আগস্ট (2025) মাসে টেক জগতে একাধিক নতুন স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। এই মাসে Vivo, Google, Redmi, Oppo, Lava এবং Samsung এর মতো বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন লঞ্চ করা হবে। এই মাসে বাজেট থেকে শুরু করে মিড রেঞ্জ ও ফ্ল্যাগশিপ সব ধরনের স্মার্টফোন পেশ হবে, ফলে বাজারে সব ধরনের ইউজারদের জন্য নতুন অপশন আসতে চলেছে। এইসব ফোনে নতুন টেকনোলজি, সুন্দর ডিজাইন এবং অসাধারণ ফিচার দেখা যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আগস্ট মাসে আসন্ন স্মার্টফোনের ডিটেইলস সম্পর্কে।
আগস্ট (2025) মাসে আসন্ন স্মার্টফোনের লিস্ট
| আপকামিং স্মার্টফোন | লঞ্চ ডেট |
| Vivo Y400 | 4 আগস্ট, 2025 |
| Vivo V60 | 12 আগস্ট, 2025 |
| Redmi 15 | 19 আগস্ট, 2025 |
| Google Pixel 10 Series | 20 আগস্ট, 2025 |
| Oppo K13 Turbo Series | আগস্ট, 2025 (সম্ভাব্য) |
| Lava Agni 4 | আগস্ট, 2025 (সম্ভাব্য) |
| Samsung Galaxy A17 | আগস্ট, 2025 (সম্ভাব্য) |
Vivo Y400
লঞ্চ ডেট: 4 আগস্ট, 2025
Vivo Y400 Pro ফোনটি লঞ্চের পর এবার কোম্পানি এই ফোনের বেস মডেল হিসাবে Y400 স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই ফোনে সিরিজের Pro মডেলের মতোই ডিজাইন থাকবে। এই ফোনটি গ্ল্যাম হোয়াইট এবং অলিভ গ্রীন কালার অপশনে সেল করা হবে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন শেয়ার করা হয়নি, তবে এই ফোনে স্ন্যাপড্রাগন প্রসেসর, 120Hz AMOLED ডিসপ্লে এবং 6,000mAh ব্যাটারি থাকবে বলে আশে করা হচ্ছে। ফোনটির ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপে প্রাইমারি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ডেপ্থ সেন্সর দেওয়া হবে, ফলে সুন্দর ফটোগ্রাফি এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। এই ফোনটি মিড রেঞ্জ সেগমেন্টে একটি দারুণ অপশন হতে চলেছে।
Vivo V60
লঞ্চ ডেট: 12 আগস্ট, 2025
Vivo তাদের V সিরিজের অধীনে আগামী 12 আগস্ট নতুন Vivo V60 স্মার্টফোন লঞ্চ করবে। কোম্পানির V50 সিরিজে প্রো মডেল পেশ করা করে, এই লঞ্চ ব্র্যান্ডের ফ্যানদের বেশ অবার করেছে। V60 ফোনে স্লিম প্রোফাইল সহ কার্ভড ডিজাইন থাকবে। ফোনটির ক্যামেরা Zeiss দ্বারা টিউন করা হবে এবং 100x জুম সাপোর্ট করবে। ফোনটিতে স্ন্যাপড্রাগন 7 জেন 4 চিপসেট এবং Android 15 বেসড Funtouch 15 অপারেটিং সিস্টেম দেওয়া হবে। জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য এতে IP69 রেটিং যোগ করা হবে। ফোনটি মিড রেঞ্জ সেগমেন্টে একটি প্রিমিয়াম অপশন হিসাবে পেশ করা হবে।
Redmi 15
লঞ্চ ডেট: 19 আগস্ট, 2025
রেডমি নাম্বার সিরিজের অধীনে Redmi 15 ফোনটি এই মাসে লঞ্চ করতে চলেছে। এই ফোনে স্ন্যাপড্রাগন 6s জেন চিপসেট এবং Android 15 বেসড HyperOS 2 অপারেটিং সিস্টেম দেওয়া হবে। ফোনটিতে 144Hz রিফ্রেশ রেট সহ 6.9-ইঞ্চির ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে, এটি বাজেট সেগমেন্টের সবচেয়ে বড় ডিসপ্লে সহ স্মার্টফোনগুলির মধ্যে একটি হতে পারে। ফোনটির সবচেয়ে বড় ফিচার হল এই ফোনের 7,000mAh Si/C ব্যাটারি। এই ব্যাটারি 18W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে এবং এটি পাওয়ার ব্যাঙ্ক হিসাবেও কাজ করতে পারে। কোম্পানি জানিয়েছে হাইবারনেশন মোডে ফোনটি মাত্র 1% ব্যাটারিতেও 13.5 ঘণ্টা চলতে সক্ষম। ফোনটির ব্যাক প্যানেলে 15MP প্রাইমারি সেন্সর থাকবে। এই ফোনে সার্কেল টু সার্চ এবং জেমিনির মতো AI ফিচার যোগ করা হবে। এই ফোনটি আগামী 19 আগস্ট লঞ্চ করা হবে।
