এই সপ্তাহে লঞ্চ হবে এইসব স্মার্টফোন, দেখে নিন লিস্ট

মিড বাজেট স্মার্টফোন ইউজারদের জন্য এই সপ্তাহে বেশ কিছু নতুন স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। এই সপ্তাহে অর্থাৎ 6 থেকে 12 অক্টোবরের মধ্যে ভারতের বাজারে ভিভো, রিয়েলমি এবং স্যামসাং তাদের নতুন স্মার্টফোন লঞ্চ করবে। মার্কেটে বড় ব্যাটারি এবং অসাধারণ ক্যামেরা সহ Vivo V60e, Realme 15 Pro Game of Thrones Edition এবং Samsung Galaxy M17 ফোনগুলি পেশ করা হবে। এইসব ফোনের লঞ্চ ডেট এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

Vivo V60e 5G

লঞ্চ ডেট – 7 অক্টোবর

আগামীকাল অর্থাৎ 7 অক্টোবর ভারতে ভিভোর প্রথম 200MP প্রাইমারি ক্যামেরা সহ স্মার্টফোন Vivo V60e 5G লঞ্চ করা হবে। এই ফোনে 85MM Telephoto Portrait লেন্স এবং 50MP Selfie ক্যামেরা দেওয়া হবে। প্রসেসিঙের জন্য এতে Dimensity 7300 চিপসেট যোগ করা হতে পারে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 90W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্টেড 6,500mAh ব্যাটারি থাকবে। IP68 + IP69 রেটিং সহ এই ফোনে Quad Curved স্ক্রিন দেওয়া হবে। এছাড়াও এই ফোনে 5 জেনারেশন ওএস আপডেট এবং 5 বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।

Realme 15 Pro Game of Thrones Edition

লঞ্চ ডেট – 8 অক্টোবর

আগামী 8 অক্টোবর ভারতে Realme 15 Pro ফোনের Game of Thrones Edition লঞ্চ করা হবে। ফোনটির 12GB RAM + 512GB Storage ভেরিয়েন্ট 44,999 টাকা দামে সেল করা হতে পারে। প্রসেসিঙের জন্য এতে Snapdragon 7 Gen 4 প্রসেসর দেওয়া হতে পারে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 80W ফাস্ট চার্জিং ফিচার সহ 7,000mAh ব্যাটারি যোগ করা হবে বলে জানা গেছে। Realme 15 Pro Game of Thrones Edition ফোনটিতে 50MP Selfie সেন্সর এবং 50MP IMX896 + 50MP OV50D রেয়ার ক্যামেরা সেট‌আপ থাকবে। এতে 144Hz রিফ্রেশ রেটযুক্ত 6.8-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হতে পারে।

Samsung Galaxy M17 5G

লঞ্চ ডেট – 10 অক্টোবর

এই সপ্তাহে 15 হাজার টাকার চেয়ে কম দামের স্যামসাং 5G স্মার্টফোন বাজারে লঞ্চ করা হবে। আই আগামী 10 অক্টোবর ভারতে মাত্র 13,999 টাকা দামে Samsung Galaxy M17 5G ফোনটি পেশ করা হতে পারে। এই ফোনে কোম্পানির নিজস্ব Exynos 1330 প্রসেসর যোগ করা হবে এবং ফোনটি 4GB, 6GB ও 8GB RAM ভেরিয়েন্টে সেল করা হবে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 50MP ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ এবং 13MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 25W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। এই ফোনে 6 জেনারেশন ওএস আপডেট এবং 6 বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে বলে জানা গেছে।

Lava Shark 2 4G

লঞ্চ ডেট – জানা যায়নি

কোম্পানির পক্ষ থেকে Lava Shark 2 4G ফোনটি টিজ করা হচ্ছে এবং এই ফোনটি এই সপ্তাহেই লঞ্চ করা হতে পারে। এই ফোনটির দাম 7 হাজার টাকার চেয়ে কম রাখা হতে পারে। এই ফোনে 90Hz রিফ্রেশ রেটযুক্ত 6.7-ইঞ্চির ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনে 50MP AI ক্যামেরা যোগ করা হবে। ফোনটিতে 4GB RAM এবং Unisoc T606 অক্টাকোর প্রসেসর থাকতে পারে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 5,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here