Home টপ সংগ্রহ এবার আর ডেটার জন্য টেনশন করতে হবে না, এই রিচার্জগুলিতে প্রতিদিন পাবেন আনলিমিটেড ইন্টারনেট ডেটা

এবার আর ডেটার জন্য টেনশন করতে হবে না, এই রিচার্জগুলিতে প্রতিদিন পাবেন আনলিমিটেড ইন্টারনেট ডেটা

Vodafone Idea (Vi) ‘Vi Hero Unlimited’ প্ল্যানের অধীনে তিনটি নতুন প্রিপেইড প্ল্যান লঞ্চ করেছে, যার মধ্যে আছে ‘Binge All Night’, আনলিমিটেড ডেটা, উইকএন্ড ডেটা রোলওভার, যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কল সহ একাধিক সুবিধা দেওয়া হয়েছে। ‘Vi Hero Unlimited’-এর অধীনে মোট চারটি প্ল্যান রয়েছে, যার মধ্যে আছে Rs 299, Rs 359, Rs 479 এবং Rs 719 টাকার প্ল্যান। এই রিচার্জ প্ল্যান গুলির মধ্যে আপনারা প্রতিদিন 3GB হাই-স্পিড ডেটা পাবেন, যার ভ্যালিডিটি 84 দিন। এই পোস্টে আপনাদেরকে এই প্ল্যানগুলিতে পাওয়া সুবিধাগুলির কথা জানাবো।

Vi Hero Unlimited প্রিপেইড প্ল্যান

Vi Rs 299 প্রিপেড প্ল্যান : Vi এর 299 টাকার প্রিপেইড প্ল্যানে, ইউজাররা দৈনিক 1.5GB ডেটা, দৈনিক 100টি SMS এবং যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাবেন। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। এছাড়াও, এই প্ল্যানটিতে ইউজাররা আরও কিছু সুবিধা পাবেন,যেমন ‘Binge All Night’, উইকএন্ড ডেটা রোলওভার, Vi TV এবং সিনেমাগুলির অ্যাক্সেস এবং প্রতি মাসে ফ্রি তে 2 GB পর্যন্ত ডেটার ব্যাকআপ পাবেন।

Vi Rs 359 প্রিপেড প্ল্যান : Vi এর 359 টাকার প্রিপেড প্ল্যানে প্রতিদিন 3 জিবি ডেটা, যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড কল, প্রতিদিন 100টি SMS এর সুবিধা দেওয়া হয়েছে, যা 28 দিনের ভ্যালিডিটি সহ আসে। এছাড়াও, এই রিচার্জে Binge All Night’, উইকএন্ড ডেটা রোলওভার,এবং কোনও অতিরিক্ত খরচ ছাড়াই প্রতি মাসে 2GB পর্যন্ত ডেটা ব্যাক আপের মতো সুবিধাগুলিও অফার করে৷

Vi Rs 479 প্রিপেড প্ল্যান : Vi এর 479 টাকার প্রিপেড প্ল্যানে প্রতিদিন 100টি SMS, প্রতিদিন 1.5 GB ডেটা, যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড কল এর সুবিধা দেওয়া হয়েছে। এই প্ল্যানের ভ্যালিডিটি 56 দিন। এছাড়াও, এই প্ল্যানটি ‘Binge All Night’, উইকএন্ড ডেটা রোলওভার, Vi টিভি এবং মুভি এবং কোনও অতিরিক্ত খরচ ছাড়াই প্রতি মাসে 2 জিবি পর্যন্ত ডেটা ব্যাকআপ অফার করে৷

Vi Rs 719 প্রিপেড প্ল্যান : Vi এর 719 টাকার প্রিপেড প্ল্যান সম্পর্কে কথা বললে, এটি প্রতিদিন 100 SMS, দৈনিক 1.5GB ডেটা, আনলিমিটেড কল এবং 84 দিনের ভ্যালিডিটি অফার করে। এছাড়াও, এই প্ল্যানটি ‘Binge All Night’, উইকএন্ড ডেটা রোলওভার, Vi টিভি এবং মুভি, এছাড়াও কোনও অতিরিক্ত খরচ ছাড়াই প্রতি মাসে 2 জিবি পর্যন্ত ডেটা ব্যাকআপ অফার করে৷