যারা আগস্ট মাসে নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য আগামী মাসটি যথেষ্ট উল্লেখযোগ্য হতে চলেছে। এই মাসে ভারতের বাজারে বেশ কিছু নতুন স্মার্টফোন লঞ্চ হতে চলেছে এবং সবচেয়ে বড় কথা এর মধ্যে বেশিরভাগ ফোনের দাম হবে লো বাজেট ও মিড বাজেট সেগমেন্টে। আগামী মাসে 15000 টাকা থেকে শুরু করে 150000 টাকা পর্যন্ত দামের বিভিন্ন স্মার্টফোন পেশ করা হবে। এই পোস্টে আগামী মাসে আসন্ন স্মার্টফোনের ডিটেইলস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
আগস্ট মাসে আসন্ন স্মার্টফোনের লিস্ট
POCO M8 Power
আগামী 4 আগস্ট ভারতের বাজারে বড় ব্যাটারি সহ POCO M8 Power ফোনটি লঞ্চ হতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে 8000mAh ব্যাটারি দেওয়া হতে পারে, যা সিঙ্গেল চার্জে তিন দিন পর্যন্ত ব্যাকআপ দিতে পারবে। এই ফোনে AMOLED ডিসপ্লে যোগ করা হবে। লিক অনুযায়ী এই ফোনটিতে Snapdragon 4 Gen 4 প্রসেসর এবং ফটোগ্রাফির জন্য 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। ভারতে POCO M8 Power 5G ফোনটি 8GB RAM সহ 256GB স্টোরেজ ভেরিয়েন্টে সেল করা হবে।
Vivo S2
ভারতে আগামী 7 আগস্ট Vivo S2 ফোনটি লঞ্চ করা হবে। বেশ কয়েক বছর পর ভিভো ভারতের বাজারে আবার তাদের ‘এস’ সিরিজের স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই ফোনে 1.5K কার্ভড AMOLED ডিসপ্লে যোগ করা হবে। লিক অনুযায়ী এই ফোনে MediaTek Dimensity 7360 প্রসেসর থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 7000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। ফটোগ্রাফির জন্য এতে 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ এবং সেলফির জন্য 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে। এই ফোনটির দাম 40 হাজার টাকা থেকে 50 হাজার টাকার মধ্যে রাখা হবে বলে শোনা যাচ্ছে।
Redmi Note 17
আগামী 7 আগস্ট ভারতের বাজারে Redmi Note 17 5G ফোনটি পেশ করা হবে। এই ফোনটির স্পেসিফিকেশন চীনে লঞ্চ হওয়া Note 17 ফোনের মতোই হবে বলে জানা গেছে। অর্থাৎ এই 5G ফোনে Qualcomm Snapdragon 4 Gen 4 প্রসেসর থাকতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 8000mAh দেওয়া হতে পারে, যা 45W ফাস্ট চার্জিং এবং 22.5W রিভার্স চার্জিং সাপোর্ট করতে পারে। এই ফোনে 7-ইঞ্চির 1.5K OLED ডিসপ্লে যোগ করা হতে পারে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 50MP Light Fusion 400 রেয়ার ক্যামেরা এবং 8MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। এছাড়াও এই ফোনে IP65 রেটিং ও বেসিক কানেক্টিভিটি ফিচারের পাশাপাশি NFC সাপোর্ট পাওয়া যাবে।
Google Pixel 11
ভারতে 12 আগস্ট Google Pixel 11 সিরিজ লঞ্চ করা হবে। Google Pixel 11 ফোনটি এই আপকামিং সিরিজের সবচেয়ে সস্তা স্মার্টফোন হিসাবে পেশ করা হবে। লিক অনুযায়ী এই আপকামিং ফোনে Google Tensor G6 প্রসেসর দেওয়া হবে। এই ফোনে লেটেস্ট এবং সবচেয়ে অ্যাডভান্স অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম Android 17 পাওয়া যাবে। লিক অনুযায়ী Google Pixel 11 ফোনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.3-ইঞ্চির OLED ডিসপ্লে যোগ করা হবে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ এবং সেলফির জন্য 12MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। এছাড়াও এই ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 5000mAh ব্যাটারি দেওয়া হবে বলে শোনা যাচ্ছে।
Google Pixel 11 Pro এবং Pixel 11 Pro XL
পিক্সেল সিরিজে এবারও দুটি ‘প্রো’ মডেল পেশ করা হবে বলে শোনা যাচ্ছে। ভারতে আগস্ট মাসেই Google Pixel 11 Pro এবং Pixel 11 Pro XL স্মার্টফোন লঞ্চ করা হতে পারে। নাম দেখেই বোঝা যাচ্ছে Pixel 11 Pro XL ফোনটি বড় ডিসপ্লে সহ স্মার্টফোন হতে চলেছে এবং এতে 7 ইঞ্চির স্ক্রিন যোগ করা হতে পারে। লিক অনুযায়ী এই দুটি ফোনেই হাই পীক ব্রাইটনেস সাপোর্টেড LTPO OLED থাকবে। প্রসেসিঙের জন্য উভয় ফোনে Android 17 অপারেটিং সিস্টেমের সঙ্গে Google Tensor G6 চিপসেট দেওয়া হতে পারে। ফটোগ্রাফির জন্য এতে 50MP প্রাইমারি সেন্সর, 48MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 64MP পেরিস্কোপ টেলিফটো লেন্স যোগ করা হতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য 42MP বা 48MP ফ্রন্ট ক্যামেরা থাকবে বলে শোনা যাচ্ছে।
Google Pixel 11 Pro Fold
