চীনের মোবাইল কোম্পানি ভিভো সম্পর্কে কিছু দিন আগে খবর পাওয়া গিয়েছিল কোম্পানি তাদের ‘ভি’ সিরিজে নতুন ফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে এবং এই স্মার্টফোন Vivo V20 (2021) নামে পেশ করা হবে। অফিসিয়াল লঞ্চের আগে ফোনটি গুগল প্লে কনসোলে স্পট করা হয়েছে এবং সেখান থেকে ফোনটির কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কেও জানা গিয়েছিল। এবার এই ফোনটি কোনো অফিসিয়াল ঘোষণা ছাড়াই ই-কমার্স ওয়েবসাইট আমাজন ইন্ডিয়াতে সেলের জন্য লিস্টেড করে দেওয়া হয়েছে। এই ফোনটি লঞ্চের আগে কোম্পানি গত অক্টোবর মাসে ভারতে Vivo V20 ও Vivo V20 SE ফোনদুটি লঞ্চ করেছিল।
Vivo V20 (2021) ও Vivo V20 এর পার্থক্য
Vivo V20 (2021) ফোনটি লুকের দিক থেকে হুবহু Vivo V20 মতোই। উভয় ফোনের পার্থক্য শুধুমাত্র প্রসেসরের দিক থেকে। Vivo V20 (2021) মডেলে কোম্পানি কোয়ালকম স্ন্যাপড্রাগন 730জি চিপসেট যোগ করেছে। অন্যদিকে কোম্পানির Vivo V20 তে স্ন্যাপড্রাগন 720জি এসওসি ছিল। এছাড়া স্টোরেজের দিক থেকেও উভয় ফোনে পার্থক্য আছে। Vivo V20 ফোনটিতে 8 জিবি র্যামের সঙ্গে 128 জিবি মেমরি ও 8 জিবি র্যামের সঙ্গে 256 জিবি মেমরি ভেরিয়েন্টে পেশ করা হয়েছিল। অন্যদিকে Vivo V20 (2021) ফোনটি 8 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজসহ একটি মাত্র ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। লুকের দিক থেকে দুটি ফোনই এক রকম দেখতে।
Vivo V20 (2021) এর লুক ও ডিজাইন
এই ফোনটি ওয়াটারড্রপ নচ ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে এবং এর ডিসপ্লের তিন দিক বেজল লেস ও নিচের দিকে চওড়া চিন পার্ট আছে। এই ফোনের নিচের প্যানেলে ইউএসবি টাইপ সি পোর্টের সঙ্গে স্পীকার গ্ৰিল অবস্থিত। Vivo V20 (2021) এর ব্যাক প্যানেলে ওপরের ডানদিকে একটি বড় ও দুটি ছোট সেন্সরসহ স্কোয়ার শেপে রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনটির ডানদিকের প্যানেলে ভলিউম রকার ও পাওয়ার বাটন আছে।
ক্যামেরার কামাল
এই ফোনে সেলফি ও ভিডিও কলের জন্য এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 44 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে। এটি একটি আই অটোফোকাস লেন্স এবং এটি ডিসপ্লের ওপরের ওয়াটারড্রপ নচে অবস্থিত। ফোটোগ্ৰাফির জন্য Vivo V20 (2021) এর ব্যাক প্যানেলে ওপরের ডানদিকে স্কোয়ার শেপে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ আছে এবং এর মধ্যে একটি বড় সেন্সরের সঙ্গে দুটি ছোট সেন্সর দেওয়া হয়েছে। এই সেটআপে এফ/1.89 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আছে যা বোকে এফেক্ট ও মোনো শট নিতে সক্ষম এবং এতে এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের মোনোক্রোম লেন্স দেওয়া হয়েছে।
স্পেসিফিকেশন
কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে এবং এর স্ক্রিন টু বডি রেশিও 90.12 শতাংশ। Vivo V20 (2021) ফোনটিতে 1080 × 2400 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.44 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে আছে। এই ডিসপ্লেতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যোগ করা হয়েছে। ফোনটির স্ক্রিনের সুরক্ষার জন্য এতে কর্নিং গোরিলা গ্লাস 3 ব্যবহার করা হয়েছে।
Vivo V20 (2021) ফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সঙ্গে ফনটাচ ওএস 11 এ কাজ করে। একইভাবে প্রসেসিঙের জন্য এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 730জি চিপসেট যোগ করা হয়েছে। Vivo V20 একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। 3.5 এমএম হেডফোন ও অন্যান্য বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে সিকিউরিটির জন্য এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ও ফেস আনলক ফিচার যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 33 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজিযুক্ত 4,000 এমএএইচের ব্যাটারী আছে।
দাম
কোম্পানির পক্ষ থেকে তাদের নতুন Vivo V20 (2021) ফোনটি 8 জিবি র্যামসহ 128 জিবি মেমরি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনটি আমাজন ইন্ডিয়াতে 24,990 টাকার বিনিময়ে সেল করা হচ্ছে। এই ফোনটি Sunset Melody ও Midnight Jazz কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন












