সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে Apple iPhones লঞ্চ হয়েছে। বর্তমানে iPhone Duo এবং iPhone 18 Pro ফোনগুলি সমালোচনার শীর্ষে উঠে রয়েছে। এই সপ্তাহেও একই ধারা বজায় থাকবে, কারণ আগামী 18 সেপ্টেম্বর থেকে ভারতে নতুন আইফোনের সেল শুরু হতে চলেছে। এছাড়াও এই সময়ের মধ্যে 10000mAh ব্যাটারি সহ স্মার্টফোন থেকে শুরু করে নতুন লো বাজেট স্মার্টফোন লঞ্চ করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক 14 সেপ্টেম্বর থেকে 20 সেপ্টেম্বরের মধ্যে আসন্ন ফোনগুলির ডিটেইলস সম্পর্কে।
এই সপ্তাহে আসন্ন স্মার্টফোনের লিস্ট
Redmi Note 17 Pro Max
লঞ্চ ডেট – 15 সেপ্টেম্বর
এই সপ্তাহে ভারতে 10000mAh ব্যাটারি সহ Redmi Note 17 Pro Max স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। বড় ব্যাটারির পাশাপাশি এই ফোনে 100W HyperCharge ফাস্ট চার্জিং ফিচার এবং Reverse চার্জিং ফিচার রয়েছে। এই ফোনে Snapdragon 6 Gen 5 চিপের পাশাপাশি LPDDR5x RAM দেওয়া হতে পারে। ফোনটিতে 6.83-ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে যোগ করা হতে পারে। ফটোগ্রাফির জন্য এতে 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ এবং সেলফির জন্য 32MP ফ্রন্ট ক্যামেরা থাকবে। এছাড়াও জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP68+IP69 রেটিং দেওয়া হতে পারে।
Redmi Note 17 Pro
লঞ্চ ডেট – 15 সেপ্টেম্বর
আগামী 15 সেপ্টেম্বর ভারতে Redmi Note 17 Pro ফোনটি পেশ করা হবে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 9000mAh ব্যাটারি এবং এর সঙ্গে 67W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হবে। লিক অনুযায়ী এই ফোনে Snapdragon 6s Gen 4 চিপসেট যোগ করা হবে। এই ফোনে 3500nits পীক ব্রাইটনেস সাপোর্টেড 6.83-ইঞ্চির 1.5K AMOLED স্ক্রিন থাকতে পারে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ এবং সেলফির জন্য 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP69K রেটিং যোগ করা হতে পারে।
OPPO K14 Lite
লঞ্চ ডেট – 16 সেপ্টেম্বর
আগামী 16 সেপ্টেম্বর ভারতে OPPO K14 Lite ফোনটি লঞ্চ করা হবে। কম দামের এই ফোনে 7000mAh ব্যাটারি দেওয়া হবে। এই ফোনে 6 বছরের ব্যাটারি হেল্থ পাওয়া যাবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফুল চার্জে এই ফোনে প্রায় 675 ঘন্টা অর্থাৎ 28 দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম পাওয়া যাবে। ফোনটিতে 36 মাস পর্যন্ত ল্যাগ ফ্রি পারফরমেন্স উপভোগ করা যাবে। এই ফোনে 8GB RAM Expansion টেকনোলজি দেওয়া হবে। ফটোগ্রাফির জন্য এতে 13MP ক্যামেরা থাকবে। এছাড়াও এই ফোনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে এবং IP64 রেটিং পাওয়া যাবে।
Lava Bold N4 Proভা
লঞ্চ ডেট – 18 সেপ্টেম্বর
ভারতীয় মোবাইল কোম্পানি লাভা এই সপ্তাহে দেশের বাজারে তাদের নতুন 5G স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। আগামী 18 সেপ্টেম্বর ভারতে Lava Bold N4 Pro ফোনটি পেশ করা হবে এবং এই ফোনটি 15 হাজার টাকার চেয়ে কম দামে সেল করা হতে পারে। কোম্পানি জানিয়ে দিয়েছে এই ফোনে 6000mAh ব্যাটারি থাকবে। এই ফোনের ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপে 50MP প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি AI লেন্স দেওয়া হবে। এই আপকামিং ফোনে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে পাওয়া যাবে। এই ফোনটি স্টক অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে কাজ করবে, ফলে অ্যাড ফ্রি এবং ব্লোট ফ্রি পারফরমেন্স উপভোগ করা যাবে।
