Home খবর 8GB RAM ও 32MP সেলফি ক‍্যামেরাযুক্ত Vivo V20 SE ভারতে লঞ্চের আগেই জেনে নিন এর দাম

8GB RAM ও 32MP সেলফি ক‍্যামেরাযুক্ত Vivo V20 SE ভারতে লঞ্চের আগেই জেনে নিন এর দাম

এই মাসের শুরুতে ভিভো ভারতে তাদের সুন্দর নতুন স্মার্টফোন Vivo V20 লঞ্চ করেছিল। এই ফোনটি লঞ্চের সময় ভার্চুয়াল ইভেন্টে কোম্পানি Vivo V20 SE সম্পর্কেও ঘোষণা করে দিয়েছিল। তবে ফোনটির দাম সম্পর্কে কিছুই বলা হয়নি। এবার এই মিড রেঞ্জ ফোনটির মার্কেটে লঞ্চের আগেই ফোনটির ভারতীয় দাম সম্পর্কে জানা গেছে। আসলে অনলাইন প্ল‍্যাটফর্মে দামসহ ফোনটি লিস্টেড হতে দেখা গেছে, ফলে বোঝাই যাচ্ছে ফোনটি শীঘ্রই ভারতে আসতে চলেছে।

আরও পড়ুন: ফোন থেকে সেন্ড হচ্ছে না SMS? চিন্তা না করে জেনে নিন সহজ সমাধান

জানিয়ে রাখি আন্তর্জাতিক স্তরে বিভিন্ন মার্কেটে আগেই কোম্পানির ‘ভিভো ভি20’ সিরিজের Vivo V20, Vivo V20 SE এবং Vivo V20 Pro স্মার্টফোন পেশ করা হয়েছে। তবে এখনও পর্যন্ত ভারতে শুধুমাত্র  Vivo V20 লঞ্চ হয়েছে। কিন্তু কিছু দিন আগে ভিভো ইন্ডিয়ার সিইও জেরোম চেন জানিয়ে দিয়েছিলেন আগামী মাসে অর্থাৎ নভেম্বরে ভারতে Vivo V20 SE এবং Vivo V20 Pro ফোনদুটি পেশ করবে।

এবার MySmartPrice এর তথ্য অনুযায়ী দামসহ Vivo V20 SE ফোনটি Croma Reliance Digital রিটেইলার প্ল‍্যাটফর্মে স্পট করা হয়েছে। লেখার সময় আমরা কিন্তু ক্রোমা লিস্টিঙে ফোনটি দেখতে পাইনি। রিপোর্টে বলা হয়েছে তারা ওয়েবসাইটে ফোনটি 8 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরিসহ 20,990 টাকা দামে লিস্টেড দেখেছে। ফোনটি Gravity Black কালার ভেরিয়েন্টে দেখা গেছে। এছাড়া ফোনটি এক‌ই দাম ও এক‌ই কালারে Reliance Digital এ দেখা গেছে। তবে ফোনটি সোল্ড আউট দেখানো হচ্ছে।

আরও পড়ুন: দীপাবলির পর ভারতে লঞ্চ হবে 5000mAh ব‍্যাটারী ও 5টি ক‍্যামেরাসহ সস্তা স্মার্টফোন Realme C17

Vivo V20 SE

কোম্পানির পক্ষ থেকে Vivo V20 SE ফোনটি 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে এবং এর স্ক্রিন টু বডি রেশিও 90.12 শতাংশ। এতে 1080 × 2400 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.44 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে যা 60 হার্টস রিফ্রেসরেটে কাজ করে। ফোনটির স্ক্রিন সুরক্ষিত রাখার জন্য এতে কর্নিং গোরিলা গ্লাস 3 ব‍্যবহার করা হয়েছে।

Vivo V20 SE ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে ফনটাচ ওএস 11 এ কাজ করে। এক‌ইভাবে প্রসেসিঙের জন্য এতে 11 ন‍্যানোমিটার ফেব্রিকেশনযুক্ত অক্টাকোর কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 665 চিপসেট দেওয়া হয়েছে। মালয়েশিয়ার মার্কেটে ফোনটি 8 জিবি র‍্যাম ও 128 জিবি ইন্টারনাল মেমরিসহ লঞ্চ করা হয়েছে।

আরও পড়ুন: লঞ্চ হল 5টি ক‍্যামেরাসহ নন-চাইনিজ LG Q52, জেনে নিন বিশেষত্ব

ফোটোগ্রাফির জন্য Vivo V20 SE তে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেলের বোকে লেন্স আছে। এক‌ইভাবে ফোনটির ফ্রন্ট প‍্যানেলে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা দেওয়া হয়েছে।

Vivo V20 SE একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। বিভিন্ন বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে এতে 3.5 এম‌এম হেডফোন জ‍্যাক দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনটিতে 33 ওয়াট ফ্ল‍্যাশ চার্জ টেকনিকযুক্ত 4,100 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। এছাড়া Vivo V20 SE এর ডায়মেনশন 161 × 74.8 × 7.83 এম‌এম ও ওজন 171 গ্ৰাম।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন