Home খবর Exclusive: MediaTek Dimensity 6300 সহ ভারতে আসতে চলেছে Vivo T3 Lite, জেনে নিন দাম

Exclusive: MediaTek Dimensity 6300 সহ ভারতে আসতে চলেছে Vivo T3 Lite, জেনে নিন দাম

ভিভো এই বছর প্রথমের দিকে মার্চ মাসে ভারতীয় বাজারে মিড বাজেট রেঞ্জে 19,999 টাকা দামের Vivo T3 5G ফোন লঞ্চ করেছিল। কোম্পানি শীঘ্রই ভারতে T3 ফোনের ‘লাইট’ ভার্সন নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে। এই আপকামিং T3 ফোনটি এখনও পর্যন্ত কোম্পানির সবচেয়ে সস্তা স্মার্টফোন হতে চলেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই আপকামিং ফোনের ভারতীয় লঞ্চ এবং গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে।

Vivo T3 Lite এর ভারতীয় লঞ্চ

আগামী জুন মাসের শেষের দিকে এই ফোনের লঞ্চ করা হবে, তাই শীঘ্রই কোম্পানির পক্ষ থেকে Vivo T3 Lite 5G ফোন সম্পর্কে অফিসিয়ালি জানানো হবে বলে আশা করা হচ্ছে। যেহেতু Vivo T3 Lite 5G ফোনটি Vivo T3 ফোনটির মতো হবে তাই আশা করা হচ্ছে এই দুটি ফোনে কিছু মিল থাকবে। Vivo T3 5G ফোনে পাঞ্চ-হোল ডিসপ্লে এবং প্যাটানযুক্ত ব্যাক প্যানেলে কার্ভ এজ রয়েছে। ফোনটি একটি বাজেট স্মার্টফোন হওয়ার ফলে এতে নচ ডিসপ্লে থাকতে পারে, তবে এটা শুধুই সম্ভাবনা। Vivo T3 ফোনের মতোই লাইট মডেলও দুটি কালার অপশনে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।

5G ছাড়াও এই Vivo T3 Lite ফোন আরও দুর্দান্ত স্পেসিফিকেশন দেওয়া হতে পারে বলে আশা করা হচ্ছে। আগের লঞ্চ হওয়া T3 ফোনের রিভিউ অনুযায়ী ভারতে 20,000 টাকার কম দামে সবচেয়ে ভালো পারফরমেন্সের একটি ফোন। এই ফোনটি 120Hz AMOLED ডিসপ্লে, মিডিয়াটেক ডায়মেনশন 7200 5G SoC এবং 256GB পর্যন্ত স্টোরেজ সহ লঞ্চ করা হয়েছিল। Vivo T3 ফোনে 50MP প্রাইমারি ক্যামেরা এবং 16MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এই ফোনে 44W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।