পোকো সম্পর্কে দীর্ঘদিন ধরে বিভিন্ন খবর পাওয়ার পর কোম্পানি তাদের পোকো এক্স3 ফোনটির প্রো ভার্সনে কাজ করছে যা POCO X3 Pro নামে পেশ করা হবে। এখনও পর্যন্ত বেশ কয়েকটি সার্টিফিকেশন সাইটে এই ফোনটি স্পট করা গেছে, ফলে স্পষ্ট বোঝা যাচ্ছে শীঘ্রই ফোনটি লঞ্চ করা হবে। যদিও কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি এখনও পর্যন্ত POCO X3 Pro সম্পর্কে কিছু জানা যায়নি। এবার শোনা গেছে আগামী মার্চ মাসে ভারতে ফোনটি 5জি নয় বরং শুধুমাত্র 4জি ভেরিয়েন্টে পেশ করা হবে।
কবে হবে লঞ্চ?
টিপস্টার Debayan Roy টুইট করে জানিয়েছেন ভারতে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে POCO X3 Pro পেশ করা হবে। টিপস্টার ফোন লঞ্চের সঠিক তারিখ জানাতে পারেননি, ধারণা করা হচ্ছে মার্চের প্রথম সপ্তাহের শেষের দিকে বা দ্বিতীয় সপ্তাহে মার্কেটে ফোনটি দেখা যাবে এবং সবচেয়ে বড় কথা ফোনটি হাতে পেতে কোম্পানির ভারতীয় ফ্যানদের খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না। কোম্পানি আগামী কয়েক দিনের মধ্যে POCO X3 Pro এর লঞ্চ ডেট ঘোষণা করে দিতে পারে। তবে আমরা এখনই এবিষয়ে নিশ্চিতভাবে কিছু বলতে পারছি না।
? Exclusive ? – Totally ,Totally & Totally confirmed that –
?Poco X3 Pro is launching in
India on ?1st / 2nd week of March.
???In case you don’t know – it’s a 4G Device .
?ReTweet will be Amazing ❤️??? pic.twitter.com/A7wKpKbVkL
— Gadgetsdata(Debayan Roy) (@Gadgetsdata) February 18, 2021
এর আগে কোম্পানি গত বছরের সেপ্টেম্বর মাসে POCO X3 ফোনটি লঞ্চ করেছিল। অন্যদিকে কয়েক দিন আগেই ভারতের বিআইএস সার্টিফিকেশন সাইটে POCO X3 Pro ফোনটি দেখা গেছে। ফলে আশা করা হচ্ছে ভারতের মার্কেটে খুব তাড়াতাড়ি ফোনটি লঞ্চ করে দেওয়া হবে।
আরও পড়ুন: 4 মার্চ লঞ্চ হবে রিয়েলমির শক্তিশালী ফোন Realme GT 5G, জানাল কোম্পানি
স্পেসিফিকেশন
এখনও পর্যন্ত POCO X3 Pro এর স্পেসিফিকেশন রীতিমতো রহস্যে ঘিরে রয়েছে। টিপস্টার টুইটের মাধ্যমে জানিয়েছেন ফোনটি 5জি সাপোর্টেড হবে না। বলা যেতে পারে ভারতে 5জি স্মার্টফোন লঞ্চের পর পোকো বুঝে গেছে দেশে 5জি পরিষেবা চালু না হওয়া পর্যন্ত 5জি ডিভাইস লঞ্চ করার কোনো মানে হয় না। আশা করা হচ্ছে ফোনটি POCO X3 এর তুলনায় শক্তিশালী ইন্টারনাল ফিচারের সঙ্গে পেশ করা হবে।
এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী POCO X3 Pro ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 855 চিপসেটের সঙ্গে লঞ্চ করা হতে পারে। এছাড়া এই ফোনে 48 মেগাপিক্সেলের কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে।
আরও পড়ুন: লঞ্চের আগেই চলে এল 8GB র্যামযুক্ত OPPO Find X3 এর স্পেসিফিকেশন, জেনে নিন এর বিশেষত্ব
POCO X3
মনে করিয়ে দিই POCO X3 ফোনটি 120 হার্টস রিফ্রেশরেটযুক্ত 6.67 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছিল। এই ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 732জি চিপসেটে রান করে এবং এতে 8 জিবি র্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে। POCO X3 তে ফোটোগ্রাফির জন্য 64 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সিস্টেম এবং সেলফির জন্য 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000 এমএএইচের ব্যাটারী আছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









