OTT তে মুক্তিপ্রাপ্ত আসন্ন সিনেমা এবং ওয়েব সিরিজ : আপনি যদি গত কয়েক মাসে মুক্তি পাওয়া সিনেমাগুলি সিনেমা হলে গিয়ে না দেখে থাকেন, তাহলে আপনার জন্য সুখবর রয়েছে। আসলে, অমিতাভ বচ্চনের Jhund এবং ‘দ্য কাশ্মীর ফাইলস’ এর মতো একাধিক জনপ্রিয় সিনেমা এই মাসে ওটিটিতে দেখা যাবে। এই সিনেমাগুলি Netflix, প্রাইম ভিডিও, Disney Plus Hotstar, Zee5 এবং MX Player-এর মতো প্ল্যাটফর্মে স্ট্রিম করা হবে। এই সিনেমাগুলো ছাড়াও, অনেক নতুন সিরিজ এবং টিভি শোও স্ট্রিম করা হবে৷ এই পোস্টে আপনাদের ওটিটি-তে মুক্তি প্রাপ্ত আসন্ন সিনেমা এবং ওয়েব সিরিজগুলোর সম্পর্কে জানাবো।
Jhund
অমিতাভ বচ্চন অভিনীত ‘Jhund ‘ মার্চ মাসে সিনেমাহলে মুক্তি পেয়েছিল।এখন এই ছবিটি ওটিটিতে মুক্তির জন্য প্রস্তুত। এই ছবিটি জি 6 মে Zee 5 এ মুক্তি পাওয়ার কথা রয়েছে। এই সিনেমায় একজন ফুটবল কোচের ভূমিকায় অভিনয় করেছেন অমিতাভ বচ্চন। Vijay Barse এর জীবনের উপর ভিত্তি করে এই সিনেমাটি নির্মিত হয়েছে। Vijay Barse চরিত্রে রয়েছেন অমিতাভ বচ্চন। আপনি যদি Big B এর একজন বড় ভক্ত হন তাহলে এই সিনেমাটি আপনার অবশ্যই দেখা উচিত।
Thar
বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা অনিল কাপুরকে এবার তার ছেলে হর্ষবর্ধনের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে। আসলে, অনিল কাপুরের অ্যাকশন থ্রিলার ছবি ‘Thar ‘ 6 মে Netflix এ মুক্তি পেতে চলেছে। এই ছবিটি সরাসরি OTT তে মুক্তি পাবে। অনিল কাপুর এবং হর্ষবর্ধন কাপুর ছাড়াও এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ফাতিমা সানা শেখ। এই ছবিতে অনিল কাপুর একজন পুলিশের ভূমিকায় অভিনয় করেছেন এবং হর্ষবর্ধন একজন চোরাকারবারীর ভূমিকায় অভিনয় করেছেন।
Home Shanti
আপনাদের যদি Gullak Season 3-তে মিশ্র পরিবারের গল্পটি পছন্দ হয়, তবে একই ধরনের গল্প আবার আপনার মন জিতে নিতে আসছে। আগামী 6 মে ডিজনি হটস্টারে আসছে ‘Home Shanti’ নামের একটি সিরিজ। এই সিনেমায় দেখানো হয়েছে যে একটি মধ্যবিত্ত পরিবারের কাছে তাদের বাড়ি কতটা গুরুত্বপূর্ণ এবং তারা বাড়ি তৈরি করতে কি কি করে।এই সিরিজটিতে সুপ্রিয়া পাঠক এবং মনোজ পাহওয়ার মতো সুপরিচিত অভিনেতারা অভিনয় করেছেন।
The Kashmir Files
‘The Kashmir Files’ ছবিটি সিনেমাহলে অত্যন্ত জনপ্রিয় হওয়ার পরে এবার ওটিটি-তে এন্ট্রি নিতে প্রস্তুত। আগামী 13 মে Zee5-এ এই সিনেমাটি স্ট্রিম করা হবে। বিবেক অগ্নিহোত্রীর পরিচালনায় এই সিনেমাটিতে মিঠুন চক্রবর্তী, অনুপম খের, দর্শন কুমার, পল্লবী জোশীর মতো অনেক বড় অভিনেতারা অভিনয় করেছেন। এই সিনেমায় 1990 সালে উপত্যকা থেকে কাশ্মীরি পণ্ডিতদের নির্বাসনের বেদনা ও যন্ত্রণার উপর ভিত্তি করে, কাশ্মীরি পণ্ডিতদের উপর অত্যাচারের কাহিনী দেখানো হয়েছে। কম বাজেটের এই ছবিটি সীমিত সংখ্যক সিনেমা হলে মুক্তি পেয়েছিল। প্রায় 700 টি স্ক্রিনে মুক্তি পেয়েছে এই সিনেমাটি।
Baked Season 3
আপনি যদি কমেডি ওয়েব সিরিজ পছন্দ করে থাকেন, তাহলে Baked Season 3 আপনার নিশ্চয়ই ভালো লাগবে। এই সিরিজে তিন বন্ধুর গল্প দেখানো হয়েছে যারা কলেজে পড়ে। এই 2 মে OTT প্ল্যাটফর্ম Voot-এ স্ট্রিম করা হয়েছে। এই সিরিজের প্রথম অংশটি 20 মে, 2015 এ মুক্তি পেয়েছিল, সেটাও ভীষণ জনপ্রিয় হয়েছিল।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন














