বেশ কিছু দিন ধরে চীনের বিখ্যাত স্মার্টফোন কোম্পানি ভিভোর আপকামিং Vivo S9 সিরিজ সম্পর্কে বিভিন্ন রিপোর্ট ও লিক পাওয়া যাচ্ছে। এবার জানা গেছে কোম্পানি আগামী 3 মার্চ তাদের Vivo S9 সিরিজ পেশ করবে। একই দিনে Vivo S9 এর পাশাপাশি ফোনটির লাইট ভেরিয়েন্ট হিসেবে Vivo S9e নামের স্মার্টফোনও লঞ্চ করা হতে পারে। লঞ্চের আগেই আবার ফোনদুটির স্পেসিফিকেশন লিক হয়ে গেছে। যদিও কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত লঞ্চ ডেট ছাড়া অন্য কোনো তথ্য জানা যায়নি।
আরও পড়ুন: 5G নয় 4G নেটওয়ার্কের সঙ্গে ভারতে আসছে POCO X3 Pro, জেনে নিন মার্চের কোন দিন লঞ্চ
কবে হবে লঞ্চ?
চাইনিজ মাইক্রোব্লগিং ওয়েবসাইট ওয়েইবোতে দেওয়া কোম্পানির তথ্য অনুযায়ী আগামী 3 মার্চ ভারতীয় সময় সন্ধ্যা 7:30 এর সময় Vivo S9 ফোনটি পেশ করা হবে। এত দিনে অনেকগুলি সার্টিফিকেশন ও বেঞ্চমার্কিং সাইটে এই ফোনটি স্পট করা হয়েছে।
Vivo S9 এর স্পেসিফিকেশন
এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী Vivo S9 এ 120 হার্টস রিফ্রেশরেটযুক্ত 6.44 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হবে। উল্লেখ্য এই ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 1100 চিপসেট থাকবে। এছাড়া এই ফোনে 8 জিবি ও 12 জিবি র্যাম দেওয়া হতে পারে।
আরও পড়ুন: 8GB র্যামের সঙ্গে ওয়েবসাইটে লিস্টেড হল আপকামিং লো বাজেট স্মার্টফোন, শীঘ্রই আসছে মার্কেটে
এই ফোনে অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সঙ্গে ফানটাচ ওএস ও 4,000 এমএএইচের ব্যাটারী দেওয়া হতে পারে। এই ফোনের ব্যাটারী 33 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজির সঙ্গে পেশ করা হবে বলে মনে করা হচ্ছে। ফোটোগ্রাফির জন্য Vivo S9 এ 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের সঙ্গে একটি 8 মেগাপিক্সেলের ও একটি 2 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে। এই ফোনে 44 মেগাপিক্সেল ও 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে।
Vivo S9e এর স্পেসিফিকেশন
শোনা যাচ্ছে কোম্পানি তাদের এই আপকামিং সিরিজে একটি সস্তা স্মার্টফোন Vivo S9e নামে পেশ করা হবে এবং এতে মিডিয়াটেক ডায়মেনসিটি 820 চিপসেট দেওয়া হতে পারে। আশা করা হচ্ছে এই ফোনে 6.44 ইঞ্চির এমোলেড ডিসপ্লে দেওয়া হবে। এই ডিসপ্লে 90 হার্টস রিফ্রেশরেটে কাজ করতে পারে। ফোটোগ্রাফির জন্য এতে 32 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সরসহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এই ফোনেও পাওয়ার ব্যাকআপের জন্য ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,000 এমএএইচের ব্যাটারী থাকতে পারে।
Vivo S9e এর দাম
কয়েক দিন আগেই আর্সেনাল নামে পরিচিত চীনের এক টিপস্টার Vivo S9e সম্পর্কে জানিয়েছিলেন। তিনি জানিয়েছেন, Vivo S9e এর 8 জিবি র্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম CNY 2,298 (প্রায় 25,700 টাকা) এবং 8 জিবি র্যামের সঙ্গে 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম CNY 2,598 (প্রায় 29,000 টাকা) রাখা হতে পারে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
