চীনে লঞ্চ হল Xiaomi 18 Pro Max স্মার্টফোন, জেনে নিন দুটি 200MP ক্যামেরা, 8500mAh ব্যাটারি ও রেয়ার স্ক্রিন সহ এই ফোনের দাম

Xiaomi চীনে তাদের Xiaomi 18 Pro ফোনের সঙ্গে Xiaomi 18 Pro Max স্মার্টফোন‌ও লঞ্চ করেছে। কোম্পানির এই নতুন প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোনে দুটি 200MP ক্যামেরা, 8,500mAh ব্যাটারি, 100W ফাস্ট চার্জিং এবং রেয়ার ডিসপ্লের মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার দেওয়া হয়েছে। সবচেয়ে বড় কথা এই ফোনে আগের মডেলে ব্যাবহৃত রেয়ার ডিসপ্লের চেয়েও অ্যাডভান্স রেয়ার ডিসপ্লে যোগ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Xiaomi 18 Pro Max ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে।

Xiaomi 18 Pro Max ফোনের স্পেসিফিকেশন

Xiaomi 18 Pro Max ফোনে 6.9 ইঞ্চির OLED ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 2624×1208 পিক্সেল রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই স্ক্রিনে TCL M11 ম্যাটেরিয়াল, Super Pixel 2.0 এবং Xiaomi Dragon Crystal Glass 3.0 প্রোটেকশন যোগ করা হয়েছে। এই স্ক্রিনের পীক ব্রাইটনেস 4,000nits এবং HBM ব্রাইটনেস 2,100nits। এই ফোনের ডিসপ্লের চারদিকে 0.99mm পাতলা বেজল রয়েছে।

এই ফোনে Smart Privacy Screen 2.0 ফিচার দেওয়া হয়েছে। এই ফিচারের মাধ্যমে একটি ট্যাপ করেই স্ক্রিন প্রাইভেসি প্রোটেকশন অ্যাক্টিভেট করা যাবে। এছাড়াও Xiaomi 18 Pro Max ফোনের ডিসপ্লেতে ফুল-ব্রাইটনেস DC ডিমিং এবং 2160Hz PWM ডিমিং সাপোর্ট যোগ করা হয়েছে।

Xiaomi 18 Pro Max ফোনের অন্যতম উল্লেখযোগ্য বিশেষত্ব হল ফোনটির 2.86 ইঞ্চির সেকেন্ডারি OLED ডিসপ্লে। এই স্ক্রিন 976×596 পিক্সেল রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ডিসপ্লের পীক ব্রাইটনেস 4,000nits।

এই ফোনের রেয়ার ডিসপ্লেতে AI এর মাধ্যমে জেনারেট করা অ্যাপ কার্ড, কাস্টম ইমেজ এবং ফটো ওয়ালপেপার ব্যাবহার করা যাবে। এছাড়াও Xiaomi 18 Pro Max ফোনের এই স্ক্রিনে বিভিন্ন তথ্য ও ভিজুয়াল দেখা যাবে।

Xiaomi 18 Pro Max ফোনে প্রসেসিঙের জন্য লেটেস্ট Qualcomm Snapdragon 8 Elite Extreme Gen 6 চিপসেট রয়েছে। এই প্রসেসর TSMC এর 2nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এবং এতে 5.0GHz ক্লক স্পীডযুক্ত দুটি প্রাইম কোর ও 4.0GHz ক্লক স্পীডযুক্ত ছয়টি পারফরমেন্স কোর দেওয়া হয়েছে। সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Adreno 850 GPU যোগ করা হয়েছে। এতে 18MB ডেডিকেটেড মেমরি রয়েছে।

এই ফোনে LPDDR5X 9600Mbps RAM এবং UFS 4.1 স্টোরেজ টেকনোলজি দেওয়া হয়েছে। থার্মাল ম্যানেজমেন্টের জন্য Xiaomi 18 Pro Max ফোনে 5,513mm² রিং-শেপ্ড কোল্ড পাম্প কুলিং সিস্টেম যোগ করা হয়েছে। এই ফোনটি Android 17 বেস্ড Surge OS 4 অপারেটিং সিস্টেমে কাজ করে এবং এতে Super AI 2.0 ফিচার রয়েছে।

