Home খবর 23 নভেম্বর 44MP Selfie Camera সহ লঞ্চ হতে চলেছে স্টাইলিশ Vivo V23e 5G

23 নভেম্বর 44MP Selfie Camera সহ লঞ্চ হতে চলেছে স্টাইলিশ Vivo V23e 5G

Vivo কিছুদিন আগেই টেক মার্কেটে নিজের ‘ভি’ সিরিজে Vivo V23e স্মার্টফোন পেশ করেছে। ভিভোর এই ফোনটি ভিয়েতনামে লঞ্চ হয়েছে, এই স্মার্টফোনটি মার্কেটে MediaTek Helio G96 চিপসেটের সাথে প্রবেশ করেছে। 4G Smartphone হিসেবে লঞ্চ হ‌ওয়া ভিভো ভি23ই স্মার্টফোনটিকে এখন কোম্পানি আরো এডভান্স করে এর 5জি ভার্সন মার্কেটে নিয়ে আসার জন্য প্রস্তুত হয়ে গেছে। Vivo V23e 5G Phone আগামী 23 নভেম্বরে টেক মঞ্চে পেশ করা হবে এবং এটিকে সর্বপ্রথম থাইল্যান্ডে লঞ্চ করা হবে।

Vivo V23e 5G Phone 23 নভেম্বর টেক মার্কেটে প্রবেশ করতে চলেছে। 23 নভেম্বরে এই ফোনটি থাইল্যান্ডে লঞ্চ হবে এবং পরে অন‍্যান‍্য বাজারে প্রবেশ করবে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনের আধিকারিক ফোটো শেয়ার করে দেওয়া হয়েছে, যার থেকে জানা গেছে যে ভিভো ভি23ই 5জি ফোনটিকে Black এবং Blue Gradient কালারে বাজারে আনা হবে। লিকের মাধ্যমে জানা গেছে যে Vivo V23e 5G 44MP Selfie Camera সাপোর্ট করবে। এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যুক্ত ওএল‌ইডি স্ক্রিন দেওয়া থাকতে পারে।

Vivo V23e

এখানে ভিভো ভি23ই 4জি মডেলটির কথা বলা হলে এই স্মার্টফোনটি 2400 × 1080 পিক্সেল রেজল‍্যুশনের 6.44 ইঞ্চির ফুল‌এইচডি অ্যামোলেড ডিসপ্লে সাপোর্ট করে যা 60 হার্টস রিফ্রেশরেটে কাজ করতে সক্ষম। এই ফোনটিকে অ্যান্ডয়েড 11 আধারিত ফানটাচ ওএস 12 এ পেশ করা হয়েছে যা 2.05 গীগাহার্টস ক্লক স্পীডের অক্টাকোর প্রসেসর সহ মিডিয়াটেকের হেলিয়ো জি96 চিপসেটে রান করে। এই ভিভো ফোনটিকে 8 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজের সাথে লঞ্চ করা হয়েছে।

ফোটোগ্রাফির জন্য Vivo V23e ফোনের ব‍্যাক প‍্যানেলে এফ/1.79 অ্যাপার্চারের 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের সুপার ম‍্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। সেল্ফি এবং ভিডিও কলিঙের জন্য এই ফোনটি এফ/2.0 অ্যাপার্চারের 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সাপোর্ট করে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 4,050 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া আছে যা 44 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন