শক্তিশালী পারফরমেন্স এবং প্রিমিয়াম এক্সপেরিয়েন্সের জন্য স্যামসং এস সিরিজের ফোনগুলি চিরকাল যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে। বর্তমানে Galaxy S26 সিরিজের সফলতার পর কোম্পানি এবার আপকামিং Samsung Galaxy S27 ফোনের প্রস্তুতি নিচ্ছে। আগামী কোয়ার্টারে এই ফোনটি লঞ্চ করা হতে পারে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ফোনটিকে আড়ালেই রাখা হয়েছে। তবে আজ পর্যন্ত প্রকাশ্যে আসা সমস্ত লিক ও রিপোর্টের ভিত্তিতে আমরা আপকামিং Galaxy S27 ফোনটির ওভারভিউ তৈরি করেছি। নিচে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হল।
Samsung Galaxy S27 ফোনের স্পেসিফিকেশন
ডিসপ্লে
Samsung Galaxy S27 ফোনটি কম্প্যাক্ট ডিসপ্লে সহ লঞ্চ করা হবে। প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী ফোনটিতে 1080 x 2340 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.3 ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হতে পারে। এই LTPO Dynamic AMOLED 2X প্যানেল দিয়ে তৈরি ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিনে কোম্পানির Samsung M14 ম্যাটেরিয়াল ব্যাবহার করা হতে পারে।
Samsung Galaxy S27 5G ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট এবং 2600nits পীক ব্রাইটনেস সাপোর্ট করতে পারে। অন্যদিকে ফোনটি আনলক এবং সিকিউরিটির জন্য ফোনে আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর টেকনোলজি এবং স্ক্রিন প্রোটেকশনের জন্য এতে কর্নিং গোরিলা গ্লাস লেয়ার দেওয়া হতে পারে। Samsung Galaxy S27 5G ফোনে টিইউবি সার্টিফিকেশন দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
প্রসেসর
Samsung Galaxy S27 5G ফোনটিতে কোম্পানির নিজেদের ইন-হাউস Exynos 2700 চিপসেট দেওয়া হতে পারে। কোম্পানির পক্ষ থেকে এখনও এই প্রসেসর লঞ্চ করা হয়নি এবং Samsung Galaxy S27 5G ফোনটি এক্সিনোস 2700 সহ বিশ্বের প্রথম স্মার্টফোন হতে পারে। এই 2nm ফেব্রিকেশন প্রসেসে (SF2P) তৈরি প্রসেসর 4.24GHz টপ ক্লক স্পীডে কাজ করতে পারে।
এই Exynos 2700 ডেকা-কোর প্রসেসরে 4 এফিসিয়েন্সি কোর, 1 সেকেন্ডারি পারফরমেন্স কোর, 4 হাই পারফরমেন্স কোর এবং 1 প্রাইম কোর থাকতে পারে। এই ফোনের সিপিইউতে কোম্পানি Arm C2-Ultra ব্যাবহার করতে পারে। অন্যদিকে গ্রাফিক্সের জন্য ফোনটিতে Xclipse 970 GPU দেওয়া হতে পারে। স্মুথ এবং ল্যাগফ্রি মাল্টিটাস্কিঙের জন্য Samsung Galaxy S27 5G ফোনটি LPDDR6 RAM সহ লঞ্চ করা হতে পারে, এর ফলে অ্যাপ লোডিং স্পীড কয়েক গুন বেশি বেড়ে যাবে।
হেভি পারফরমেন্স বা গেমিং চলাকালীন ফোনের অতিরিক্ত তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য Samsung Galaxy S27 5G স্মার্টফোনটিতে অ্যাডভান্স কুলিং ডিজাইন এবং থার্মাল ম্যানেজমেন্ট দেওয়া হতে পারে। এতে কপার-বেস্ড হীট পাথ ব্লোক প্যাকেজিং থাকতে পারে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী স্যামসাঙের ফ্ল্যাগশিপ Galaxy S27 স্মার্টফোনে অ্যাডভান্স রে-টেস্টিং হ্যান্ডেলিং পাওয়া যাবে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 17 বেস্ড One UI 9 সহ লঞ্চ করা হতে পারে।
ক্যামেরা
