অবশেষে আজ রিয়েলমির ‘নারজো 30′ সিরিজের অপেক্ষা শেষ হল। কোম্পানির পক্ষ থেকে এই সিরিজে Realme Narzo 30A এবং Realme Narzo 30 Pro 5G নামের দুটি স্মার্টফোন পেশ করা হয়েছে। স্মার্টফোন ছাড়াও আজ কোম্পানি তাদের ইভেন্টে Realne Buds Air 2 TWS এবং তাদের প্রথম মোশান অ্যাক্টিভেটেড নাইট লাইট লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে তাদের এই নতুন স্মার্টফোন সিরিজ :রিয়েলমি নারজো 20’ সিরিজের আপগ্ৰেডেড ভার্সন হিসেবে মার্কেটে আনা হয়েছে। এই সিরিজের দুটি ফোনের মধ্যে Realme Narzo 30 Pro 5G ফোনটি বেশি শক্তিশালী। এই আর্টিকলে আমরা এই ফোনটির দাম, ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে কথা বলব।
লুক
কোম্পানির পক্ষ থেকে Realme Narzo 30 Pro 5G ফোনটি পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। ডিসপ্লের ওপরের বাঁদিকের কোণায় সেলফি ক্যামেরাসহ এই পাঞ্চ হোল কাটআউট অবস্থিত। পাঞ্চ হোল থাকায় ডিসপ্লের তিন দিক বেজল লেস। তবে নিচের দিকে অল্প চিন পার্ট আছে। Realme Narzo 30 Pro 5G এর সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে রেক্ট্যাঙ্গুলার শেপে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনের নিচের প্যানেলে 3.5 এমএম হেডফোন জ্যাক, টাইপ সি পোর্ট ও স্পীকার গ্ৰিল রয়েছে। লুকের দিক থেকে এই ফোনটি রিয়েলমির অন্যান্য পুরোনো ফোনের মতোই।

রয়েছে 5G প্রসেসর
এই ফোনের সবচেয়ে উল্লেখযোগ্য ফিচার এর 5জি কানেক্টিভিটি। কোম্পানি এতে মিডিয়াটেক Dimensity 800U 5G চিপসেট যোগ করেছে। এই মিডিয়াটেক চিপসেট 5জি আল্ট্রাসেভ টেকনোলজিযুক্ত। এই চিপসেট 2.3GBps পর্যন্ত ডাউনলোড স্পীড দিতে সক্ষম। এটি 7 ন্যানোমিটার টেকনিকে তৈরি করা হয়েছে। এই চিপসেটে 2.4 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত দুটি আর্ম কর্টেক্স-এ76 প্রসেসর সম্মিলিত একটি অক্টাকোর সিপিইউ আছে।
অসাধারণ ডিসপ্লে
Realme Narzo 30 Pro 5G তে 1080 × 2400 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.5 ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে দেওয়া হয়েছে যা ডিসপ্লে 120 হার্টস রিফ্রেশরেট, 180 হার্টস টাচ স্যাম্পেলিং রেট ও 405 পিপিআই পিক্সেল ডেনসিটিযুক্ত। এই ফোনের স্ক্রিন টু বডি রেলিও 90.5 শতাংশ।
ক্যামেরার কামাল
ফোটোগ্রাফির জন্য Realme Narzo 30 Pro 5G তে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের 6P লেন্স আছে। এর সঙ্গে এই ফোনে একটি এফ/2.3 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও একটি এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। একইভাবে ভিডিও কল ও সেলফির জন্য এতে এফ/2.1 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর আছে।
রেয়ার ক্যামেরায় ফোটোগ্রাফি ফাংশন হিসেবে আল্ট্রা 48MP মোড, সুপার নাইটস্কেপ মোড, নাইট ফিল্টার্স, ক্রোমা বুস্ট, প্যানোরামিক ভিউ, এক্সপার্ট, টাইম ল্যাপ্স, এইচডিআর, আল্ট্রা ওয়াইড, আল্ট্রা ম্যাক্রো, এআই সীন রিকগনিশন, এআই বিউটি, ফিল্টার, স্লো মোশান ও বোকে এফেক্ট কন্ট্রোল আছে। এছাড়া ফ্রন্ট প্যানেলে পোর্ট্রেট মোড, টাইম ল্যাপ্স, প্যানোরামিক ভিউ, এআই বিউটি মোড, এইচডিআর, ফেস রিকগনিশন, ফিল্টার, সুপার নাইটস্কেপ ও বোকে এফেক্ট কন্ট্রোল আছে।
ব্যাটারী ও কানেক্টিভিটি
পাওয়ার ব্যাকআপের জন্য কোম্পানির এই নতুন 5জি ফোনে 30 ওয়াট ডার্ট চার্জ টেকনোলজিযুক্ত 5,000 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই নতুন 30 ওয়াট ডার্ট চার্জ টেকনোলজির সাহায্যে 5,000 এমএএইচের ব্যাটারী মাত্র 65 মিনিটে 100% চার্জ করা যায় এবং 25 মিনিটের মধ্যে এটি 50% চার্জ হয়ে যায়।
আরও পড়ুন: গীকবেঞ্চে লিস্টেড হল Redmi K40, শক্তিশালী প্রসেসর ও বড় ব্যাটারীর সঙ্গে 25 ফেব্রুয়ারি হবে লঞ্চ
এই ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে Realme UI তে কাজ করে। কোম্পানি জানিয়েছে, শীঘ্রই এই ফোনটি Realme UI 2.0 তে আপডেট করে দেওয়া হবে। কানেক্টিভিটি ফিচার হিসেবে এতে 5G + 5G ডুয়েল সিম ডুয়েল স্ট্যান্ডবাই, 2.4/5 গিগাহার্টস, 802.11 a/b/g/n/ac, ব্লুটুথ 5.1 ও GPS/AGPS/GLONAS/GALILEO আছে।
ভেরিয়েন্ট ও দাম
Realme Narzo 30 Pro 5G ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 6 জিবি র্যামের সঙ্গে 64 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে এবং এর দাম রাখা হয়েছে 16,999 টাকা। একইভাবে ফোনটির দ্বিতীয় ভেরিয়েন্ট 19,999 টাকা দামে 8 জিবি র্যাম ও 128 জিবি মেমরিসহ লঞ্চ করা হয়েছে। আগামী 4 মার্চ দুপুর 12টার সময় শপিং সাইট ফ্লিপকার্টে ফোনটি প্রথমবার সেল করা হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন












