চাইনিজ স্মার্টফোন কোম্পানি ভিভো তাদের ভারতীয় ফ্যানদের খুশি করার জন্য তাদের Vivo V20 SE ফোনটির দাম কমিয়ে দিয়েছে। কোম্পানি জানিয়েছে Vivo V20 SE ফোনটি এখন আগের চেয়ে 1,000 টাকা কম দামে কেনা যাবে। আরও আছে, ফোন কেনার সময় এইচডিএফসি ব্যাঙ্কের কার্ডে 2,000 টাকার ক্যাশব্যাকও পাওয়া যাবে। গত বছর নভেম্বর মাসে কোম্পানির ‘ভিভো ভি20’ সিরিজে পেশ করা এই ফোনটির অন্যতম উল্লেখযোগ্য ফিচার হল এই ফোনের নাইট মোড সাপোর্টেড 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। চলুন জেনে নেওয়া যাক ফোনটির নতুন দাম সম্পর্কে।
নতুন দাম
Vivo V20 SE ফোনটি 8 জিবি র্যাম ও 128 জিবি মেমরিসহ 20,990 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। এবার 1,000 টাকা প্রাইস কাটের পর ফোনটি 19,990 টাকা দামে সেল করা হচ্ছে। ফোনটির এই দাম কমানোর কথা স্বয়ং Vivo CEO Jerome Chen তাঁর ফেসবুকের মাধ্যমে শেয়ার করেছেন। এই ফোনটি এক্কামরীন গ্ৰীন ও গ্ৰ্যাভিটি ব্ল্যাক কালার ভেরিয়েন্টে সেল করা হয়।
স্পেসিফিকেশন
কোম্পানির পক্ষ থেকে Vivo V20 SE ফোনটি 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে এবং এর স্ক্রিন টু বডি রেশিও 90.12 শতাংশ। এতে 1080 × 2400 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.44 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে যা 60 হার্টস রিফ্রেসরেটে কাজ করে। ফোনটির স্ক্রিন সুরক্ষিত রাখার জন্য এতে কর্নিং গোরিলা গ্লাস 3 ব্যবহার করা হয়েছে।
আরও পড়ুন: দাম কমল Samsung Galaxy M31s এর, জেনে নিন নতুন দাম
Vivo V20 SE ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে ফনটাচ ওএস 11 এ কাজ করে। একইভাবে প্রসেসিঙের জন্য এতে 11 ন্যানোমিটার ফেব্রিকেশনযুক্ত অক্টাকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 665 চিপসেট দেওয়া হয়েছে। মালয়েশিয়ার মার্কেটে ফোনটি 8 জিবি র্যাম ও 128 জিবি ইন্টারনাল মেমরিসহ লঞ্চ করা হয়েছে।
ফোটোগ্রাফির জন্য Vivo V20 SE তে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে এলইডি ফ্ল্যাশের সঙ্গে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেলের বোকে লেন্স আছে। একইভাবে ফোনটির ফ্রন্ট প্যানেলে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।
Vivo V20 SE একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। বিভিন্ন বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে এতে 3.5 এমএম হেডফোন জ্যাক দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনটিতে 33 ওয়াট ফ্ল্যাশ চার্জ টেকনিকযুক্ত 4,100 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
