এই সপ্তাহে ভারতে লঞ্চ হতে চলেছে অসাধারণ স্মার্টফোন, জেনে নিন বিস্তারিত

শীতকাল আসার আগেই ঠাণ্ডা পরতে শুরু করে দিয়েছে। তবে ভারতে স্মার্টফোন বাজারে এই সপ্তাহ গরম হতে চলেছে। এই সপ্তাহে ভারতে লো বাজেট রেঞ্জের থেকে শুরু করে মিড বাজেট রেঞ্জে এমন দুটি শক্তিশালী স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। এই Upcoming Mobile Phone লিস্টে Vivo Y300 এবং Redmi A4 5G ফোনদুটি পেশ হতে চলেছে।

আপকামিং মোবাইল ফোন

Redmi A4 5G

লঞ্চ ডেট – 20 নভেম্বর
দাম – 9,999 টাকা (সম্ভাব্য)

আগামী 20 নভেম্বর Redmi A4 5G স্মার্টফোনটি ভারতে Snapdragon 4s Gen 2 প্রসেসর সহ বিশ্বের প্রথম সস্তা স্মার্টফোন হতে চলেছে। জানিয়ে রাখি স্মার্টফোনের জন্য Xiaomi এবং Qualcomm মধ্যের হাত মিলিয়ে Redmi A4 5G ফোনটি বিশেষ করে ভারতীয় ইউজারদের জন্য কাস্টোমাইস করা হয়েছে। এই ফোনটিতে ভারতীয় ভাষার সাপোর্ট রয়েছে।

Redmi A4 5G ফোনটি 4GB RAM এবং 128GB স্টোরেজ সহ লঞ্চ করা হতে পারে। ফটোগ্রাফির জন্য ফোনটিতে 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা এবং 8MP সেলফি সেন্সর দেওয়া হবে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 5,160mAh ব্যাটারি থাকবে। এই ব্যাটারি চার্জ করার জন্য ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট দেওয়া হবে। এই ফোনটিতে 120হার্টস রিফ্রেশ রেটযুক্ত 6.68 ইঞ্চির বড় ডিসপ্লে যোগ করা হবে।

Vivo Y300

লঞ্চ ডেট – 21 নভেম্বর
দাম – 21,499 টাকা (সম্ভাব্য)

আগামী 21 নভেম্বর Vivo Y300 স্মার্টফোনটি ভারতীয় বাজারে লঞ্চ করা হবে। এই ফোনের দাম 12 হাজার টাকা থেকে 22 হাজার টাকা হবে বলে আশা করা হচ্ছে। আমাদের পাওয়া এক্সক্লুসিভ তথ্য অনুযায়ী এই ফোনে 8GB RAM এবং Snapdragon 4 Gen 2 প্রসেসর দেওয়া হবে। মার্কেটে ফোনটি 128GB এবং 256GB স্টোরেজ অপশনে সেল করা হবে।

ফটোগ্রাফির জন্য Vivo Y300 ফোনে 32MP সেলফি ক্যামেরা এবং 50MP IMX882 ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে 80W FlashCharge সাপোর্টেড 5,000mAh ব্যাটারি থাকবে। এই ফোনটিতে জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য IP64 রেটিং দেওয়া হবে। এই ফোনটিতে 120হার্টস রিফ্রেশ রেটযুক্ত 6.7 ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here