জুলাই মাসে স্যামসাং ফোল্ডেবল স্মার্টফোনের পর এবার আগস্ট মাসে গুগলের ফোল্ডেবল ফোন লঞ্চ হতে চলেছে। এই ফোনে 8.0 ইঞ্চির মেইন স্ক্রিন এবং 6.3 ইঞ্চির কভার স্ক্রিন দেওয়া হতে পারে। লিক অনুযায়ী এই দুটি স্ক্রিনই OLED প্যানেল দিয়ে তৈরি হবে এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এই ফোনটিও সবচেয়ে শক্তিশালী গুগল চিপসেট Tensor G6 সহ লঞ্চ করা হতে পারে। এই ফোনটির রেয়ার ক্যামেরা সেটআপে 50MP প্রাইমারি সেন্সরের সঙ্গে 5x অপটিক্যাল জুম সাপোর্টেড টেলিফটো লেন্স এবং আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও দুটি স্ক্রিনেই 13MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। লিক থেকে জানা গেছে Pixel 11 Pro Fold ফোনে 5000mAh ব্যাটারি এবং Qi2 ওয়্যারলেস চার্জিং ফিচার পাওয়া যাবে।
iQOO Z11
আগস্ট মাসে ভারতে iQOO Z11 ফোনটি লঞ্চ করা হতে পারে। ইতিমধ্যে চীনের বাজারে এই ফোনটি Dimensity 8500 চিপসেট সহ পেশ করা হয়েছে। তবে লিক অনুযায়ী iQOO Z11 ফোনের ভারতীয় মডেলে MediaTek Dimensity 7500 Turbo প্রসেসর যোগ করা হবে। এই ফোনে 3D Curved AMOLED ডিসপ্লে থাকতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 90W ফাস্ট চার্জিং সাপোর্টেড 9020mAh ব্যাটারি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। ফটোগ্রাফির জন্য এতে 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ এবং সেলফির জন্য 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে। ভারতের বাজারে এই ফোনটি 165Hz রিফ্রেশ রেটযুক্ত 1.5K ডিসপ্লে সহ লঞ্চ করা হতে পারে।
vivo Y05i 4G
শক্তিশালী Vivo S2 ফোনটির পাশাপাশি কোম্পানির পক্ষ থেকে এই মাসে vivo Y05i ফোনটিও লঞ্চ করা হতে পারে। এই ফোনটির দাম 10 হাজার টাকার রেঞ্জে রাখা হতে পারে। সার্টিফিকেশন সাইটে এই ফোনটিতে Unisoc T606 অক্টাকোর প্রসেসর দেওয়া হবে এবং এর সঙ্গে এই ফোনে Android 16 অপারেটিং সিস্টেম ও ARM Mali G57 GPU যোগ করা হবে। vivo Y05i 4G ফোনে HD+ ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে থাকবে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 8MP রেয়ার ক্যামেরা এবং 5MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 5500mAh ব্যাটারি যোগ করা হবে এবং এই ফোনে মিলিটারি গ্ৰেড সার্টিফাইড ডিউরেবল বডি পাওয়া যাবে।
Infinix Hot 70 Pro
আগস্ট মাসে ভারতের বাজারে Infinix Hot 70 সিরিজ লঞ্চ হতে চলেছে। এই সিরিজে Hot 70 বা Hot 70 Pro পেশ করা হবে। সম্প্রতি গ্লোবাল মার্কেটে Infinix Hot 70 Pro ফোনটি MediaTek Dimensity 7100 প্রসেসর সহ লঞ্চ করা হয়েছিল এবং ভারতীয় মডেলেও একই চিপসেট দেওয়া হতে পারে। Infinix Hot 70 Pro ফোনে 144Hz রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে যোগ করা হয়েছে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 50MP Sony IMX882 ক্যামেরা রয়েছে। এই ফোনটিতে 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে সিরিজের ফোনে ইন্টারঅ্যাক্টিভ Active Matrix Cube যোগ করা হয়েছে।
Samsung Galaxy F70 Pro
জুলাই মাসে স্যামসাং ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চের পর এবার আগস্টে কোম্পানি তাদের ‘Galaxy F’ সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। Samsung Galaxy F70 Pro ফোনে Qualcomm Snapdragon 6 Gen 3 প্রসেসরের সঙ্গে 8GB RAM যোগ করা হতে পারে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি তবে লিক অনুযায়ী Samsung Galaxy F70 Pro ফোনে 6.7 ইঞ্চির Super AMOLED ডিসপ্লে থাকতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 50MP ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হতে পারে। স্যামসাঙের অন্যান্য 5G ফোনের মতোই এই ফোনেও 6 জেনারেশন ওএস আপডেট এবং 6 বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।
Tecno Spark Go 3 Pro
আগস্ট মাসে টেকনো ভারতের বাজারে তাদের নতুন সস্তা স্মার্টফোন Tecno Spark Go 3 Pro লঞ্চ করতে পারে। এই ফোনটি 15 হাজার টাকা পর্যন্ত দামে লঞ্চ করা হতে পারে এবং এই ফোনটির ডিজাইন iPhone 17 Pro Max ফোনের মতো হবে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 15W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্টেড 6,000mAh ব্যাটারি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। প্রসেসিঙের জন্য এতে Unisoc T7250 চিপসেট যোগ করা হতে পারে। এই ফোনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.75 ইঞ্চির HD+ ডিসপ্লে থাকতে পারে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 13MP রেয়ার ক্যামেরা এবং 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে। এই ফোনে মিলিটারি গ্ৰেড সার্টিফিকেশন সহ আইপি রেটিং যোগ করা হবে বলে আশা করা হচ্ছে।
নোট: উপরোক্ত ফোনগুলির লঞ্চ ডেট প্রকাশ্যে এলে বা অন্য কোনো নতুন ফোনের ডিটেইলস জানা গেলে পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
