লিক হল Vivo X500 স্মার্টফোনের স্পেসিফিকেশন, থাকতে পারে 7500mAh ব্যাটারি এবং Dimensity 9500 চিপ

বিগত কয়েক সপ্তাহ ধরে আপকামিং Vivo X500 সিরিজ সম্পর্কে লিক প্রকাশ্যে এসে চলেছে। এবার টিপস্টার Digital Chat Station আপকামিং সিরিজের বেস মডেল Vivo X500 ফোনের ডিসপ্লে, প্রসেসর, ক্যামেরা এবং ব্যাটারির সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানা গেছে। লেটেস্ট লিক অনুযায়ী কোম্পানির বেস মডেলেও বড় ব্যাটারি এবং প্রাইমারি ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo X500 ফোনের লিক স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

Vivo X500 ফোনের স্পেসিফিকেশন (লিক)

লিক রিপোর্ট অনুযায়ী Vivo X500 ফোনের ইঞ্জিয়রিং স্যাম্পেলে 6.59-ইঞ্চির ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হবে। অর্থাৎ স্ট্যান্ডার্ড মডেলেও বড় ডিসপ্লে যোগ করা হতে পারে।

আসন্ন ফোনের প্রসেসর সম্পর্কে নতুন তথ্য প্রকাশ্যে এসেছে। রিপোর্টের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Vivo X500 ফোনে 3nm প্রসেসর বেস্ড MediaTek Dimensity 9500 প্রসেসর দেওয়া হতে পারে। প্রথমে মনে করা হচ্ছিল, এই ফোনে আসন্ন Dimensity 9600 প্রসেসর দেওয়া হবে। তবে কোম্পানি তাদের স্ট্যান্ডার্ড মডেলটিকে কিছুটা সস্তা রাখার জন্য অপেক্ষাকৃত কম প্রিমিয়াম চিপ যোগ করবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে সিরিজের Pro এবং Pro Max মডেলের চেয়ে বেশি হাই-এন্ড ফিচার সহ ফোনটি লঞ্চ করা হতে পারে।

Vivo X500 ফোনে 50MP প্রাইমারি সেন্সর দেওয়া হতে পারে। এটি প্রায় 1/1.28-ইঞ্চির সেন্সর হবে বলে জানা গেছে। একইসঙ্গে ফোনে periscope telephoto লেন্স থাকতে পারে। রিপোর্ট অনুযায়ী এই 64MP পেরিস্কোপ ক্যামেরার টেস্টিং Vivo X500 Pro ফোনের ক্ষেত্রেও করা হচ্ছিল। তবে আপাতত সঠিক তথ্য প্রকাশ্যে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

আপকামিং Vivo X500 ফোনে শক্তিশালী ব্যাটারি দেওয়া হতে পারে। লিক অনুযায়ী ফোনে প্রায় 7500mAh বড় ব্যাটারি যোগ করা হতে পারে। সবচেয়ে বড় কথা 6.6 ইঞ্চির চেয়েও ছোট ডিসপ্লে সহ ফোনে এত বড় ব্যাটারি থাকতে পারে। এর আগে রিপোর্টের মাধ্যমে জানা গিয়েছিল Vivo X500 সিরিজের সমস্ত মডেলে 7000mAh এর চেয়ে ব্র ব্যাটারি দেওয়া হতে পারে।

তিনটি মডেল লঞ্চের সম্ভাবনা

রিপোর্ট অনুযায়ী Vivo এর এই সিরিজ তিনটি আলাদা আলাদা রেঞ্জে পেশ করা হতে পারে। Vivo X500 Pro Max ফোনটি সিরিজের সবচেয়ে প্রিমিয়াম মডেল হবে বলে মনে করা হচ্ছে, এতে 2nm বেস্ড Dimensity 9600 Pro প্রসেসর, 200MP periscope ক্যামেরা এবং 8000mAh ব্যাটারি থাকতে পারে। একইসঙ্গে 6.85-ইঞ্চির 2K LTPO ডিসপ্লে দেওয়া হবে বলে জানা গেছে।

এই সিরিজ Vivo X500 Pro ফোনটি কম্প্যাক্ট ডিজাইন সহ লঞ্চ করা হতে পারে। এতে 6.37-ইঞ্চির ডিসপ্লে, Dimensity 9600 প্রসেসর এবং 50MP LOFIC primary ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে এতে 7000mAh এর চেয়ে বড় ব্যাটারি দেওয়া হতে পারে।

কোম্পানির Vivo X500 সিরিজের ব্যাটারি, ক্যামেরা এবং পারফরমেন্সের ক্ষেত্রে বড় আপগ্রেড পাওয়া যাবে। তবে এই সিরিজ লঞ্চের এখনও বেশ কয়েক মাস দেরি আছে, তাই আগামী দিনে নতুন আপডেট পাওয়া মাত্রই আমরা পোস্টের জানিয়ে দেব।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here