Home খবর লঞ্চের আগেই প্রকাশ্যে এল Vivo X200 FE ফোনের ভারতীয় দাম, জেনে নিন কেমন হবে স্পেসিফিকেশন

লঞ্চের আগেই প্রকাশ্যে এল Vivo X200 FE ফোনের ভারতীয় দাম, জেনে নিন কেমন হবে স্পেসিফিকেশন

সম্প্রতি ভিভোর পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 14 জুলাই Vivo X200 FE 5G ফোনটি ভারতে লঞ্চ করা হবে। কোম্পানির তাদের Vivo X200 FE 5G ফোনের সঙ্গে ফোল্ডেবল Vivo X Fold 5 ফোনটিও পেশ করবে। এই ফোনগুলি লঞ্চের আগেই ইন্টারনেটের মাধ্যমে FE মডেলের দাম প্রকাশ্যে এসেছে। টিপস্টার অভিষেক যাদব টুইট করে Vivo X200 FE 5G ফোনের ভারতীয় দাম সম্পর্কে তথ্য শেয়ার করেছে।

Vivo X200 FE এর দাম (লিক)

লিক অনুযায়ী Vivo X200 FE ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। এই ফোনের ভ্যানিলা মডেল12GB RAM সহ 256GB স্টোরেজ অপশনের দাম 54,999 টাকা রাখা হবে বলে জানা গেছে। অন্যদিকে Vivo X200 FE ফোনের টপ ভেরিয়েন্ট 16GB RAM + 512GB স্টোরেজ 59,999 টাকা দামে লঞ্চ করা হবে বলে জানানো হয়েছে।

Vivo X200 FE এর ভারতীয় লঞ্চ ডিটেইলস

14 জুলাই ভিভো ভারতে তাদের একটি বড় ইভেন্টের আয়োজন করবে। এই লঞ্চ ইভেন্টের মঞ্চ থেকে Vivo X200 FE এবং Vivo X Fold 5 ফোনগুলি ভারতের বাজারে পেশ করা হবে। 14 জুলাই দুপুর 12টা সময়ে ভিভো ফোনের লঞ্চ ইভেন্ট শুরু হবে, কোম্পানির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই ইভেন্ট লাইভ দেখানো হবে। এই ইভেন্টের মাধ্যমে ভিভো ফোনগুলির দাম এবং সেল ডিটেইলস জানানো হবে। অন্যদিকে শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে এই ইভেন্ট লাইভ স্ট্রিম করা যাবে।

Vivo X200 FE এর স্পেসিফিকেশন

ডিসপ্লে

Vivo X200 FE ফোনটিতে 2640 × 1216 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.31 ইঞ্চির 1.5কে ডিসপ্লে দেওয়া হয়েছে। এমোলেড প্যানেল দিয়ে তৈরি এই পাঞ্চ-হোল স্টাইল স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট সহ 460ppi পিক্সেল ডেনসিটি সাপোর্ট করে। এই ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হবে। এই ফোনটি আল্ট্রা স্লিম ডিজাইন সহ থিকনেস মাত্র 7.99mm হবে।

ক্যামেরা

Vivo X200 FE ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা থাকবে। এই ফোনের ব্যাক প্যানেলে এফ/1.88 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল Carl Zeiss Sony IMX921 সেন্সর এবং এফ/2.65 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল super telephoto লেন্স ও এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেল ultra-wide-angle লেন্স দেওয়া হবে।

প্রসেসর

Vivo X200 FE ফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং Funtouch OS 15 সহ লঞ্চ করা হবে। প্রসেসিঙের জন্য ফোনটিতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেক ডায়মেনসিটি 9300+ অক্টাকোর প্রসেসর দেওয়া হবে। এই প্রসেসর 2.0GHz থেকে 3.4GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য Vivo X200 FE 5G ফোনটিতে শক্তিশালী 6,500এমএএইচ ব্যাটারি এবভং 90 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার সহ ভারতের বাজারে লঞ্চ করা হবে।