Home খবর ভারতে লঞ্চ হতে চলেছে Vivo X Fold 3 Pro স্মার্টফোন, 1 লক্ষ টাকা হবে দাম

ভারতে লঞ্চ হতে চলেছে Vivo X Fold 3 Pro স্মার্টফোন, 1 লক্ষ টাকা হবে দাম

শীঘ্রই ভিভো ভারতে 2024 সালের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন নিয়ে আসতে চলেছে। কোম্পানি তাদের এই Vivo X Fold 3 Pro স্মার্টফোনটি টিজ করে ভারতে লঞ্চ করার ইশারা করেছে। ফ্লিপকার্টের মাইক্রো সাইটে এক্স ফোল্ড 3 প্রো ফটোর সঙ্গে ‘কামিং সুন’ লেখা হয়েছে। তাই বর্তমানে লঞ্চ ডেট ঘোষণার অপেক্ষা করা হচ্ছে। কোম্পানি এই ফোনটিকে India’s lightest fold phone অর্থাৎ ভারতের সবচেয়ে হাল্কা ফোল্ডেবল ফোন হিসেবে বাজারে লঞ্চ করতে চলেছে।

ভারতে Vivo X Fold 3 Pro এর লঞ্চ ডিটেইলস

আগামী জুন মাসে ভারতে Vivo X Fold 3 Pro স্মার্টফোন লঞ্চ করা হবে। এই ফোনের টিজার প্রকাশ্যে আসছে এবং কোম্পানির পক্ষ থেকে কিছু দিনের মধ্যেই এই ফোনের লঞ্চ ডেটও ঘোষণা করা হবে। এই আপকামিং ফোনটি 2024 সালে ভারতীয় বাজারে প্রথম Foldable Smartphone হিসেবে লঞ্চ করা হবে। বর্তমানে কোম্পানির পক্ষ থেকে Vivo X Fold 3 Pro স্মার্টফোনের ভারতীয় লঞ্চ ডেট ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।

Vivo X Fold 3 Pro এর দাম

কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ফোনের দাম সম্পর্কে জানানো হয়নি, কিন্তু ভারতে Vivo X Fold 3 Pro স্মার্টফোনের দাম 1.5 লাখ টাকা হবে বলে মনে করা হচ্ছে। এই ফোনটি দুটি মেমরি ভেরিয়েন্টে পেশ করা হতে পারে। এই ফোনের দাম প্রায় 1,25,000 টাকা রাখা হতে পারে। লক্ষাধিক টাকা দামের ভিভো ফোল্ডেবল স্মার্টফোন বাজারে কতটা জনপ্রিয়তা লাভ করবে এবং Samsung ও OnePlus এর মতো ব্র্যান্ডগুলিকে কতটা টেক্কা দেবে সেটাই দেখার অপেক্ষা করা হচ্ছে।

চীনে Vivo X Fold 3 Pro এর স্পেসিফিকেশন