Vivo X300 সিরিজে লঞ্চ হতে চলেছে নতুন Fan Edition মডেল, জেনে নিন ডিটেইলস

আগামী মাসে অর্থাৎ অক্টোবর মাসে ভিভো তাদের Vivo X300 এবং X300 Pro ফোন লঞ্চ করতে চলেছে। রিপোর্ট অনুযায়ী ফোনগুলি MediaTek এর নতুন Dimensity 9500 প্রসেসর, আপগ্রেডেড ক্যামেরা এবং স্লিম ডিজাইন সহ পেশ করা হতে পারে। তবে প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী Vivo X300 সিরিজে নতুন Vivo X300 Fan Edition (FE) ফোন লঞ্চ করা হতে পারে। IMEI ডেটাবেসে PassionateGeekz আপকামিং Vivo X300 FE ফোনটি V2537 মডেল নাম্বার সহ স্পট করেছে। এর ফলে ভারত এবং গ্লোবাল ভেরিয়েন্ট সম্পর্কে আভাস পাওয়া যাচ্ছে। এখনও পর্যন্ত অফিসিয়ালি Fan Edition ফোনের সম্পর্কে জানানো হয়নি।

জানিয়ে রাখি 2025 সালের জুলাই মাসে Vivo X300 FE ফোনের আগের Vivo X200 FE মডেলটি লঞ্চ করা হয়েছিল। এই ফোনটি দুর্দান্ত ফিচারের জন্য প্রশংসা কুড়িয়েছিল। X200 FE ফোনটিতে 2640 × 1216 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.31 ইঞ্চির LTPO AMOLED ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz অ্যাডেক্টিভ রিফ্রেশ রেট, HDR সাপোর্ট এবং 5000 নিটস পিক ব্রাইটনেস ও 2160Hz PWM ডিমিং সাপোর্ট করে।

এই ফোনটিতে শক্তিশালী বিল্ড কোয়ালিটি পাওয়া যায়। এই ফোনটির ডায়মেনশন 150.83 × 71.76 × 7.99 মিমি এবং ওজন প্রায় 186 গ্রাম। জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য ফোনটিতে IP68 এবং IP69 রেটিং দেওয়া হয়েছে। ফোনটিতে গ্লাস ফ্রন্ট এবং অ্যালুমিনিয়াম দিয়ে ব্যাক প্যানেল তৈরি করা হয়েছে।

Vivo X200 FE ফোনটি 4nm ফেব্রিকেশনে তৈরি MediaTek Dimensity 9300+ প্রসেসর দেওয়া হয়েছে। একইসঙ্গে ফোনটিতে LPDDR5X RAM এবং UFS 3.1 স্টোরেজ দেওয়া হয়েছে। ফোনটি 12GB + 256GB, 12GB + 512GB এবং 16GB + 512GB RAM ভেরিয়েন্টে সেল করা হয়।

ফটোগ্রাফির জন্য ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে OIS এবং ZEISS ফিচারযুক্ত 50MP Sony IMX921 প্রাইমারি সেন্সর, 3x অপটিক্যাল জুম সাপোর্টেড 50MP পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনে 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। উভয় ক্যামেরাতে 60fps স্পীডে 4K রেকর্ডিং HDR এবং Gyro-EIS ফিচার সাপোর্ট করে।

Vivo X200 FE 5G ফোনটিতে 6,500mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনে 90W ফাস্ট ওয়্যাড চার্জিং সাপোর্ট করে। এতে ওয়্যারলেস চার্জিং ফিচার দেওয়া হয়নি। ফোনটি Android 15 এবং Funtouch OS 15 সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনে ZEISS Master Color Display এবং Smart Eye Protection Mode 2.0 ফিচার রয়েছে।

ফোনটিতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল স্টিরিও স্পিকার, 5G কানেক্টিভিটি, NFC, Bluetooth 5.4, অ্যাডভান্স WiFi এবং GPS রয়েছে। Vivo X200 FE ফোনটি Blue Breeze, Yellow Glow, Pink Vibe এবং Black Luxe কালার অপশনে সেল করা হয়।

IMEI ডেটাবেসে Vivo X300 FE ফোনটি লিস্টিঙের জন্য মনে করা হচ্ছে কোম্পানি ভারত সহ গ্লোবাল বাজারে তাদের X300 সিরিজে পরিধি বিস্তার করতে চলেছে। যদি Fan Edition ফোনটিও আগের X200 FE ফোনের মতো দুর্দান্ত স্পেসিফিকেশন সহ লঞ্চ করা হয়, তাহলে এটি বাজারে উপস্থিত Samsung Galaxy S25 FE, আপকামিং OnePlus 15R এবং iQOO Neo সিরিজের সঙ্গে প্রতিযোগিতায় সম্মখিন হবে। এখনও পর্যন্ত Vivo X300 FE ফোনের সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি, এই বিষয়ে তথ্য আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে আপডেট করে দেব।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here