Home খবর 10,000mAh ব্যাটারি সহ মালয়েশিয়ার বাজারে লঞ্চ হল Vivo V80 Lite 5G স্মার্টফোন, রয়েছে 32MP সেলফি ক্যামেরা

10,000mAh ব্যাটারি সহ মালয়েশিয়ার বাজারে লঞ্চ হল Vivo V80 Lite 5G স্মার্টফোন, রয়েছে 32MP সেলফি ক্যামেরা

Vivo মালয়েশিয়াতে V-সিরিজের নতুন স্মার্টফোন হিসাবে Vivo V80 Lite 5G স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব হল ফোনটির 10,000mAh ব্যাটারি। এর সঙ্গে এই ফোনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত AMOLED ডিসপ্লে, 50MP Sony ক্যামেরা এবং MediaTek Dimensity 7300e প্রসেসর যোগ করা হয়েছে। যেসব ইউজাররা দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ এবং সুন্দর পারফরমেন্সের পছন্দ করেন এই ফোনটি তাদের জন্য আদর্শ। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে।

Vivo V80 Lite 5G ফোনের স্পেসিফিকেশন

Vivo V80 Lite 5G ফোনে 6.83 ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 1.5K রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই স্ক্রিনের পিক্সেল ডেনসিটি 449ppi এবং পীক ব্রাইটনেস 2,000nits। এছাড়াও এই ডিসপ্লে P3 ওয়াইড কালার গামুট এবং HDR10+ সাপোর্ট করে। এই ফোনটির থিকনেস 8.59mm এবং ওজন 224 গ্ৰাম।

প্রসেসিঙের জন্য Vivo V80 Lite 5G ফোনে MediaTek Dimensity 7300e চিপসেট যোগ করা হয়েছে। এই ফোনে 8GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ ফোনটির তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে 3800mm² ভেপার চেম্বার কুলিং সিস্টেম রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী 45 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রাতেও এই ফোনের ব্যাটারি স্টেবল পারফর্ম করতে সক্ষম।

Vivo V80 Lite 5G ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব হল এই ফোনটির 10,000mAh BlueVolt ব্যাটারি। এতে ফোর্থ জেনারেশন সিলিকন-অ্যানোড টেকনোলজি ব্যাবহার করা হয়েছে। ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 44W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে রিভার্স চার্জিং ফিচার যোগ করা হয়েছে, ফলে এই ফোনের মাধ্যমে অন্য ডিভাইস চার্জ করা যাবে।

কোম্পানি জানিয়েছে 1,400 চার্জিং সাইকেলের পর‌ও Vivo V80 Lite 5G ফোনটিতে 80 শতাংশের চেয়েও বেশি ব্যাটারি হেল্থ বজায় থাকবে। আরও জানানো হয়েছে সাধারণ ব্যাবহারের ক্ষেত্রে এই ফোনে এই ফোনে সাত বছর পর্যন্ত ব্যাটারি হেল্থ পাওয়া যাবে।

ভিভোর বক্তব্য অনুযায়ী ব্যাটারি ব্যাকআপের দিক থেকে এই ফোনটি গিনিস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছে। ক্রমাগত স্ট্রিমিং টেস্টের ক্ষেত্রে এই ফোনের ব্যাটারি 32 ঘন্টা 37 মিনিট পর্যন্ত কাজ করেছে।

Vivo V80 Lite 5G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ রয়েছে। এই সেট‌আপে 50MP প্রাইমারি Sony IMX852 সেন্সরের সঙ্গে 2MP বোকেহ লেন্স দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে, যা 90° FoV সাপোর্ট করে। এই ফোনের ক্যামেরায় AI Erase ফিচার রয়েছে, এর সাহায্যে ছবিতে উপস্থিত অপ্রয়োজনীয় অংশ বাদ দেওয়া যায়। এছাড়াও এতে Check-In Watermark দেওয়া হয়েছে।

কানেক্টিভিটি ফিচার হিসাবে Vivo V80 Lite 5G ফোনে 5G, Wi-Fi, Bluetooth 5.4, USB Type-C, GPS এবং NFC ফিচার যোগ করা হয়েছে। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP68 এবং IP69 রেটিং রয়েছে। এই ফোনটি Android 16 বেস্ড OriginOS 6 অপারেটিং সিস্টেমে কাজ করে। এতে Origin Island, Drag & Go এবং Office Kit ফিচার দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে Google Gemini ও AI Captions সাপোর্ট যোগ করা হয়েছে।

Vivo V80 Lite 5G ফোনের দাম

মালয়েশিয়াতে Vivo V80 Lite 5G ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। বিদেশের বাজারে এই ফোনের 6GB + 128GB, 6GB + 256GB এবং 8GB + 256GB মডেল সেল করা হবে। এই ফোনটি Emerald Green, Afterglow Pink এবং Dawn Black কালার অপশনে পেশ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি তাদের মালয়েশিয়ান ওয়েবসাইটে লিস্টেড করে দেওয়া হয়েছে, তবে দাম সম্পর্কে কিছু জানানো হয়নি।