2025 সালে মোবাইল মার্কেটে একের পর এক নতুন স্মার্টফোন লঞ্চ হয়েছে। 7,000mAh Battery যেমন অত্যন্ত সাধারণ হয়ে উঠেছে, তেমনই মোবাইল চিপসেট হয়ে উঠছে আগের চেয়ে আরও শক্তিশালী। বর্তমানে মোবাইল ক্যামেরা DSLR-কেও টক্কর দিতে সক্ষম। এবার বছরের শেষ মাসে অর্থাৎ 2025 সালের ডিসেম্বর মাসটিও ভারতীয় মোবাইল বাজারের জন্য যথেষ্ট উল্লেখযোগ্য হবে। এই মাসে সব ধরনের বাজেটে স্মার্টফোন লঞ্চ করা হবে। ইউজাররা 10-12 হাজার টাকা থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত সব রেঞ্জের ফোনের নতুন অপশন পাবেন। এইসব আপকামিং ফোনের ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
Vivo X300 Pro
লঞ্চ ডেট – 2 ডিসেম্বর
2025 সালের ডিসেম্বর মাসের সূচনা হবে শক্তিশালী Vivo X300 Pro স্মার্টফোনের হাত ধরে। এই ফোনটি বছরের শেষ ফ্ল্যাগশিপ স্মার্টফোন হবে বললেও ভুল বলা হবে না। এই ফোনে সবচেয়ে শক্তিশালী MediaTek প্রসেসর Dimensity 9500 যোগ করা হবে। এই ফোনে 6.78 ইঞ্চির 1.5K LTPO AMOLED ডিসপ্লে দেওয়া হবে। ফটোগ্রাফির জন্য এতে 50MP Sony LYT828 প্রাইমারি সেন্সর + 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স + 200MP পেরিস্কোপ টেলিফটো লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 90W ওয়্যার্ড, 40W ওয়্যারলেস এবং রিভার্স চার্জিং সাপোর্টেড 6510mAh ব্যাটারি যোগ করা হয়েছে।
Vivo X300
লঞ্চ ডেট – 2 ডিসেম্বর
ভারতে 2 ডিসেম্বর Vivo X300 Pro ফোনটির সঙ্গেই Vivo X300 স্মার্টফোন পেশ করা হবে। এই ফোনেও MediaTek Dimensity 9500 প্রসেসর দেওয়া হবে। এই ফোনে 120Hz রিফ্রেশ রেট এবং 4500nits ব্রাইটনেস সাপোর্টেড 6.31-ইঞ্চির 1.5K BOE Q10+ OLED ডিসপ্লে যোগ করা হয়েছে। এতে 200MP প্রাইমারি সেন্সর, 50MP পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং 50MP Samsung JN1 সেন্সর সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এছাড়া সেলফির জন্য এই ফোনে 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 90W ওয়্যার্ড এবং 40W ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 6,040mAh ব্যাটারি যোগ করা হয়েছে।
Redmi 15C 5G
লঞ্চ ডেট – 3 ডিসেম্বর
12 হাজার থেকে 15 হাজার টাকার রেঞ্জে আগামী 3 ডিসেম্বর Redmi 15C 5G ফোনটি লঞ্চ করা হবে। এই ফোনে MediaTek Dimensity 6300 প্রসেসর যোগ করা হবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 33W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000mAh ব্যাটারি থাকবে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ এবং সেলফির জন্য 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.9-ইঞ্চির এইচডি+ ডিসপ্লে যোগ করা হয়েছে। বেসিক কানেক্টিভিটি ফিচারের পাশাপাশি এই ফোনে NFC ফিচারও পাওয়া যাবে।
realme P4x 5G
লঞ্চ ডেট – 4 ডিসেম্বর
আগামী 4 ডিসেম্বর ভারতে ‘realme P4’ সিরিজের তৃতীয় স্মার্টফোন হিসাবে realme P4x 5G ফোনটি লঞ্চ করা হবে। এই ফোনে 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড 7000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনে 144Hz রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লের সঙ্গে 18GB dynamic RAM দেওয়া হয়েছে। লিক অনুযায়ী এই ফোনে 6.72-ইঞ্চির ফুল এইচডি+ LCD ডিসপ্লে দেওয়া হতে পারে। ফটোগ্রাফির জন্য ফোনটিতে 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ এবং সেলফির জন্য 8MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনে 90FPS ফ্রেম রেটে BGMI এবং 120FPS ফ্রেম রেটে Free Fire খেলা যাবে।
