Home খবর ভিভো লঞ্চ করতে চলেছে নতুন vivo T6 Lite স্মার্টফোন, প্রকাশ্যে এল ডিটেইলস

ভিভো লঞ্চ করতে চলেছে নতুন vivo T6 Lite স্মার্টফোন, প্রকাশ্যে এল ডিটেইলস

ভিভো তাদের ‘vivo T5 সিরিজের’ অধীনে ভারতের বাজারে 5টি স্মার্টফোন লঞ্চ করেছিল। এই সিরিজে vivo T5, T5e, T5 Lite 44W, T5x এবং vivo T5 Pro স্মার্টফোন রয়েছে। এবার কোম্পানি তাদের ‘vivo T6’ সিরিজের ওপর কাজ শুরু করে দিয়েছে। সম্প্রতি প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী সার্টিফিকেশন সাইটে আপকামিং vivo T6 Lite ফোনটি লিস্টেড হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক vivo T6 Lite স্মার্টফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।

vivo T6 Lite 5G ফোনের ডিটেইলস

Bluetooth SIG সার্টিফিকেশন সাইটে vivo T6 Lite 5G ফোনটি দেখা গেছে। এই ওয়েবসাইটে ফোনটি V2647 মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে। ব্লুটুথ এসআইজি লিস্টিঙের মাধ্যমে ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন সংক্রান্ত তথ্য জানা যায়নি। তবে ফোনের মার্কেটিং নাম vivo T6 Lite 5G হবে বলে জানা গেছে। অর্থাৎ ব্লুটুথ এসআইজি লিস্টিং দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে শীঘ্রই স্মার্টফোনটি বাজারে লঞ্চ করা হবে।

vivo T5 Lite 5G ফোনের দাম এবং স্পেসিফিকেশন

vivo T5 Lite 5G ফোনের প্রাথমিক দাম 17,999 টাকা রাখা হয়েছে এবং এটি ফোনের 4GB RAM + 64GB Storage অপশনের দাম। অন্যদিকে ফোনটির 6GB RAM + 256GB Storage স্টোরেজ অপশন 26,999 টাকা দামে সেল করা হয়। এই ফোনটি MediaTek Dimensity 6300 প্রসেসর সহ কাজ করে এবং আমাদের টেস্টিঙে AnTuTu Score 5,75,705 পেয়েছে।

Extended RAM টেকনোলজির দৌলতে ফোনটির Physical RAM এর সঙ্গে Virtual RAM যোগ করে মোট 12GB RAM এর পারফরমেন্স উপভোগ করা যাবে। vivo T5 Lite 5G ফোনে MIL‑STD‑810H মিলিটারি গ্ৰেড সার্টিফিকেশন সহ বডি দেওয়া হয়েছে। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP65 রেটিং যোগ করা হয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এই ফোনে Wi-Fi ও Bluetooth 5.4 সহ OTG এবং FM রেডিও রয়েছে।

এই ফোনে 6,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। vivo T5 Lite 5G ফোনটিতে 5 বছর পর্যন্ত ব্যাটারি হেল্থ বজায় থাকবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফুল চার্জে এই ফোনে 23 ঘন্টা পর্যন্ত ইউটিউব বা 20 ঘন্টা পর্যন্ত ইন্সটাগ্রাম ব্যাবহার করা যাবে। আমাদের টেস্টে এই ফোনটির PCMark battery বেঞ্চমার্ক স্কোর ছিল 18 ঘন্টা, 11 মিনিট। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 44W FlashCharge ফিচার দেওয়া হয়েছে।

vivo T5 Lite 5G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি Sony IMX852 সেন্সর এবং সেকেন্ডারি AI লেন্স যোগ করা হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 5MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

vivo T5 Lite 5G ফোনে 1600 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.74-ইঞ্চির HD+ ডিসপ্লে যোগ করা হয়েছে। ওয়াটার ড্রপ নচ স্টাইলের এই স্ক্রিন LCD প্যানেল দিয়ে তৈরি এবং এটি 120Hz রিফ্রেশ রেট ও 1200nits ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনে Greasy-Hand এবং Wet-Hand ফিচার রয়েছে, ফলে ভেজা বা পিচ্ছিল হাতেও ফোনটি অনায়াসে ব্যাবহার করা যাবে।