চীনের অন্যতম স্মার্টফোন কোম্পানি ভিভো অবশেষে তাদের বহু প্রতীক্ষিত ‘Vivo V23’ সিরিজের প্রথম স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে সিরিজের প্রথম ফোনটি Vivo V23e নামে পেশ করেছে। এই ফোনটিকে ভারতে লঞ্চ করা Vivo V21e এর আপগ্ৰেড ভেরিয়েন্ট বলে মনে করা হচ্ছে। এই মুহুর্তে দাঁড়িয়ে Vivo V23e ফোনটি শুধুমাত্র ভিয়েতনামের মার্কেটে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি 50MP সেলফি ক্যামেরা, 44W ফাস্ট চার্জিং ও স্লিক ডিজাইনের সঙ্গে পেশ করা হয়েছে। এই পোস্টে আমরা Vivo V23e এর ফিচার, স্পেসিফিকেশন ও দাম সম্পর্কে কথা বলব।
Vivo V23e এর স্পেসিফিকেশন
Vivo V23e ফোনটিতে 2,400×1,080 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.44 ইঞ্চির ফুল এইচডি এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লের রিফ্রেশরেট 60Hz। এই ফোনটি দুটি আর্ম কর্টেক্স-A76 এবং ছয়টি আর্ম কর্ঠেক্স-A55 কোর সহ ও 2.05GHz ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে MediaTek Helio G96 চিপসেটে রান করে। কোম্পানি তাদের এই নতুন ফোনটি 8 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজযুক্ত একটি মাত্র ভেরিয়েন্টে লঞ্চ করেছে।
ফোটোগ্ৰাফির জন্য Vivo V23e তে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ আছে। এই সেটআপে f/1.79 অ্যাপার্চারযুক্ত 64MP প্রাইমারি সেন্সর, 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 2MP সুপার ম্যাক্রো লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে f/2.0 অ্যাপার্চারযুক্ত 50MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এই ফোনের বিভিন্ন ক্যামেরা ফিচারের মধ্যে আই ফোকাস, সুপার নাইট মোড, পোর্ট্রেট ইরেজার, স্টাইলিশ পোর্ট্রেট, 64MP, লাইভ ফোটো, AR স্টিকার ও স্লোমোশান অন্যতম। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 44W ফাস্ট চার্জিং সাপোর্টেড 4050mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনের ব্যাটারি মাত্র 30 মিনিটের মধ্যে 69% পর্যন্ত চার্জ হতে পারে।
Vivo V23e ফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সঙ্গে ফানটাচ ওএস 12 এ কাজ করে। এই ফোনের ওজন 172 গ্ৰাম এবং ফোনটি মাত্র 7.36 এমএম পাতলা। এছাড়া ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ 5.2, ইউএসবি টাইপ সি পোর্ট, জিপিএস, গ্লোনাস, গ্যালিলিও, BEIDOU ও 3.5mm হেডফোন জ্যাক যোগ করা হয়েছে।
Vivo V23e এর দাম
Vivo V23e ফোনটি 8,490,000 VND অর্থাৎ প্রায় 27,900 টাকা দামে লঞ্চ করা হয়েছে। কোম্পানি এই ফোনটির Moonlight Shadow (Black) ও Sunshine Coast (Blue Rose) এই দুটি কালার ভেরিয়েন্ট পেশ করেছে। আপাতত ফোনটি ভিয়েতনামের মার্কেটে সেল করা হবে। এই ফোনটি ভারতে লঞ্চ করা হবে কি না সেবিষয়ে সঠিকভাবে কিছু জানা যায়নি।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