Google Pixel 10 Series
লঞ্চ ডেট: 20 আগস্ট, 2025
এই মাসে আসন্ন ফোনগুলির মধ্যে সবচেয়ে বেশি প্রতীক্ষিত এবং সমালোচিত হল Google Pixel 10 Series। এই ফ্ল্যাগশিপ সিরিজের অধীনে Pixel 10, Pixel 10 Pro, Pixel 10 Pro XL এবং Pixel 10 Pro Fold নামের চারটি ফোন লঞ্চ করা হবে। এই সিরিজের সবচেয়ে বড় বিশেষত্ব হল ফোনগুলির Tenson G5 চিপসেট, যা এবার স্যামসাঙ আর্কিটেকচারের ওপর ভিত্তি করে তৈরি করা হয়নি। এই চিপের পারফরমেন্সে বেশ উন্নতি হবে এবং কোয়ালকম ও অ্যাপেল চিপের সঙ্গে প্রতিযোগিতায় নামতে সক্ষম হবে। ডিজাইনের দিক থেকে পিক্সেল 10 সিরিজে খুব বেশি পার্থক্য দেখা যাবে না। আগের পিক্সেল 9 সিরিজের মতোই এই সিরিজেও ট্রিম্ড-ডাউন ক্যামেরা ওয়াইজার থাকবে, যার ফলে স্টাইলিশ লুক পাওয়া যাবে। ফোনটিতে একাধিক AI ফিচার থাকবে বলেও আশা করা হচ্ছে।
Oppo K13 Turbo Series
লঞ্চ ডেট: আগস্ট, 2025 (সম্ভাব্য)
কোম্পানি বিগত বেশ কিছু দিন ধরে তাদের Oppo K13 Turbo সিরিজ সম্পর্কে টিজ করে চলেছে। আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে এই সিরিজ লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এই সিরিজের অধীনে Oppo K13 Turbo এবং K13 Turbo Pro নামের দুটি ফোন পেশ করা হবে। সিরিজের বেস মডেলে মিডিয়াটেক ডায়মেনসিটি 8340 প্রসেসর এবং প্রো মডেলে স্ন্যাপড্রাগন 8s জেন 4 চিপসেট যোগ করা হবে। বিশেষভাবে গেমারদের জন্য ডিজাইন করা এই ফোনগুলিতে বিল্ট-ইন ফ্যান থাকবে, ফলে হেভি টাস্কিঙের সময়ও ফোন ঠাণ্ডা থাকবে। বেস মডেলে 6.8-ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে এবং 80W ফাস্ট চার্জিং সাপোর্টেড 7,000mAh Si/C ব্যাটারি দেওয়া হবে। সিরিজের ফোনগুলিতে দারুণ গেমিং ও মাল্টি টাস্কিং এক্সপেরিয়েন্স পাওয়া যাবে।
Lava Agni 4
লঞ্চ ডেট: আগস্ট, 2025 (সম্ভাব্য)
এই মাসেই Lava Agni 4 লঞ্চ করা হতে পারে। রিপোর্ট অনুযায়ী, আগস্ট মাসের প্রথম সপ্তাহে এই ফোনটি পেশ করা হতে পারে। কোম্পানির অগ্নি সিরিজ ভারতের বাজারে ব্র্যান্ডের টপ স্মার্টফোন সিরিজ। গত বছর পেশ করা Agni 3 ফোনের ব্যাক প্যানেলের মিনি ডিসপ্লে বেশ জনপ্রিয়তা লাভ করেছিল, তবে লিক অনুযায়ী আপকামিং Agni 4 ফোনে এই ফিচার থাকবে না। এই ফোনে হরাইজন্টাল ক্যামেরা বার থাকবে। ফোনটির ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে 50MP প্রাইমারি সেন্সর, আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং টেলিফটো লেন্স দেওয়া হবে। এছাড়াও এই ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 8350 প্রসেসর এবং 7,000mAh ব্যাটারি থাকতে পারে। ফোনটির ডিজাইন ফ্ল্যাট হবে এবং প্রিমিয়াম লুক পাওয়া যাবে।
Samsung Galaxy A17
লঞ্চ ডেট: আগস্ট, 2025 (সম্ভাব্য)
Samsung Galaxy A17 ফোনটি আগস্ট মাসে লঞ্চ করা হতে পারে। এই ফোনটি বাজেট সেগমেন্টে পেশ করা হতে পারে। ফোনটির দাম 17,000 টাকার মধ্যে রাখা হবে বলে আশা করা হচ্ছে। সম্প্রতি এই ফোনটি বেঞ্চমার্কিং ওয়েবসাইট গীকবেঞ্চে দেখা গেছে, ফলে আশা করা হচ্ছে ফোনটি শীঘ্রই লঞ্চ করা হবে। ফোনটিতে ভার্টিক্যাল ক্যামেরা সেটআপ থাকবে এবং রেয়ার ক্যামেরা সেটআপের প্রাইমারি সেন্সর OIS ফিচার সাপোর্ট করবে। রিপোর্ট অনুযায়ী, এই ফোনে Exynos 1330 চিপসেট যোগ করা হবে। ফোনটির ডিসপ্লেতে সেলফি ক্যামেরা সহ ওয়াটার ড্রপ নচ থাকবে। বাজেট ইউজারদের জন্য এই ফোনে দারুণ ক্যামেরা কোয়ালিটি ও পারফরমেন্স পাওয়া যাবে।















