Home খবর কনফার্ম হল Vivo X Fold 3 সিরিজের লঞ্চ ডেট, জেনে নিন কেমন হবে স্পেসিফিকেশন

কনফার্ম হল Vivo X Fold 3 সিরিজের লঞ্চ ডেট, জেনে নিন কেমন হবে স্পেসিফিকেশন

ভিভো তাদের আপকামিং ফোল্ডেবল স্মার্টফোন সিরিজ এক্স ফোল্ড 3 লঞ্চ করার জন্য প্রস্তুত। আগামী 26 মার্চ Vivo X Fold 3 টেক মঞ্চে পেশ করতে চলেছে। এই ফোনটির সাথে Vivo X Fold 3 Pro ফোনটিও বাজারে আসবে বলে মনে করা হচ্ছে। জানিয়ে রাখি সবার প্রথম এই ফোনগুলি হোম মার্কেট চীনে লঞ্চ করা হবে। এরপর অন্যান্য বাজারেও ফোনগুলি পেশ করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ফোনটির সম্ভাব্য স্পেসিফিকেশন সম্পর্কে।

Vivo X Fold 3 সিরিজের লঞ্চ ডেট

মাইক্রো ব্লগিং সাইট ওয়েইবোতে এবং কোম্পানির ওয়েবসাইটে Vivo X Fold 3 সিরিজের লঞ্চ কনফার্ম করা হয়েছে। Vivo X Fold 3 সিরিজের ভ্যানিলা মডেল Vivo X Fold 3 ফোনটি 26 মার্চ লঞ্চ করা হবে। এখনও পর্যন্ত Vivo X Fold 3 Pro ফোনটির লঞ্চ সম্পর্কে কিছু জানা যায়নি,তবে এই স্মার্টফোনটিও একই দিনে পেশ করা হতে পারে। চীনের স্থানীয় সময় অনুযায়ী সন্ধ্যা 7:00টায় এই ফোনটি লঞ্চ করা হবে।

Vivo X Fold 3 সিরিজের সম্ভাব্য স্পেসিফিকেশন