Home খবর ভিভো ফ্যানদের জন্য খারাপ খবর! এক লাফে 4000 টাকা বেড়ে গেছে Vivo T5x 5G ফোনের দাম

ভিভো ফ্যানদের জন্য খারাপ খবর! এক লাফে 4000 টাকা বেড়ে গেছে Vivo T5x 5G ফোনের দাম

vivo ভারতের বাজারে তাদের vivo T5 5G স্মার্টফোনটি লঞ্চ করতে চলেছে। এই ফোনটিতে MediaTek Dimensity 7500 Turbo প্রসেসর এবং 7050mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে। আপকামিং ভিভো ফোনটি লঞ্চের আগেই কোম্পানির ‘টি সিরিজের’ vivo T5x ফোনের দাম বেড়ে গেছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির সবকটি ভেরিয়েন্টের দাম অফিসিয়ালি 4,000 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে।

vivo T5x 5G ফোনের দাম

vivo T5x 5G ফোনের 6GB RAM + 128GB Storage ভেরিয়েন্ট 24,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল, বর্তমানে দাম বাড়িয়ে 27,999 টাকা দামে সেল করা হচ্ছে। এই ভেরিয়েন্টের দাম 3,000 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। অন্যদিকে কোম্পানির 8GB RAM সহ 5G ফোনের দাম একবারে 4,000 টাকা বেড়ে গেছে।

8GB RAM সহ 128GB স্টোরেজ অপশন 27,999 টাকা দামে সেল করা হত, এখন এই ভেরিয়েন্টের দাম 30,999 টাকা রাখা হয়েছে। একইসঙ্গে 8GB RAM + 256GB স্টোরেজ অপশনের দাম 30,999 টাকা থেকে বাড়িয়ে 34,999 টাকা হয়ে গেছে। জানিয়ে রাখি ইতিমধ্যেই কোম্পানির ওয়েবসাইটে ফোনটিতে নতুন দাম জারি করা হয়েছে, তবে শপিং সাইট ফ্লিপকার্টে ফোনটি ডিসকাউন্ট সহ সেল করা হচ্ছে।

vivo T5x 5G ফোনের স্পেসিফিকেশন

vivo T5x 5G স্মার্টফোনটিতে 1080 × 2344 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.76 ইঞ্চির ফুলএইচডি + ডিসপ্লে দেওয়া হয়েছে। এই পাঞ্চ-হোল স্টাইল সহ এলসিডি প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 382ppi পিক্সেল ডেনসিটি এবং 1200 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে। কোম্পানির পক্ষ থেকে স্মার্টফোনটিতে ওয়েট টাচ টেকনোলোজি দেওয়া হয়েছে, এর ফলে ভেজা হাতেও ফোনটি ব্যাবহার করা যাবে।

vivo T5x 5G স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 16 এবং OriginOS 6 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য স্মার্টফোনটিতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি 2.0GHz থেকে 2.6GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 7400 Turbo অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী 5G স্মার্টফোনটি 1 মিলিয়ন AnTuTu score স্কোর পেয়েছে। গেমারদের জন্য এই ফোনে 4D Game Vibration এবং Game Voice Changer ফিচার যোগ করা হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য vivo T5x 5G স্মার্টফোনটিতে 7200mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানি জানিয়েছেন ফোনটি একবার ফুল চার্জ করলে 40 ঘন্টা ভিডিও প্লেব্যাক উপভোগ করতে পারবেন। ভিভো নতুন স্মার্টফোনটি 6 বছরের ব্যাটারি হেলথ সহ লঞ্চ করা হয়েছে। একইভাবে ফোনটিতে দ্রুত চার্জ করার জন্য 44W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। একইসঙ্গে vivo T5x 5G স্মার্টফোনটিতে রিভার্স চার্জিং ফিচার রয়েছে, ফলে এটি পাওয়ারব্যাঙ্কের মতো কাজ করে।

ফটোগ্রাফির জন্য vivo T5x 5G স্মার্টফোনটিতে 50 মেগাপিক্সেল ডুয়েল রেয়ার ক্যামেরা এবং সেলফি ও ভিডিও কলের জন্য এতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। vivo T5x 5G স্মার্টফোনটি নিচে পড়ে যাওয়ার পরও সুরক্ষিত রাখার জন্য MIL-STD-810h মিলিটারি গ্রেড সার্টিফিকেশন বডি দেওয়া হয়েছে। জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য IP69+ রেটিং দেওয়া হয়েছে এবং -20 ডিগ্রী ঠাণ্ডা ও 50 ডিগ্রীর মতো গরম থেকেও ফোনটি সুরক্ষিত থাকবে। একইসঙ্গে স্মার্টফোনটিতে ময়েশ্চার ডিটেকশন ফিচার রয়েছে, এটি ফোনটির ভিতরে ধোকা জল বাইরে বেড় করে দিতে সাহায্য করবে।