Xiaomi 18 Pro Max ফোনে ফটোগ্রাফির জন্য Leica এর সঙ্গে পার্টনারশিপে তৈরি ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে 200MP SmartSens SCC90XS প্রাইমারি সেন্সর যোগ করা হয়েছে। 1/1.28 ইঞ্চি মাপের এই Light Hunter 960L সেন্সরে f/1.67 অ্যাপার্চার এবং OIS সাপোর্ট রয়েছে। কোম্পানি জানিয়েছে এই সেন্সরে 16.2EV ডায়নামিক রেঞ্জ পাওয়া যাবে।

এই ফোনের রেয়ার ক্যামেরা সেট‌আপে 200MP পেরিস্কোপ টেলিফটো লেন্স দেওয়া হয়েছে। এই ক্যামেরায় Samsung S5KHP5 সেন্সর, 1/1.56 ইঞ্চি সেন্সর সাইজ, f/2.4 অ্যাপার্চার এবং OIS সাপোর্ট যোগ করা হয়েছে। এছাড়াও এতে 3.2x অপটিক্যাল জুম এবং 12cm টেলিফটো ম্যাক্রো ফটোগ্রাফি সাপোর্ট রয়েছে। Xiaomi 18 Pro Max ফোনের রেয়ার ক্যামেরা সেট‌আপে তৃতীয় সেন্সর হিসাবে f/2.2 অ্যাপার্চারযুক্ত 50MP আলট্রা ওয়াইড OmniVision OV51D লেন্স দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 50MP ক্যামেরা যোগ করা হয়েছে।

Xiaomi 18 Pro Max ফোনে Original Color ইমেজ স্টাইল, কাস্টোমাইজেবল কালার প্যালেট, Legendary Moments ইমেজিং এবং OpenGate ভিডিও রেকর্ডিং ফিচার রয়েছে।

পাওয়ার ব্যাক‌আপের জন্য Xiaomi 18 Pro Max ফোনে 8,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এতে 32 শতাংশ সিলিকন কন্টেন্ট এবং 946Wh/L এনার্জি ডেন্সিটি ব্যাবহার করা হয়েছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 100W ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এর সঙ্গে এই ফোনে 22.5W ওয়্যার্ড রিভার্স এবং 20W ওয়্যারলেস রিভার্স চার্জিং ফিচার রয়েছে। এছাড়াও এতে Surge P4 এবং G2 চিপ দেওয়া হয়েছে।

Xiaomi 18 Pro Max ফোনে কানেক্টিভিটি ফিচার হিসাবে USB 3.2 Gen 1 পোর্ট, Wi-Fi 7 এবং UWB যোগ করা হয়েছে। এই ফোনে IR ব্লাস্টার, X-axis লিনিয়ার মোটর, চারটি মাইক্রোফোন এবং একটি ডেডিকেটেড AI বাটন‌ রয়েছে। এই ফোনে IP66, IP68 এবং IP69 রেটিং দেওয়া হয়েছে। অসাধারণ অডিও এক্সপেরিয়েন্সের জন্য এতে স্টেরিও থ্রি-স্পিকার সেট‌আপ যোগ করা হয়েছে।

Xiaomi 18 Pro Max ফোনের দাম

চীনের বাজারে Xiaomi 18 Pro Max ফোনটি পাঁচটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। সেখানে এই ফোনটি Black, White, Ice Peach Pink, Starry Blue এবং Red Transparent কালার অপশনে সেল করা হবে। ফোনটির বিভিন্ন স্টোরেজ ভেরিয়েন্টের দাম সম্পর্কে নিচে জানানো হল:

ভেরিয়েন্টচাইনিজ প্রাইসআনুমানিক ভারতীয় দাম
12GB + 256GB6,999 ইউয়ান1,00,200 টাকা
12GB + 512GB7,999 ইউয়ান1,14,300 টাকা
16GB + 512GB8,999 ইউয়ান1,28,600 টাকা
16GB + 1TB9,999 ইউয়ান1,43,100 টাকা
16GB + 1TB Satellite Version10,999 ইউয়ান1,57,200 টাকা
LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here