OnePlus 15R
লঞ্চ ডেট – 17 ডিসেম্বর
ফ্ল্যাগশিপ OnePlus 15 ফোনের পর এবার কোম্পানি প্রিমিয়াম OnePlus 15R স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই ফোনে Snapdragon 8 Gen 5 প্রসেসর যোগ করা হবে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ফোনটি সম্পর্কে কিছুই জানানো হয়নি, তবে লিক অনুযায়ী এই ফোনে 16GB RAM দেওয়া হবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 120W ফাস্ট চার্জিং সাপোর্টেড 7,800mAh ব্যাটারি যোগ করা হবে বলে আশা করা হচ্ছে। OnePlus 15R ফোনে 165Hz রিফ্রেশ রেটযুক্ত OLED ডিসপ্লে থাকতে পারে। এর সঙ্গে এই স্ক্রিনে 1.5K রেজোলিউশন এবং আলট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হতে পারে।
realme C85 5G
লঞ্চ ডেট – জানা যায়নি
ডিসেম্বর মাসেই realme তাদের লো বাজেট 5G স্মার্টফোন realme C85 5G লঞ্চ করতে চলেছে। এই ফোনের প্রাথমিক দাম 15,499 টাকা রাখা হতে পারে। প্রসেসিঙের জন্য এই ফোনে MediaTek Dimensity 6300 প্রসেসর যোগ করা হতে পারে। এই ফোনে 6 বছরের ব্যাটারি হেল্থ সহ 7,000mAh ব্যাটারি দেওয়া হবে। এই ব্যাটারি 45W ফাস্ট চার্জিং এবং 6.5W রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করবে। এই ফোনে মিলিটারি গ্ৰেড বডি এবং IP69 Pro রেটিং দেওয়া হবে। এতে 144Hz রিফ্রেশ রেটযুক্ত 6.8-ইঞ্চির HD+ ডিসপ্লে এবং 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে।
POCO C85 5G
লঞ্চ ডেট – জানা যায়নি
ডিসেম্বর মাসে ভারতে লো বাজেট POCO C85 5G ফোনটি লঞ্চ করা হবে। এই ফোনটি 15 হাজার টাকার চেয়ে কম দামে পেশ করা হবে। এতে 33W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000mAh ব্যাটারি যোগ করা হবে। এই ফোনে MediaTek Dimensity 6300 প্রসেসর দেওয়া হবে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ এবং সেলফির জন্য 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে। এই ফোনে 6.9-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হবে এবং এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে।
OPPO Reno 15 series
লঞ্চ ডেট – জানা যায়নি
চীনে ইতিমধ্যে OPPO Reno 15 সিরিজ লঞ্চ হয়ে গেছে এবং আশা করা হচ্ছে ডিসেম্বর মাসে ভারতের বাজারেও এই সিরিজের ফোনগুলি পেশ করা হবে। সিরিজের OPPO Reno 15 এবং Reno 15 Pro ফোনে MediaTek Dimensity 8450 প্রসেসর রয়েছে। ফটোগ্রাফির জন্য এতে 200MP প্রাইমারি, 50MP আলট্রা ওয়াইড এবং 50MP টেলিফটো লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই দুটি ফোনে 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। OPPO Reno 15 ফোনে 6,200mAh এবং Reno 15 Pro ফোনে 6,500mAh ব্যাটারি রয়েছে। সিরিজের প্রো মডেলে 6.78-ইঞ্চির স্ক্রিন দেওয়া হয়েছে এবং ভ্যানিলা মডেলে 6.32-ইঞ্চির ডিসপ্লে যোগ করা হয়েছে।
নোট: উপরোক্ত ফোনগুলি ছাড়াও গোটা মাস জুড়ে বিভিন্ন স্মার্টফোন লঞ্চ করা হবে। সেইসব ফোনের ডিটেইলস প্রকাশ্যে এলে পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
