Home খবর গ্লোবাল বাজারে লঞ্চ হল Vivo X500 সিরিজ, জেনে নিন 200MP ক্যামেরা এবং 8,000mAh ব্যাটারি সহ Pro Max ফোনের দাম

গ্লোবাল বাজারে লঞ্চ হল Vivo X500 সিরিজ, জেনে নিন 200MP ক্যামেরা এবং 8,000mAh ব্যাটারি সহ Pro Max ফোনের দাম

Vivo গ্লোবাল বাজারে তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন Vivo X500 সিরিজ লঞ্চ করেছে। এই সিরিজের অধীনে Vivo X500, Vivo X500 Pro এবং Vivo X500 Pro Max স্মার্টফোন বাজারে পেশ করা হয়েছে। সিরিজের Pro মডেলে MediaTek Dimensity 9600 Pro প্রসেসর এবং 2K রেজোলিউশন সাপোর্টেড 144Hz LTPO AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। অন্যদিকে X500 Pro Max ফোনে 200MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo X500 সিরিজের দাম এবুং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

Vivo X500 সিরিজের স্পেসিফিকেশন

Vivo X500 Pro স্মার্টফোনে 6.36 ইঞ্চির 2K LTPO AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। তবে Pro Max ফোনটিতে 6.85 ইঞ্চির ডিসপ্লে রয়েছে। উভয় ফোনটিতে 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। স্ট্যান্ডার্ড Vivo X500 ফোনে 144Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.59 ইঞ্চির AMOLED দেওয়া হয়েছে।

Vivo X500 Pro এবং X500 Pro Max স্মার্টফোনটিতে MediaTek Dimensity 9600 Pro প্রসেসর দেওয়া হয়েছে। স্ট্যান্ডার্ড Vivo X500 ফোনে Dimensity 9600M প্রসেসর রয়েছে। এই প্রসেসর Dimensity 9500 চিপসেটের রিব্র্যান্ডেড ভার্সন বলে জানা গেছে।

Vivo X500 ফোনে OIS সাপোর্টেড 50MP Sony LYTIA-828 প্রাইমারি ক্যামেরা, 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং  50MP Sony LYT610 ZEISS APO পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা দেওয়া হয়েছে। অন্যদিকে সেলফির জন্য ফোনে f/2.0 অ্যাপার্চারযুক্ত 50MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

Vivo X500 Pro Max স্মার্টফোনটিতে 50MP প্রাইমারি ক্যামেরা এবং 200MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা যোগ করা হয়েছে। একইভাবে Vivo X500 Pro ফোনে 50MP প্রাইমারি ক্যামেরা এবং 64MP টেলিফটো ক্যামেরা রয়েছে। উভয় ফোনটিতে 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে।

সুন্দর ক্যামেরা পারফরমেন্সের উভয় মডেলের অপশনাল 400mm ইকুইভ্যালেন্ট Zeiss টেলিফটো এক্সটেন্ডার সাপোর্ট রয়েছে।  ফোনদুটি 240fps ফ্রেম রেটে 4K স্লো-মোশন ভিডিও রেকর্ড করতে সক্ষম। অপরদিকে Pro Max মডেলে 8K 30fps ভিডিও রেকর্ডিং করা যায়।

Vivo X500 সিরিজের তিনটি মডেলে বড় ব্যাটারি দেওয়া হয়েছে। স্ট্যান্ডার্ড Vivo X500 ফোনটিতে 7,500mAh ব্যাটারি, X500 Pro ফোনে 6,510mAh ব্যাটারি এবং X500 Pro Max ফোনটিতে 7,800mAh ব্যাটারি রয়েছে। তিনটি ফোনে 90W ওয়্যারড ফাস্ট চার্জিং এবং 40W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। তবে বিভিন্ন বাজারের ক্ষেত্রে ফোনের ব্যাটারি ক্যাপাসিটির পরিব্রতন হতে পারে।

Vivo X500 সিরিজের দাম

Vivo X500 Pro ফোনের 12GB RAM এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্টের ইউরোপীয় দাম 1,399 ইউরো (1.48 লক্ষ্য টাকা) রাখা হয়েছে। অন্যদিকে Vivo X500 Pro Max ফোনটির 12GB RAM এবং 256GB স্টোরেজ অপশন 1,599 ইউরো ( 1.69 লক্ষ্য টাকা) দামে লঞ্চ করা হয়েছে।

এই ফোনের 12GB RAM এবং 512GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 1,799 ইউরো (1.90 লক্ষ্য টাকা), 12GB RAM এবং 1TB স্টোরেজ অপশন 2,199 ইউরো (2.33 লক্ষ্য টাকা) দামে পেশ করা হয়েছে। অন্যদিকে 1TB মডেল শুধুমাত্র Vivo এর ইউরোপীয় অনলাইন স্টোরের মাধ্যমে সেল করা হবে।

মালেশিয়ার স্ট্যান্ডার্ড Vivo X500 মডেলটি 12GB RAM এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্ট 4,699 মালেশিয়াই রিংগিট ( 1.09 লক্ষ্য টাকা) এবং 12GB RAM ও 512GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 5,299 রিংগিট (1.23 লক্ষ্য টাকা) দামে পেশ করা হয়েছে।

30 নভেম্বের থেকে এই সিরিজের প্রি-অর্ডার শুরু হয়ে গেছে। Vivo X500 Pro Max ফোনের সঙ্গে ফ্রি ক্যামেরা গ্রিপ এবং X500 Pro ফোনটির সঙ্গে  Headphone Studio হেডফোন দেওয়া হবে। এছাড়া অ্যাক্সেসরিস এবং ভেয়রেবলসের ক্ষেত্রেও ছাড় পাওয়া যাবে।

কবে হতে পারে Vivo X500 সিরিজের ভারতীয় লঞ্চ

Vivo এর পক্ষ থেকে এখনও পর্যন্ত X500 সিরিজের ভারতীয় লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়নি। রিপোর্ট অনুযায়ী আগামী নভেম্বর মাসের শেষের দিকে এই সিরিজ ভারতের বাজারে পেশ করা হতে পারে।