Vivo অফিসিয়ালি জানিয়ে দিয়েছে কোম্পানি আগামী মাসে তাদের নতুন S50 সিরিজ লঞ্চ করতে চলেছে। চীনের বাজারে এই সিরিজের অধীনে Vivo S50 এবং Vivo S50 Pro Mini স্মার্টফোন পেশ করা হবে। অফিসিয়াল লঞ্চের আগেই এবার টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন সিরিজের S50 Pro Mini ফোনটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন শেয়ার করেছেন। জানিয়ে রাখি কোম্পানির S50 সিরিজের ফোনগুলি ভারত সহ গ্লোবাল মার্কেটে V-সিরিজের অধীনে লঞ্চ করা হবে। তাই আশা করা হচ্ছে এই আপকামিং ফোনগুলি কোম্পানির Vivo V70 সিরিজে পেশ করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক লেটেস্ট লিক সম্পর্কে।
লিক অনুযায়ী, আপকামিং Vivo S50 Pro Mini ফোনে লেটেস্ট Qualcomm Snapdragon 8 Gen 5 চিপসেট দেওয়া হবে। OnePlus Ace 6T ফোনে প্রথম এই প্রসেসর যোগ করা হতে পারে। এরপর Vivo তাদের ফোনে এই চিপসেট ব্যাবহার করবে।
Vivo S50 Pro Mini ফোনে 6.3 ইঞ্চির ফ্ল্যাট ডিসপ্লে থাকতে পারে। কম্প্যাক্ট সাইজ সত্ত্বেও এই আপকামিং ফোনে 6500mAh ব্যাটারি দেওয়া হতে পারে। সাধারণত ফ্ল্যাগশিপ স্মার্টফোনে এই ধরনের বড় ব্যাটারি যোগ করা হয়ে থাকে।
ক্যামেরা ডিজাইনের দিক থেকেও এই ফোনে বড়সড় পরিবর্তন দেখা যাবে। টিপস্টার জানিয়েছেন Vivo S50 Pro Mini ফোনে হরাইজন্টাল ক্যামেরা সেটআপ থাকবে। এই সেটআপে 50MP Sony IMX9 সিরিজের প্রাইমারি সেন্সর এবং 50MP IMX882 পেরিস্কোপ লেন্স দেওয়া হতে পারে। ফলে এই ফোনটিতে প্রিমিয়াম ক্যামেরা এক্সপেরিয়েন্স পাওয়া যেতে পারে। আরও জানা গেছে এই ফোনে আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং IP68 ও IP69 রেটিং যোগ করা হবে।
টিপস্টার জানিয়েছেন Vivo S50 এবং Vivo S50 Pro Mini ফোনে মেটাল ফ্রেম ও পেরিস্কোপ লেন্স থাকতে পারে। কোম্পানির পক্ষ থেকে আগেই জানানো হয়েছে এই সিরিজের ফোনগুলিতে LPDDR5X RAM (9600Mbps স্পীড) এবং UFS 4.1 স্টোরেজ দেওয়া হবে।
এই আপকামিং সিরিজের ভ্যানিলা মডেল অর্থাৎ Vivo S50 ফোনে 6.59 ইঞ্চির OLED ডিসপ্লে যোগ করা হতে পারে। এই স্ক্রিন 1.5K রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। সিরিজের দুটি ফোনেই 90W ফাস্ট চার্জিং ফিচার থাকতে পারে।
যারা কম্প্যাক্ট ডিজাইনের ফোনে প্রিমিয়াম পারফরমেন্স খুঁজছেন তাদের জন্য Vivo S50 Pro Mini ফোনটি দারুণ অপশন। এর সঙ্গে এই ফোনে বড় ব্যাটারি, পেরিস্কোপ লেন্স এবং সুন্দর চিপসেট পাওয়া যাবে। Vivo S50 সিরিজের ফোনগুলিকে আপকামিং Oppo Reno 15 সিরিজ, OnePlus Ace 6T এবং Realme Neo 8 ফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে হতে পারে।
যেসব ইউজাররা আগামী কয়েক মাসের মধ্যে একটি কম্প্যাক্ট স্মার্টফোন কিনতে চাইছেন তাদের জন্য Vivo S50 Pro Mini ফোনটি সেরা বিকল্প হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। খুব তাড়াতাড়ি এই ফোনটি সম্পর্কে আরও তথ্য জানা যাবে।