ফটোগ্রাফির জন্য amsung Galaxy S27 5G ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। আপকামিং ফোনের ক্যামেরা ডিজাইন মডিউলে আগের Samsung Galaxy S26 মডেল মতো ভার্টিক্যাল শেপের দেওয়া হবে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী স্যামসাঙের ফোনে Sony ক্যামেরা সেন্সর ব্যাবহার করা হতে পারে। এই ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে অপটিক্যাল ইমেজ স্টেবলাইজেশন (OIS) সাপোর্টেড 1-ইঞ্চির 50MP Sony LYT900 প্রাইমারি সেন্সর থাকবে।
Samsung Galaxy S27 ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে 12MP Ultra-wide অ্যাঙ্গেল লেন্স এবং 10MP Telephoto লেন্স যোগ করা হতে পারে। আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে 120 ডিগ্রী ফিল্ড অফ ভিউ এবং টেলিফটো লেন্সে 3x অপটিক্যাল জুম সাপোর্ট করতে পারে। ফোনের প্রসেসরের NPU AI চিপের সঙ্গে অসাধারণ ফটোগ্রাফিক রেজাল্ট পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
সেলফি ও ভিডিও কলের জন্য Samsung Galaxy S27 ফোনটিতে 12MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে। এটি ডুয়েল সেন্সর হতে পারে এবং হাই কোয়ালিটি সেলফি তুলতে সক্ষম। অন্যদিকে ফোনের ফ্রন্ট ক্যামেরা কোম্পানি PDAF অর্থাৎ ডুয়েল পিক্সেল অটো ফোকাস ফিচার সহ লঞ্চ করতে পারে। আপকামিং স্যামসাঙ ফোনে ইউজাররা একাধিক Galaxy AI Features উপভোগ করতে পারবেন।
ব্যাটারি
বড় ব্যাটারি সহ স্মার্টফোনের ট্রেন্ডের থেকে এবারও স্যামসাং দূরত্ব বজায় রাখতে পারে। কোম্পানির পক্ষ থেকে এখনও নিশ্চিত জানানো হয়নি, তবে পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে 4400mAh ব্যাটারি দেওয়া হতে পারে। অদ্ভূতভাবে কোম্পানি এবার 5000mAh এর মাইল ফলকও ছোঁবে না। আগের Galaxy S26 ফোনে 4300mAh ব্যাটারি যোগ করা হয়েছিল। তবে কোম্পানির অপটিমাইজেশনের দৌলতে ব্র্যান্ডের সমস্ত ফোনেই দীর্ঘ সময় পর্যন্ত ব্যাকআপ পাওয়া যায়। আপকামিং Galaxy S27 ফোনেও এমনটা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
লিক এবং মিডিয়া রিপোর্ট অনুযায়ী Samsung Galaxy S27 ফোনটিতে 25W ফাস্ট ওয়্যারড চার্জিং ফিচার দেওয়া হতে পারে। প্রকাশ্যে আসা লিক সত্য হলে চার্জিং ফিচারের দিক দিয়ে ফোনটিতে আপগ্রেড পাওয়া যাবে। জানিয়ে রাখি আমাদের টেস্টিঙের সময় Galaxy S26 ফোনটি 20% থেকে 100% ফুল চার্জ হতে 72 মিনিট লেগেছিল। এবার চার্জিঙের জন্য 1 ঘন্টার চেয়ে বেশি সময় লাগতে পারে। কোম্পানির পক্ষ থেকে 15W ওয়্যারলেস চার্জিং এবং Wireless PowerShare সাপোর্ট দেওয়া হতে পারে।
Samsung Galaxy S27 ফোনের দাম
বর্তমানে টেক জগতে স্মার্টফোনের দামে যথেষ্ট পরিবর্তন দেখা যাচ্ছে। এই সপ্তাহে প্রকাশ্যে আসা কাউন্টারপয়েন্টের রিপোর্টে বলা হয়েছে 2016 সালের পর এত বছর পর এই বছর অর্থাৎ 2026 তৃতীয় কোয়ার্টারে ভারতে স্মার্টফোন শিপমেন্ট তলানিতে ঠেকেছে। এই ঘটনার পেছনে সবচেয়ে বড় কারণ হল স্মার্টফোনের ক্রমবর্ধমান দাম। আপকামিং Samsung Galaxy S27 সিরিজেও এর প্রভাব পড়বে। গত ফেব্রুয়ারি মাসে 87,999 টাকা প্রাথমিক দামে Samsung Galaxy S26 ফোনটি লঞ্চ করা হয়েছিল। তবে এবার Galaxy S27 ফোনের স্টার্টিং প্রাইস 1 লক্ষ টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে। Samsung Galaxy S27 ফোনের 12GB RAM + 256GB Storage মডেলের দাম 99,999 টাকা রাখা হতে পারে।
