ভিভো তাদের ভি30 সিরিজ জনপ্রিয় হওয়ার পর, এবার ভি40 সিরিজে কাজ করছে। এফসিসি সার্টিফিকেশন ওয়েবসাইটের মাধ্যমে Vivo V40 Lite স্মার্টফোনের ডিটেইলস প্রকাশ্যে এসেছে। এই ফোনটি শীঘ্রই লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের সম্প্রতি লিস্টিং সম্পর্কে।
Vivo V40 Lite এর এফসিসি লিস্টিং
- আমরা এফসিসি সার্টিফিকেশন ওয়েবসাইটে Vivo V40 Lite স্মার্টফোনটি স্পট করেছি। এই ফোনটি V2341 মডেল নাম্বার সহ দেখা গেছে।
- লিস্টিং অনুযায়ী এই ফোনের দুটি IMEI নাম্বার দেখে মনে করা হচ্ছে ডুয়াল সিম স্লট দেওয়া হতে পারে।
- এফসিসি সাইটে Vivo V40 Lite স্মার্টফোনটি 5,390mAh ব্যাটারি সহ প্রকাশ্যে এসেছে। এই ফোনটি 5,500mAh ব্যাটারি সহ লঞ্চ করা হতে পারে।
- লিস্টিঙে Vivo V40 Lite 5G স্মার্টফোনে 4G LTE, ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই এবং ব্লুটুথ কানেক্টিভিটি অপশন সহ দেখা গেছে।
- লিস্টিং অনুযায়ী ফোনটি Sunwoda Electronics CO. LTD মাধ্যমে তৈরি করা হবে বলে জানা গেছে।
Vivo V40 SE 5G এর স্পেসিফিকেশন
Vivo V40 লাইনআপে কোম্পানি Vivo V40 SE 5G স্মার্টফোনটি গ্লোবাল মার্কেটে পেশ করেছে। এই সম্পর্কে নীচে বিস্তারিত আলোচনা করা হল।
- ডিসপ্লে: Vivo V40 SE 5G ফোনে 6.67-ইঞ্চির এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে 1,800 নিটস ব্রাইটনেস এবং 120Hz রিফ্রেশ রেট যোগ করা হয়েছে।
- প্রসেসর: এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 জেন 2 প্রসেসর সহ পেশ করা হয়েছে।
- স্টোরেজ: Vivo V40 SE 5G স্মার্টফোনে 8GB RAM এবং 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এই এক্সন্টেটেড RAM এবং মাইক্রো এসডি কার্ড সহ স্টোরেজ বাড়ানো যাবে।
- ক্যামেরা: Vivo V40 SE 5G স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনে 50MP প্রাইমারি ক্যামেরা, 8MP আলট্রা-ওয়াইড ক্যামেরা এবং 2MP অন্যান্য লেন্স যোগ করা হয়েছে। সেলফির জন্য 16MP ক্যামেরা রয়েছে।
- ব্যাটারি: এই স্মার্টফোনে 5,000mAh ব্যাটারি এবং 44W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট দেওয়া হয়েছে।
- অন্যান্য: Vivo V40 SE 5G স্মার্টফোনে জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য IP54 রেটিং, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়াল সিম 5জি, ব্লুটুথ, ওয়াই-ফাই এর মতো বিভিন্ন ফিচার দেওয়া হয়েছে।
