডুয়েল রেয়ার ক্যামেরা এবং 10MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য Z Flip 7 ফোনে 4,174mAh ব্যাটারি এবং Z Flip 7 FE ফোনে 3,700mAh ব্যাটারি থাকতে পারে।
Samsung Galaxy Z Fold 7
আগামী 9 জুলাই Samsung Galaxy Z Fold 7 ফোনটি লঞ্চ করা হবে। এই ফোনে Snapdragon 8 Elite প্রসেসরের সঙ্গে 12GB RAM যোগ করা হতে পারে। লিক অনুযায়ী ফটোগ্রাফির জন্য এই ফোনে 200MP ক্যামেরা থাকতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy Z Fold 7 ফোনটিতে 4,272mAh ব্যাটারি যোগ করা হতে পারে। জানিয়ে রাখি কোম্পানির পক্ষ থেকে এবার ভারতে তাদের Galaxy Z Fold 7 Ultra ফোনটিও লঞ্চ করা হতে পারে।
Vivo X Fold 5 এবং Fold 5 Pro
Samsung এর ফোল্ডেবল ফোনগুলিকে টক্কর দেওয়ার জন্য এই মাসেই বাজারে আসবে Vivo এর ফোল্ডেবল স্মার্টফোন। কোম্পানি জুলাই মাস্যা ভারতে তাদের Vivo X Fold 5 এবং Fold 5 Pro ফোন লঞ্চ করবে। এই ফোনগুলি অত্যন্ত পাতলা ফোল্ডেবল স্মার্টফোন হতে চলেছে এবং এর থিকনেস মাত্র 9.3mm হবে বলে জানানো হয়েছে। এই ফোনে 8T LTPO প্যানেল দিয়ে তৈরি 8.03-ইঞ্চির প্রাইমারি স্ক্রিন এবং 6.53-ইঞ্চির কভার ডিসপ্লে থাকতে পারে। Vivo X Fold 5 ফোনে Snapdragon 8 Gen 3 প্রসেসর এবং Vivo X Fold 5 Pro ফোনটিতে Snapdragon 8 Elite চিপসেট যোগ করা হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 90W ওয়্যার্ড এবং 30W ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 6,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে।
Vivo X200 FE
ভারতের বাজারে আগেই Vivo X200 এবং Vivo X200 Pro স্মার্টফোন সেল করা হয়। এবার জুলাই মাসে কোম্পানির Vivo X200 FE ফোনটি লঞ্চ করা হবে। গ্লোবাল বাজারে এই ফোনটি 12GB RAM এবং MediaTek Dimensity 9300+ প্রসেসর সহ পেশ করা হয়েছে। ফটোগ্রাফির জন্য এই ফোনে Carl Zeiss লেন্স সহ 50MP IMX921 + 50MP super telephoto রেয়ার ক্যামেরা এবং 50MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এই কম্প্যাক্ট ফোনটিতে 6.31-ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 90W ফাস্ট চার্জিং সহ 6,500mAh ব্যাটারি রয়েছে।
Ai+ Pulse এবং Ai+ Nova
আগামী 8 জুলাই ভারতে নতুন স্মার্টফোন ব্র্যান্ড হিসাবে Ai+ পা রাখতে চলেছে। জানিয়ে রাখি মাধব শেঠ এই ব্র্যান্ডটির নেতৃত্বে রয়েছেন। এই দিন কোম্পানির পক্ষ থেকে Ai+ Pulse 5G এবং Ai+ Nova 5G স্মার্টফোন লঞ্চ লরা হবে। এখনও পর্যন্ত প্রকাশ্যে আসা ডিটেইলস অনুযায়ী এগুলি ল বাজেট স্মার্টফোন হবে এবং এতে 50MP AI ক্যামেরা দেওয়া হবে। উভয় ডিভাইসে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে দেওয়া হবে। এই ফোনদুটি NxtQuantum OS এ কাজ করবে। ফোনের সবচেয়ে বড় মডেলে 6GB RAM + 128GB storage যোগ করা হবে।
Moto G96 5G
জুলাই মাসে ভারতের বাজারে Moto G96 5G ফোনটি লঞ্চ করা হবে বলে কোম্পানি জানিয়ে দিয়েছে। লিকের মাধ্যমে ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কেও জানা গেছে। এই ফোনে 12GB RAM এবং Snapdragon 7s Gen 2 প্রসেসর থাকবে। এই ফোনে 6.67-ইঞ্চির 144Hz curved pOLED স্ক্রিন দেওয়া হতে পারে। ফটোগ্রাফির জন্য ফোনটিতে 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ এবং 32MP ফ্রন্ট ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে। লিক অনুযায়ী এই ফোনে 68W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,500mAh ব্যাটারি দেওয়া হবে।
Moto G86 Power 5G
গ্লোবাল মার্কেটে Moto G86 Power 5G ফোনটি লঞ্চের পর এবার জুলাই মাসে এই ফোনটি ভারতেও পেশ করা হবে। এই ফোনে 8GB RAM সহ MediaTek Dimensity 7300 প্রসেসর দেওয়া হয়েছে। গ্লোবাল বাজারে এই ফোনে 30W TurboPower ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,720mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনে 6.67-ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে রয়েছে। ফটোগ্রাফির জন্য ফোনটিতে 50MP LYT600 OIS ক্যামেরা এবং 32MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে IP68+IP69 রেটিং এবং MIL-STD 810H সার্টিফিকেশন রয়েছে।
Tecno Pova 7 5G সিরিজ
Tecno ইতিমধ্যে টিজ করে জানিয়ে দিয়েছে কোম্পানি ভারতে তাদের ‘Pova 7’ সিরিজ পেশ করতে চলেছে। এই সিরিজের অধীনে Tecno Pova 7 এবং Pova 7 Pro স্মার্টফোনের পাশাপাশি Pova 7 Pro+ ফোনটিও লঞ্চ করা হতে পারে। এখনও পর্যন্ত ফোনগুলির ফিচার এবং স্পেসিফিকেশন ডিটেইলস প্রকাশ্যে আসেনি। তবে কিছু সার্টিফিকেশন অনুযায়ী Pova 7 5G ফোনে 8GB RAM এর সঙ্গে MediaTek Dimensity 7300 প্রসেসর যোগ করা হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 45W ফাস্ট চার্জিং ফিচার সহ 6,000mAh ব্যাটারি থাকতে পারে।
Honor X9C 5G
কোম্পানির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে জুলাই মাসে ভারতে Honor X9C 5G ফোনটি পেশ করা হবে। এই মাসের দ্বিতীয় সপ্তাহে ফোনটি দেশে লঞ্চ করা হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 66W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,600mAh ব্যাটারি দেওয়া হবে। ফটোগ্রাফির জন্য এই ফোনটিতে AI ফিচার সহ 108MP ক্যামেরা যোগ করা হবে। এই ফোনে 1.5K পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78-ইঞ্চির Curved AMOLED ডিসপ্লে দেওয়া হবে এবং এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে।










Moto G96 5G










