Vivo একটি নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী 2025 সালের আগামী মাসে অর্থাৎ নভেম্বর মাসে চীনে Vivo S50 এবং Vivo S50 Pro Mini ফোনগুলি লঞ্চ করা হতে পারে। তবে আগে জানা গিয়েছিল আপকামিং S50 Pro Mini ফোনটি মিডিয়াটেক Dimensity 9400 Plus প্রসেসর সহ লঞ্চ করা হবে, তবে এবার প্রকাশ্যে আসা রিপোর্ট অনুযায়ী ফোনটিতে Snapdragon 8 Gen 5 প্রসেসর দেওয়া হবে। একইসঙ্গে ফোনের পারফরমেন্সের সঙ্গে ক্যামেরা এবং ব্যাটারির ক্ষেত্রে পরিবর্তন দেখা যাবে।
DCS (Digital Chat Station) এর বক্তব্য অনুযায়ী Vivo S50 Pro Mini ফোনটিতে 6.3 ইঞ্চির ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 1.5K রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ফোনের ডিজাইন আগের Vivo S30 Pro Mini ফোনের মতো কম্প্যাক্ট রাখা হবে। এর ফলে ফোনটি এক হাতেই ধরা যাবে। এই ফোনের কর্নার পাতলা রাখা হবে এবং লুক প্রিমিয়াম দেখাবে।
Vivo S50 Pro Mini ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। রিপোর্ট অনুযায়ী ফোনটিতে একটি পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকবে, এর ফলে দুর্দান্ত জুম এবং ডিটেইলিং পাওয়া যাবে। এছাড়া ফোনটিতে 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে, যা সেলফি ও ভিডিও কলের এক্সপিরিয়েন্সকে বাড়িয়ে দেবে। ক্যামেরা কোয়ালিটির দিক দিয়ে Vivo বরাবরই শক্তিশালী, আর এই ফোনটি সেই ধাঁরা বজায় রাখবে বলে মনে করা হচ্ছে।
DCS (Digital Chat Station) বক্তব্য অনুযায়ী Vivo S50 Pro Mini ফোনটিতে Vivo X300 ফোনের মতো 6040mAh ব্যাটারি দেওয়া হতে পারে। তাই স্পষ্ট বোঝা যাচ্ছে সারাদিনে হেভি গেমিঙের পরও দারুণ ব্যাকআপ পাওয়া যাবে। একইসঙ্গে ফোনটিতে ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হবে।
রিপোর্ট অনুযায়ী Vivo X300 FE ফোনটি গ্লোবাল মার্কেটে Vivo S50 Pro Mini p ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে লঞ্চ করা হতে পারে। এই ফোনটি 2026 সালের প্রথম কোয়ার্টারে গ্লোবাল বাজারে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। দুটি মডেলের ফিচার প্রায় একইরকম রাখা হবে, শুধুমাত্র নাম ও মার্কেটিং স্ট্র্যাটেজির পরিবর্তন হতে দেখা যাবে।
প্রথমে Vivo এই ফোনটি চীনে লঞ্চ করবে এবং পরে গ্লোবাল ভার্সন হিসাবে Vivo X300 FE নামে অন্যান্য দেশের বাজারে পেশ করবে বলে আশা করা হচ্ছে। এখনও পর্যন্ত ভারতের লঞ্চ সম্পর্কে জানানো হয়নি, তবে কোম্পানির আগের ট্র্যাক রেকর্ড অনুযায়ী এই ফোনটি ভারতীয় বাজারেও পেশ করা হতে পারে বলে মনে করা হচ্ছে।
লিক হওয়া স্পেসিফিকেশন অনুযায়ী Vivo S50 Pro Mini ফোনটি একটি শক্তিশালী এবং কমপ্যাক্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসাবে লঞ্চ করা হবে। ফোনটিতে প্রিমিয়াম ডিসপ্লে, হাই-এন্ড প্রসেসর, দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং দুর্দান্ত ক্যামেরা সেটআপ সহ পেশ করা হবে। যারা কম্প্যাক্ট ফোনে ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স চাইছেন, তাদের জন্য এই ফোনটি একটি ভালো অপশন।
