Vivo তাদের V- সিরিজের অধীনে নতুন vivo V80 স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি কোম্পানির আপকামিং ফোনটি টিজ করা শুরু করেছে। এবার ফোনের স্পেসিফিকেশন এবং পারফরমেন্স সংক্রান্ত তথ্য শেয়ার করা হচ্ছে। বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম গীকবেঞ্চে ফোনটি V2648 মডেল নাম্বার সহ দেখা গেছে। এছাড়া লিকের মাধ্যমে ফোনের ফিচার সম্পর্কে জানা গেছে। আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহে vivo V80 5G ফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক vivo V80 5G স্মার্টফোনের লিক ডিটেইলস সম্পর্কে।
vivo V80 ফোনের Geekbench লিস্টিং
Geekbench লিস্টিং অনুযায়ী vivo V80 ফোনটিতে Qualcomm Snapdragon 7 Gen 4 প্রসেসর দেওয়া হতে পারে। এই প্রসেসর vivo V70 ফোনটিতেও দেওয়া হয়েছিল। বেঞ্চমার্ক লিস্টিঙের প্রোটোটাইপে 8GB RAM লেখা রয়েছে। তবে কোম্পানির ফোনটি আলাদা RAM ebong স্টোরেজ অপশনে লঞ্চ করা হতে পারে।

Geekbench 7.1.0 লিস্টিঙে vivo V80 ফোনটি সিঙ্গেল-কোর টেস্টে 1,070 স্কোর এবং মাল্টি-কোর টেস্টে 3,552 স্কোর পেয়েছে। এই স্কোর লিস্টেড প্রোটোটাইপ এবং রিটেইল ইউনিটের ক্ষেত্রে আলাদা পারফরমেন্স পাওয়া যাবে।
লিক হল vivo V80 ফোনের স্পেসিফিকেশন
লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী vivo V80 ফোনটিতে 6.59 ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে বলে জানা গেছে। তবে এখনও পর্যন্ত ফোনের ডিসপ্লে রেজোলিউশন এবং ব্রাইটনেস সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি।
সেলফি ও ভিডিও কলের জন্য vivo V80 ফোনটিতে 50MP ফ্রন্ট ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে। লিক অনুযায়ী ক্যামেরা সেটআপে ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া হতে পারে। ফোনটির রেয়ার ক্যামেরাতে OIS সাপোর্টেড 50MP প্রাইমারি সেন্সর এবং 8MP আল্ট্রা ওয়াইড আঙ্গেল লেন্স ও 50MP টেলিফটো ক্যামেরা থাকতে পারে।
এই তথ্য সঠিক হলে ফোনটিতে পোর্ট্রেট এবং জুম ফটোগ্রাফির জন্য আলাদা টেলিফটো লেন্স যোগ করা হবে। তবে এই টেলিফটো লেন্সের জুম লেভেল এবং অন্যান্য ক্যামেরার ফিচার সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।
লিকের মাধ্যমে vivo V80 ফোনটিতে 7,200mAh ব্যাটারি দেওয়া হবে বলে জানা গেছে। একইসঙ্গে ফোনটিতে 90W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করবে। বড় ব্যাটারি সহ ফোনটিতে দীর্ঘমেয়াদী ব্যাকআপ পাওয়া যাবে।
vivo V80 ফোনটি Android 17 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হবে। একইসঙ্গে ফোনে কোম্পানির নতুন OriginOS 7 ইন্টারফেস থাকবে বলে জানানো হয়েছে। Geekbench লিস্টিঙে Android 17 লেখা রয়েছে।
প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী জল ও ধুলো থেকে vivo V80 ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP68 এবং IP69 রেটিং দেওয়া হবে।
অক্টোবর মাসে ভারতে লঞ্চের সম্ভাবনা
vivo তাদের V80 ফোনের অফিসিয়াল টিজার জারি করা শুরু করেছে। তাই শীঘ্রই ফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী 2026 সালের অক্টোবর মাসের প্রথম সপ্তাহে vivo V80 ফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হতে পারে।

কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের লঞ্চ ডেট, দাম এবং সমস্ত স্পেসিফিকেশন সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। অদূর ভবিষ্যতে এই বিষয়ে নতুন আপডেট আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।









