Home খবর 2,000 টাকা বাড়ানো হল Vivo T4 Lite 5G ফোনের দাম, জেনে নিন স্মার্টফোনটির দাম এবং ফিচার

2,000 টাকা বাড়ানো হল Vivo T4 Lite 5G ফোনের দাম, জেনে নিন স্মার্টফোনটির দাম এবং ফিচার

ভারতে Vivo এর পক্ষ থেকে তাদের বাজেট 5G সেগমেন্টে Vivo T4 Lite 5G স্মার্টফোনের দাম বাড়ানো হয়েছে। কোম্পানির ফোনটির সমস্ত ভেরিয়েন্টের দাম বেড়ে গেছে। 2026 সালের 16 মার্চ থেকে Vivo T4 Lite 5G ফোনটি নতুন দাম জারি করা হয়েছে। অর্থাৎ বর্তমানে এই ফোনটি কেনার জন্য আগের তুলনায় 2,000 টাকা বেশি খরচ করতে হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo T4 Lite 5G ফোনের নতুন দাম এবং ফিচারের ডিটেইলস সম্পর্কে।

Vivo T4 Lite 5G ফোনটির 4GB + 64GB ভেরিয়েন্টের দাম আগে  10,999 টাকা ছিল, বর্তমানে ফোনটির দাম বাড়িয়ে 12,999 টাকা হয়ে গেছে। অন্যদিকে 4GB + 128GB স্টোরেজ অপশন 11,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল, এবার 13,999 টাকা দামে কেনা যাবে। ফোনটির 6GB + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 12,999 টাকা থেকে বাড়িয়ে 14,999 টাকা করে দেওয়া হয়েছে। একইসঙ্গে টপ ভেরিয়েন্ট 8GB + 256GB স্টোরেজ অপশনের দাম 14,999 টাকা ছিল, বর্তমানে দাম বাড়িয়ে 16,999 টাকা দামে সেল করা হচ্ছে।

Vivo T4 Lite 5G ফোনটির প্রতিটি স্টোরেজ অপশনের দাম প্রায় 2,000 টাকা পর্যন্ত বেড়ে গেছে। আপাতত নতুন দাম জারি করা হয়েছে এবং রিটেইল চ্যানেলগুলিতে আপডেট করা হচ্ছে। এখনও পর্যন্ত Vivo এর পক্ষ থেকে ফোনের সমস্ত ভেরিয়েন্টের দাম বাড়ানোর কারণ হিসাবে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। তবে সাপ্লাই চেনের বৃদ্ধি, কম্পোনেন্টর দাম এবং বর্তমান বাজার কন্ডিশনের উপর নির্ভর করে এই ফোনের দাম বাড়ানো হয়ে বলে মনে করা হচ্ছে। এর আগেও ভারতের বিভিন্ন কোম্পানি  তাদের ফোনের দাম বাড়িয়েছিল। মূল্যবৃদ্ধির পড়ে আর ইউজাররা Vivo T4 Lite 5G ফোনটি কতটা পছন্দ করবেন তা দেখার।

Vivo T4 Lite 5G স্মার্টফোনটিতে 6.74 ইঞ্চির এইচডি + ডিসপ্লে দেওয়া হয়েছে। এই এলসিডি প্যানেলে দিয়ে তৈরি ওয়াটারড্রপ নচ স্টাইল সহ স্ক্রিন 90 হার্টস রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য Vivo T4 Lite 5G স্মার্টফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই স্মার্টফোনে 50 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা এবং সেলফি ও ভিডিও কলের জন্য 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

প্রসেসিঙের জন্য Vivo T4 Lite 5G স্মার্টফোনটিতে মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এটি দৈনন্দিন ব্যাবহার এবং 5G কানেক্টিভিটির ভালো বলে মনে করা হচ্ছে। Vivo T4 Lite 5G স্মার্টফোনটিতে 8GB RAM এবং 256GB স্টোরেজ অপশন রয়েছে, একইসঙ্গে ফোনটিতে 8GB এক্সপেন্ডেবল RAM ফিচার দেওয়া হয়েছে। এর ফলে মাল্টিটাস্কিং উপভোগ করা যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য Vivo T4 Lite 5G স্মার্টফোনটিতে 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড শক্তিশালী 6,000এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই বড় ব্যাটারি সহ ফোনটি দীর্ঘক্ষণ পর্যন্ত ব্যাবহারের জন্য যথেষ্ট ভালো হবে।

যারা Vivo T4 Lite 5G ফোনটি কেনার কথা ভাবছেন, তাঁরা এই ফোনের বিকল্প হিসাবে Redmi Note 14 SE, realme 15 Lite এবং Lava Play Ultra ফোনগুলিও কিনতে পারেন। এই ফোনগুলিতে অসাধারণ চিপসেট সহ দারুণ পারফরমেন্স পাওয়া যায়। এই ফোনগুলির দাম Vivo T4 Lite 5G ফোনের মতো হবে।